
মাদারীপুর প্রতিনিধি : শিশু-কিশোরদের ক্রীড়া প্রতিভা অন্বেষণে ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’ কর্মসূচি মাদারীপুরে উদ্বোধন করা হয়েছে।
এ উপলক্ষ্যে শনিবার বিকালে সিলেট স্টেডিয়ামের অনুষ্ঠানের সাথে সামঞ্জস্য রেখে মাদারীপুরের মাদারীপুর স্টেডিয়ামে অনুষ্ঠানটির সরাসরি সম্প্রচার করা হয়। প্রধানমন্ত্রী তারেক রহমান সিলেট স্টেডিয়ামে ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’ উদ্বোধনের সময় একই সঙ্গে মাদারীপুর জেলায় ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’ এরও শুভ উদ্বোধন করা হয়।
মাদারীপুর স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক ও ভারপ্রাপ্ত জেলা প্রশাসক আল নোমানের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য আনিছুর রহমান তালুকদার খোকন ও মাদারীপুর-২ আসনের সংসদ সদস্য জাহান্দার আলী মিয়া, মাদারীপুর জেলা বিএনপির সভাপতি এ্যাড. জাফর আলী মিয়া, মাদারীপুর সদর উপজেলা নির্বাহী অফিসার ওয়াদিয়া শাবাব, কালকিনি উপজেলা নির্বাহী অফিসার সাইফ উল আরেফীনসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’ কর্মসূচি উদ্বোধনী অনুষ্ঠানটি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ছাড়াও বিএনপি ও অঙ্গ সংগঠনের বিপুল সংখ্যক স্থানীয় নেতাকর্মীরা উপভোগ করেন।