Online Desk
২৮ এপ্রিল ২০২৬, ৭:১৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ফুলবাড়ীতে শুরু হয়েছে ঐতিহ্যবাহী বুড়া চিন্তামন ঘোড়ার মেলা

ফুলবাড়ীতে শুরু হয়েছে ঐতিহ্যবাহী বুড়া চিন্তামন ঘোড়ার মেলা

ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ফুলবাড়ীতে ১৩ই বৈশাখ থেকে শুরু হয়েছে ২০২ বছরের ঐতিহ্যবাহী বুড়া চিন্তামন ঘোড়ার মেলা। জেলা প্রশাসনের তত্ত্বাবধানে আয়োজিত এ মেলায় দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসা দুই শতাধিক ঘোড়ার বেচাকেনা চলছে। মেলা চলবে ১৫ দিন। এরই মধ্যে ক্রেতা সংকটে হতাশ ব্যবসায়ীরা।

ফুলবাড়ী উপজেলার আলাদিপুর ইউনিয়ন পরিষদ ও মেলাবাড়ী উচ্চ বিদ্যালয় মাঠজুড়ে বসেছে এ ঐতিহ্যবাহী মেলা। মেলায় বিভিন্ন জাতের ঘোড়া নিয়ে এসেছেন দেশের নানা প্রান্তের ব্যবসায়ীরা। ঘোড়ার বেচাকেনার পাশাপাশি মেলায় রয়েছে নাগরদোলা, চরকি, যাদু প্রদর্শনী এবং গ্রামীণ খাবারের দোকান। দর্শনার্থীদের অন্যতম আকর্ষণ হয়ে উঠেছে ঘোড়দৌড় প্রতিযোগিতা।

রংপুর বদরগঞ্জ থেকে আসা ঘোড়া ব্যবসায়ী আব্দুল আলিম জানান, মেলায় ঘোড়ার উপস্থিতি বেশি থাকলেও আশানুরূপ ক্রেতা না থাকায় বিক্রি কম হচ্ছে। এতে হতাশ তিনি। এমন কথা বলেন আরো কয়েকজন ঘোড়া ব্যবসায়ী।

মেলায় আসা দর্শনার্থীরা জানান, ঘোড়দৌড় ও গ্রামীণ পরিবেশের এ আয়োজন তাদের কাছে বেশ উপভোগ্য। স্থানীয় বাসিন্দাদের মতে, বুড়া চিন্তামন ঘোড়ার মেলা এ অঞ্চলের দীর্ঘদিনের ঐতিহ্য, যা এখনও মানুষের আগ্রহ ধরে রেখেছে।

মেলা কমিটির সদস্য মো. জাকির হোসেন জানান, প্রতি বছরের মতো এবারও নিরাপত্তা নিশ্চিতে প্রশাসনের পাশাপাশি মেলা কমিটির পক্ষ থেকে সার্বক্ষণিক নজরদারি রাখা হয়েছে।

প্রতি বছর বৈশাখ মাসে শুরু হওয়া এ মেলা প্রায় ১৫ দিন ধরে চলে। ঐতিহ্য আর গ্রামীণ সংস্কৃতির মেলবন্ধনে বুড়া চিন্তামন ঘোড়ার মেলা এখনও উত্তরাঞ্চলের মানুষের অন্যতম আকর্ষণ হয়ে রয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কলাপাড়ায় কাল বৈশাখী ঝড়ে ৫ টি বসতঘর পুরোপুরি বিধ্বস্ত

সমুদ্র বন্দরে তিন ও নদী বন্দরে দুই নম্বর সতর্ক সংকেত

ধুনটে ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

গোপালগঞ্জে নানা আয়োজনের মধ্যদিয়ে জাতীয় আইনগত সহায়তা দিবস-২০২৬ উদযাপন

বাগেরহাটে জাতীয় আইন সহায়তা দিবস পালিত

স্থানীয় সরকার ব্যবস্থায় কেন্দ্রীয় নিয়ন্ত্রণ বাড়ার শঙ্কা প্রকাশ করেছে বিআইপি

খুলনা প্রেসক্লাবে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় গ্রেপ্তার ২

লিফট আতঙ্ক পিছু ছাড়ছেনা হাবিপ্রবি শিক্ষার্থীদের

ওপেক ও ওপেক প্লাস থেকে বেরিয়ে গেল আমিরাত

পুলিশে নতুন করে সাড়ে ১৪ হাজার পদ সৃষ্টি হচ্ছে : স্বরাষ্ট্রমন্ত্রী

১০

পটুয়াখালীতে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় আইনগত সহায়তা দিবস পালন

১১

১৫ মে’র মধ্যে সিডিএ’র খাল সংস্কার কাজ শেষ হবে: চসিক মেয়র শাহাদাত

১২

টয়লেটে মোবাইল ফোনে প্রশ্ন সমাধান, এসএসসি পরীক্ষার্থী বহিষ্কার

১৩

ফুলবাড়ীতে শুরু হয়েছে ঐতিহ্যবাহী বুড়া চিন্তামন ঘোড়ার মেলা

১৪

ধুনটে পৌর পার্কের উন্নয়ন কাজের উদ্বোধন

১৫

রূপগঞ্জে স্কুল ফিডিং প্রকল্পে নিম্নমানের বাসি দুর্গন্ধযুক্ত খাবার পরিবেশনে অনিয়মের অভিযোগ

১৬

ধনবাড়ীতে একই পরিবারের ৫ সদস্যের ইসলাম ধর্ম গ্রহণ, ঘরছাড়া হয়ে মানবেতর জীবনযাপন

১৭

সাভারে সাংবাদিককে অপহরণ চেষ্টার প্রতিবাদে মানববন্ধন; প্রতিবাদে কলম বিরতি

১৮

শ্রীপুরে পরীক্ষা কেন্দ্রে যাওয়ার পথে সিএনজি উল্টে আহত ৫

১৯

ভূরুঙ্গামারীতে চিকিৎসকের বাড়িতে চুরি ও অগ্নিসংযোগ, ৫০ লাখ টাকার ক্ষতি

২০