
কে এম সাইফুর রহমান, নিজস্ব প্রতিনিধিঃ ঢাকা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি (ক্রাইম ম্যানেজমেন্ট) মোঃ সাইফুজ্জামান ফারুকী আজ রোববার (২৬ এপ্রিল) গোপালগঞ্জ জেলা পরিদর্শনের উদ্দেশ্যে গোপালগঞ্জ জেলা পুলিশ অফিসার্স মেসে পৌঁছালে সেখানে থাকে গোপালগঞ্জ জেলা পুলিশের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানান জেলা পুলিশ সুপার মোঃ হাবীবুল্লাহ।
পরে জেলা পুলিশের একটি চৌকস দল তাঁকে ‘গার্ড অব অনার’ প্রদান করেন।
এ সময় গোপালগঞ্জ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ ও সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।