Shakil Shah
১৭ অক্টোবর ২০২০, ৩:১২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

আটোয়ারীতে আমন রোপা অজ্ঞাত রোগে আক্রান্ত !

আটোয়ারী (পঞ্চগড়) প্রতিনিধি:

পঞ্চগড়ের আটোয়ারীতে কৃষকের আমন রোপা অজ্ঞাত রোগে আক্রান্ত হয়েছে। কৃষি বিভাগ রোগ সনাক্ত করতে না পারায় অবশেষে আমন রোপা গোখাদ্য হিসেবে ব্যবহার হচ্ছে। জানা গেছে, উপজেলার রাধানগর ইউনিয়নের রাধানগর গ্রামের আদর্শ কৃষক মো. হবিবর রহমান মাস্টারের এক একর জমিতে এ অজ্ঞাত রোগের আবির্ভাব ঘটেছে।

কৃষক হবিবর রহমান মাস্টার জানান, যমুনা ৮০৪ জাতের ধান বীজ ক্রয় করে বীজতলা তৈরী করে তিন একর জমিতে রোপন করা হয়েছে। একই প্যাকেটের বীজ তিন একর জমিতে রোপন করা হলেও এক একর জমিতে রোপা চারা গাছে ধানের উৎপত্তি হচ্ছেনা। একই ধানের বীজের চারা একই সময়ে তিন একর জমিতে লাগানো হলো কিন্তু এক একর জমিতে ধান হলো না। একই বীজের চারা অন্য জমিতে ধান বের হয়েছে।

তিনি বলেন, এব্যাপারে উপজেলা কৃষি বিভাগে যোগাযোগ করা হয়েছে। কৃষি বিভাগের কর্মকর্তাগণ সরেজমিনে এসে দেখে কোন সমাধান দিতে পারেন নি। এব্যাপারে উপজেলা অতিরিক্ত কৃষি কর্মকর্তা নুরজাহান খাতুন বলেন, আমি নিজেই আক্রান্ত রোপা ক্ষেতে গিয়ে দেখেছি। রোপা ক্ষেতে এ রোগের নতুন আবির্ভাব হয়েছে। জমিনের সমস্যার কারণে এ রোগ হতে পারে বলে সন্দেহ করা হচ্ছে।

উপজেলা কৃষি অফিসার আব্দুল্লাহ আল মামুন বলেন, ওই কৃষককে অজ্ঞাত রোগে আমন রোপা নষ্ট হওয়া জমির মাটি পরীক্ষা করার পরামর্শ দিয়েছি। তিনি বলেন, উপজেলা কৃষি বিভাগ আন্তরিকতার সাথে কৃষকদের সেবা দিয়ে যাচ্ছে। বর্তমানে আমন রোপা ক্ষেতে কারেন্ট পোকা সহ বিভিন্ন পোকার আক্রমন রোধে উঠান বৈঠক, সান্ধকালীন পোকা রোগের উপর ভিডিও প্রদর্শন, আলোক ফাঁদ দিয়ে পোকার উপস্থিতি সনাক্ত করন, মাঠ পরিদর্শন সহ লিফলেট বিতরণ অব্যাহত রয়েছে।

কৃষক হবিবর রহমান মাস্টার বলেন, রোপা থেকে ধান বের হওয়ার কোন সম্ভাবনা না থাকায় এক একর জমির রোপা গোখাদ্য হিসেবে বিশ হাজার টাকায় বিক্রি করে দিয়েছি। এতে আমার প্রায় ষাট হাজার টাকার আর্থিক ক্ষতি হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মিরসরাইয়ে পাহাড় কেটে নাহার গ্রুপের স্থাপনা নির্মাণ ৪ দিনের জন্য কাজ বন্ধ করলো উপজেলা প্রশাসন

দেবিদ্বারে অবৈধ দুই ইটভাটা গুঁড়িয়ে দিল প্রশাসন

বাগেরহাটের নতুন পুলিশ সুপার হাসান মোহাম্মদ নাছের

গোবিপ্রবি ও ঢাবির উচ্চতর বিজ্ঞান গবেষণা কেন্দ্রের মধ্যে গবেষণা সহায়তা চুক্তি

গোবিপ্রবিতে গবেষণা চুরি ঠেকাতে ১৪ লাখ ব্যয়ে টার্নিটিন সফটওয়ার ব্যবহার শুরু

গোপালগঞ্জে পদোন্নতি প্রাপ্ত পুলিশ অফিসারকে র‌্যাংক ব্যাজ পরিয়ে দিলেন পুলিশ সুপার মোঃ হাবিবুল্লাহ

দীর্ঘ ১০৪ বছর পর কলাপাড়ায় যুগ্ম জেলা জজ ও যুগ্ন জেলা দায়রা জজ আদলতের কার্যক্রমের উদ্বোধন

ব্রাহ্মণবাড়িয়ায় জন্মনিবন্ধনে অনিয়ম: চার ইউপি চেয়ারম্যান সাময়িক বরখাস্ত

খুলনা প্রেসক্লাবের সভাপতি মোস্তফা সরোয়ার, সম্পাদক তরিকুল

ব্রাহ্মণবাড়িয়ায় র‌্যাবের অভিযানে ২৮ লাখ টাকার ভারতীয় জিরা জব্দ, গ্রেফতার ২

১০

শ্রীপুরে বৃষ্টি হলেই স্কুল মাঠে হাটু পানি, খেলাধুলা বন্ধ থাকে পুরো বর্ষাকাল

১১

বকশীগঞ্জে অবৈধভাবে জ্বালানি সংগ্রহ, যুবকের ১০ হাজার টাকা জরিমানা

১২

শ্রীপুরে পরিবারের অভিযোগে মামলা নেয়নি পুলিশ,অপমৃত্যুর মামলা

১৩

সৌদি আরব পৌঁছেছেন ৩৯ হাজার ৩৯৮ হজযাত্রী

১৪

কালকিনিতে প্রশ্ন বিতরণে অনিয়ম করায় কেন্দ্রসচিব ও কক্ষপরিদর্শকসহ চারজন শিক্ষককে দায়িত্ব থেকে অব্যাহতি প্রদান

১৫

শেরপুরে বৃষ্টি-ঝড়ে ভুট্টা ও ধানের ব্যাপক ক্ষতি, হতাশ কৃষকরা

১৬

বদলি হয়ে গেলো নাজিরহাট হাইওয়ে থানার ওসি সাহাব উদ্দীন

১৭

সাভারে ব্যবসায়ীর উপর সন্ত্রাসী হামলা

১৮

ফুলবাড়ীতে বইপ্রেমীদের পদচারণায় মুখর হয়ে উঠেছে বিশ্ব সাহিত্য কেন্দ্রের ভ্রাম্যমান বইমেলা

১৯

আশুলিয়ায় দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার; ১০০ পিচ ইয়াবা উদ্ধার

২০