Online Desk
২ মে ২০২৬, ৮:৪৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ডাক বিভাগ কে যুগোপযোগী করতে কাজ করছে সরকার: ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী

ডাক বিভাগ কে যুগোপযোগী করতে কাজ করছে সরকার: ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী

হাফিজুর রহমান, মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: ডাক বিভাগ কেবল একটি সরকারি পরিষেবা প্রদানকারী প্রতিষ্ঠান নয়। এটি আমাদের সমাজের একটি অন্যতম প্রাচীন এবং বিশ্বস্ত সামাজিক প্রতিষ্ঠানও বটে। বিস্তৃত নেটওয়ার্কের মধ্যে দিয়ে ডাকঘর সমাজের সর্বশেষ প্রান্তিক মানুষটির কাছেও পৌঁছানোর ক্ষমতা রাখে।

বর্তমান প্রেক্ষাপটে, ডাকঘরগুলোকে শুধুই বার্তা আদান-প্রদানের কেন্দ্র হিসেবে সীমিত না রেখে উন্নয়ন ও অর্থনৈতিক অর্ন্তভূক্তির কার্যকর প্ল্যাটফর্ম হিসেবে রূপান্তর করতে হবে। তাই ডাক বিভাগকে সামাজিক ও অর্থনৈতিক কর্মকান্ডের মূলধারায় অন্তর্ভুক্ত করে যুগোপযোগী করতে কাজ করে যাচ্ছে বর্তমান সরকার প্রধানমন্ত্রী তারেক রহমান বলে মন্তব্য করেছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম স্বপন।

তিনি শনিবার (২রা মে) সকালে টাঙ্গাইলের মধুপরের মহিষমারায় মন্ত্রীর নিজ বাসভবনে বাংলাদেশ ডাক কর্মচারী ইউনিয়নের নেতৃবৃন্দের সাথে সৌজন্য সাক্ষাতকালে এসব কথা বলেন।

সাক্ষাতের শুরুতে বাংলাদেশ ডাক কর্মচারী ইউনিয়নের পক্ষ থেকে ফুলের শুভেচ্ছা জনিয়ে ডাক বিভাগের মনোগ্রাম সম্বলিত একটি মানপত্র তুলে দেন বাংলাদেশ ডাক কর্মচারী ইউনিয়নের সহ সভাপতি ও টাঙ্গাইল জেলা কমিটির সাধারণ সম্পাদক আজহারুল ইসলাম, বাংলাদেশ ডাক কর্মচারী ইউনিয়ন টাঙ্গাইল জেলা কমিটির দপ্তর সম্পাদক মো: ইউনুছ আলী , মধুপুর উপজেলা ডাক কর্মচারী ইউনিয়নের সদস্য জহিরুল ইসলাম ও রফিকুল ইসলাম সহ অন্যান্যরা।

এসময় তারা মন্ত্রীর কাছে চাকরি জাতীয় করণ, সিবিএ নির্বাচনের জন্য ভোটার তালিতা প্রণয়ন, শাখা ডাক ঘরের স্থায়ী পাঁকা ভবন নির্মাণ ও পদ পরিবর্তন করণের দাবী তুলে ধরেন।

অন্যদিকে, শনিবার দুপুরে টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলার মুশুদ্দি ইউনিয়নের সয়া উচ্চ বিদ্যালয়ের চার তলা একাডেমিক ভবন ও বলিভদ্র ইউনিয়নের ইসপিনজারপুর দাখিল মাদ্রাসার চার তলা একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেন। এছাড়াও শনিবার বিকেলে প্রধানমন্ত্রীর নির্বাচনী প্রতিশ্রæতি অনুযায়ী সারা দেশের খাল পু:ন খনন কার্যক্রমের অংশ হিসেবে বীরতারার রাজার হাট এলাকায় ১৫শ মিটার খালের পু:ন খনন কাজের উদ্বোধন করেন ধনবাড়ী উপজেলা নির্বাহী অফিসার মিজ্ নূরজাহান আক্তার সাথী।

এসময় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য অ্যাডভোকেট সামসুজ্জামান সুরুজ, ধনবাড়ী উপজেলা বিএনপি’র সভাপতি অধ্যক্ষ এম আজিজুর রহমান, সাধারণ সম্পাদক এনামুল হক ভিপি, পৌর বিএনপি’র সভাপতি এস এম ছোবহান, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম স্বপন , ধনবাড়ী উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সুবোধ মন্ডল ও ধনবাড়ী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এনটিভি’র সাংবাদিক হাফিজুর রহমান সহ বিএনপি’র সকল নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পটুয়াখালী জেলা বার নির্বাচনে বিএনপি প্যানেল বিজয়ী

পটুয়াখালীতে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’র জমকালো উদ্বোধন

পটুয়াখালীতে নারী পুলিশ সদস্যদের মরদেহ উদ্ধার

জলাবদ্ধতা ও পানি নিষ্কাশন ব্যাহত হওয়ায় বিস্তীর্ণ হাওরাঞ্চলে দণ্ডায়মান ফসল নিমজ্জিত

ডাক বিভাগ কে যুগোপযোগী করতে কাজ করছে সরকার: ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী

রাজবাড়ীতে গণতান্ত্রিক যুক্তফ্রন্টের আলোচনা সভা

শরীয়তপুরে এসএসসি কেন্দ্রে পুরোনো সিলেবাসের প্রশ্নে পরীক্ষা, দায়িত্ব হারালেন দুই কর্মকর্তা

গোপালগঞ্জে পুলিশ – ম্যাজিস্ট্রেসী কনফারেন্স অনুষ্ঠিত

রাজবাড়ীতে স্মৃতিচারণের মধ্য দিয়ে আশু ভরদ্বাজকে স্মরণ

ধুনটে প্রতিপক্ষের হামলায় গ্রাম পুলিশ সহ ৩ জন আহত

১০

অডিও রেকর্ডে মিথ্যাচার: ভাই হত্যার ন্যায়বিচার চাইলেন পরিবার, প্রধান আসামি পিচ্চি হেলালকে দ্রুত গ্রেফতারের দাবি

১১

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনের নবনির্বাচিত এমপিদের শপথ রবিবার রাত ৯টায়

১২

গুজবের বলি বোয়ালমারীর ট্রাকচালক হান্নান – নগরকান্দায় গণপিটুনিতে মৃত্যু

১৩

লালমোহন উত্তর বাজার মসজিদের টাকা তছরুপের ব্যাপারে ধর্মমন্ত্রীর কাছে লিখিত অভিযোগ

১৪

কাহালুর বিবিরপুকুর শাহ্সুলতান শাহ্জালাল মৎস্য বীজাগার পরিদর্শন করলেন এম পি মোশারফ হোসেন

১৫

চলনবিলে টানা বৃষ্টি ও ঢলের পানিতে ফসলের ক্ষতি

১৬

জামালপুরে অবৈধ ইটভাটায় যৌথ অভিযান, জরিমানা ৫ লাখ টাকা

১৭

বাগেরহাটে সুপেয় পানির সংকট নিরসনে অ্যাডভোকেসি সভা

১৮

ভূরুঙ্গামারীতে শ্বশুরবাড়িতে নির্যাতনে যুবকের মৃত্যুর ঘটনায় স্ত্রীসহ গ্রেফতার ২

১৯

১৭ বছরের লাখো মানুষের ভাগ্যর পরিবর্তন হয়নি শেরপুরের খন্দকার টোলা–ফুলতলা সড়কে জনদুর্ভোগ চরমে

২০