
কাহালু (বগুড়া) প্রতিনিধিঃ রোববার বিকেলে বগুড়ার কাহালু উপজেলার নবাগত নির্বাহি অফিসার মোছা. মলিহা খানমকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির নেতৃবৃন্দ।
এ সময় উপস্থিত ছিলেন ৩ বারের জাতীয় স্বর্ণ ও রৌপ্য পদকপ্রাপ্ত বিশিষ্ট মৎস্যচাষী ও কাহালু উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আলহাজ্ব মো.শফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক উপাধ্যক্ষ মিল্লাত হোসেন, সহ-সভাপতি বীরমুক্তিযোদ্ধা মোজাম্মেল হক, সহকারি অধ্যাপক ওয়াহেদুজ্জামান চন্দন, কার্যকরী সদস্য সাগর চৌধুরী, শতাব্দী সরকার প্রমুখ।