Online Desk
২ মে ২০২৬, ৬:৫৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

দীর্ঘপথ পায়ে হেঁটে দুর্গম এলাকায় এসি-ল্যান্ড’র সাঁড়াশি অভিযান

দীর্ঘপথ পায়ে হেঁটে দুর্গম এলাকায় এসি-ল্যান্ড'র সাঁড়াশি অভিযান

বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের বাঁশখালী উপজেলার উপকূলীয় দুর্গম এলাকায় পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের অভিযানে গাঁজা বিক্রির অভিযোগে মোস্তাক আহমদ (৫১) নামের এক ব্যক্তিকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ও তিন হাজার টাকা জরিমানা করা হয়েছে।

শুক্রবার (১ মে) দুপুর থেকে রাত পর্যন্ত অভিযান চালিয়ে এ দণ্ড দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. ওমর সানী আকন। এ সময় অভিযানে বাঁশখালী থানার পুলিশ সদস্যরা সহযোগিতা করেন।

স্থানীয় সূত্র জানায়, উপজেলার ছনুয়া ইউনিয়নের ছোট ছনুয়ার ৪ নম্বর ওয়ার্ডের সরদারপাড়ায় একটি মুদির দোকানের আড়ালে দীর্ঘদিন ধরে মদ, গাঁজা ও ইয়াবা বিক্রির অভিযোগ ছিল মোস্তাক আহমদের বিরুদ্ধে। তিনি দোকানটিকে আড়াল হিসেবে ব্যবহার করে গোপনে মাদক ব্যবসা চালাতেন বলে অভিযোগ রয়েছে। এতে এলাকায় বিশেষ করে তরুণদের মধ্যে মাদকের বিস্তার বাড়ছিল বলে জানিয়েছেন স্থানীয়রা।

গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালাতে গিয়ে সংশ্লিষ্ট দলকে দুর্গম পথ পায়ে হেঁটে ঘটনাস্থলে পৌঁছাতে হয়। প্রাথমিক তল্লাশিতে কোনো মাদক উদ্ধার না হলেও অভিযানের খবর পেয়ে অভিযুক্ত ব্যক্তি সেখান থেকে সরে পড়েন বলে ধারণা করা হয়। পরে আশপাশ এলাকায় সাঁড়াশি অভিযান চালিয়ে কয়েক ঘণ্টার চেষ্টায় ছোট ছনুয়ার মনু মিয়াজীর বাজারের একটি চায়ের দোকান থেকে তাঁকে আটক করা হয়।

আটকের সময় তিনি নেশাগ্রস্ত অবস্থায় ছিলেন বলে জানায় পুলিশ। তল্লাশিতে তাঁর কাছ থেকে বিক্রির উদ্দেশ্যে রাখা ১০টির বেশি গাঁজা ভরা কাগজের পুঁটুলি উদ্ধার করা হয়।

স্থানীয়রা বলেন, মোস্তাক আহমদ দীর্ঘদিন ধরে মাদক সেবন ও বিক্রির সঙ্গে জড়িত ছিলেন। তাঁর বিরুদ্ধে আগেও অভিযোগ ছিল। ঘটনাস্থলেই সাক্ষ্য-প্রমাণ যাচাই শেষে ভ্রাম্যমাণ আদালত তাঁকে দণ্ড দেন।

অভিযানের পর স্থানীয়রা সন্তোষ প্রকাশ করে বলেন, এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকলে এলাকায় মাদক নিয়ন্ত্রণে ইতিবাচক প্রভাব পড়বে।

এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. ওমর সানী আকন বলেন, মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতিতে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে এবং ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পটুয়াখালী জেলা বার নির্বাচনে বিএনপি প্যানেল বিজয়ী

পটুয়াখালীতে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’র জমকালো উদ্বোধন

পটুয়াখালীতে নারী পুলিশ সদস্যদের মরদেহ উদ্ধার

জলাবদ্ধতা ও পানি নিষ্কাশন ব্যাহত হওয়ায় বিস্তীর্ণ হাওরাঞ্চলে দণ্ডায়মান ফসল নিমজ্জিত

ডাক বিভাগ কে যুগোপযোগী করতে কাজ করছে সরকার: ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী

রাজবাড়ীতে গণতান্ত্রিক যুক্তফ্রন্টের আলোচনা সভা

শরীয়তপুরে এসএসসি কেন্দ্রে পুরোনো সিলেবাসের প্রশ্নে পরীক্ষা, দায়িত্ব হারালেন দুই কর্মকর্তা

গোপালগঞ্জে পুলিশ – ম্যাজিস্ট্রেসী কনফারেন্স অনুষ্ঠিত

রাজবাড়ীতে স্মৃতিচারণের মধ্য দিয়ে আশু ভরদ্বাজকে স্মরণ

ধুনটে প্রতিপক্ষের হামলায় গ্রাম পুলিশ সহ ৩ জন আহত

১০

অডিও রেকর্ডে মিথ্যাচার: ভাই হত্যার ন্যায়বিচার চাইলেন পরিবার, প্রধান আসামি পিচ্চি হেলালকে দ্রুত গ্রেফতারের দাবি

১১

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনের নবনির্বাচিত এমপিদের শপথ রবিবার রাত ৯টায়

১২

গুজবের বলি বোয়ালমারীর ট্রাকচালক হান্নান – নগরকান্দায় গণপিটুনিতে মৃত্যু

১৩

লালমোহন উত্তর বাজার মসজিদের টাকা তছরুপের ব্যাপারে ধর্মমন্ত্রীর কাছে লিখিত অভিযোগ

১৪

কাহালুর বিবিরপুকুর শাহ্সুলতান শাহ্জালাল মৎস্য বীজাগার পরিদর্শন করলেন এম পি মোশারফ হোসেন

১৫

চলনবিলে টানা বৃষ্টি ও ঢলের পানিতে ফসলের ক্ষতি

১৬

জামালপুরে অবৈধ ইটভাটায় যৌথ অভিযান, জরিমানা ৫ লাখ টাকা

১৭

বাগেরহাটে সুপেয় পানির সংকট নিরসনে অ্যাডভোকেসি সভা

১৮

ভূরুঙ্গামারীতে শ্বশুরবাড়িতে নির্যাতনে যুবকের মৃত্যুর ঘটনায় স্ত্রীসহ গ্রেফতার ২

১৯

১৭ বছরের লাখো মানুষের ভাগ্যর পরিবর্তন হয়নি শেরপুরের খন্দকার টোলা–ফুলতলা সড়কে জনদুর্ভোগ চরমে

২০