Shakil Shah
১৬ জানুয়ারী ২০২১, ৩:৫২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

উচ্ছ্বসিত ভোটাররা

ভোরের দর্পণ ডেস্কঃ
সংঘাত ও সহিংসতার শঙ্কার মধ্যেই দ্বিতীয় ধাপের ৬০ পৌরসভায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে আজ। সকাল আটটা থেকে বিকাল ৪টা পর্যন্ত টানা ভোট নেওয়া হবে। ২৯টিতে ইভিএম এবং ৩১টিতে কাগজের ব্যালটে ভোট নেওয়া হবে।লম্বা লাইনে দাঁড়িয়ে ইভিএম ও ব্যালটের মাধ্যমে ২২১ মেয়রপ্রার্থীর ভাগ্য নির্ধারণ করছেন ভোটাররা। প্রতিটি কেন্দ্রেই পুরুষের পাশাপাশি নারী ভোটারদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। বিভিন্ন স্থানে প্রতিপক্ষের ওপর হামলা, পেট্রোলবোমা নিক্ষেপসহ নানা ঘটনায় ওইসব এলাকার প্রার্থীর কর্মী-সমর্থকদের মধ্যে টানটান উত্তেজনা বিরাজ করছে। তবে যে কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

 

প্রার্থীদের প্রচারণায় উত্তাপে সৃষ্টি হওয়া শঙ্কা ছাপিয়ে উৎসবমুখর দ্বিতীয় দফার পৌরসভা নির্বাচন। করোনায় স্বাস্থ্যবিধি মেনেই শনিবার সকাল ৮টা থেকে শুরু হয় ভোট। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আইনশৃঙ্খলা বাহিনীর কড়া পাহারা। জনপ্রতিনিধি বাছাইয়ে শান্তিপূর্ণ পরিবেশে ভোটাধিকার প্রয়োগের পর সন্তোষ জানান তারা। ভোটারদের চোখেমুখে কমতি ছিল না উচ্ছ্বাসেরও।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম বলেন, স্থানীয় সরকার নির্বাচনে ইভিএমের ব্যবহার বাড়ানোর মাধ্যমে ভীতি দূর হবে। বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা যে অপপ্রচার চালিয়েছেন, জনগণ এটা ব্যবহার করলে তাদের আত্মবিশ্বাস বাড়বে।

সকাল থেকে নতুন ভোটারদেরও উপস্থিতিও ছিল চোখে পড়ার মতো। প্রথমবারের মতো ভোট দিয়ে সন্তুষ্ট তারা। একই সঙ্গে ভোটকেন্দ্রের উপস্থিতিকে নিজেদের সফলতা দেখছে নির্বাচন কমিশন।

রাজশাহীর আরানি মোনমোহিনী উচ্চ বিদ্যালয়ের প্রিসাইডিং কর্মকর্তা মনসুর আলী বলেন, শান্তিপূর্ণভাবে ভোট হচ্ছে। ঠান্ডার মধ্যেও সবাই ভোট দিতে আসছেন।

ময়মনসিংহের রিটার্নিং কর্মকর্তা মো. শফিকুল ইসলাম বলেন, শান্তিপূর্ণ পরিবেশ আমরা নিশ্চিত করতে পেরেছি। এখন পর্যন্ত প্রার্থীরা আমাদের কো-অপারেশন করছেন।

এদিকে সহিংসতার কারণে নির্বাচনের পরিবেশ নির্বিঘ্ন রাখার চ্যালেঞ্জ বাড়ে সংশ্লিষ্টদের। এ কারণেই ভোটের দিন কেন্দ্রে কেন্দ্রে আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতিও বাড়ানো হয়। পুলিশের সঙ্গে কাজ করছে র‌্যাব ও বিজিবি। মাঠে টহল দেখা যায় নির্বাহী ও বিচারিক হাকিমদের।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সংবাদপত্রের স্বাধীনতায় কারও সঙ্গে বৈরী আচরণ নয়: প্রধানমন্ত্রী

মাথাপিছু জিডিপিতে ভারতকে ছাড়াতে পারে বাংলাদেশ: আইএমএফ

পটুয়াখালীতে এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নিচ্ছে ২৫,২৩০ পরীক্ষার্থী

এস আলমের ২৬৮০ ব্যাংক অ্যাকাউন্ট জব্দ : সংসদে অর্থমন্ত্রী

“লংগদুতে এসএসসি ও সমমানের পরীক্ষার প্রথম দিনেই অনুপস্থিত আট জন”

আড়াইহাজার থানা পুলিশের সহায়তায় হারানো সংসার ফিরে পেল এক অসহায় নারী

খুলনার নতুন পুলিশ সুপার মোহাম্মদ তাজুল ইসলাম

দশমিনায় পুবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন

চুক্তি না হলে যুদ্ধ, প্রস্তুত সামরিক বাহিনী : ট্রাম্প

নবাগত জেলা প্রশাসকের সাথে নরসিংদী জেলা প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময়

১০

খুলনা প্রেস ক্লাব নির্বাচন ৩০ এপ্রিল, ১৫ পদে ২৭ প্রার্থী

১১

মার্কিন অবরোধ ভেঙে ইরানের জলসীমায় পৌঁছাল তেলবাহী জাহাজ

১২

‎কাপাসিয়ায় সংবাদ সম্মেলন

১৩

বাঁশখালীতে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ ধরায় নৌযান জব্দ, জরিমানা

১৪

শ্রীপুরে ভূমিহীনদের উচ্ছেদের হুমকির প্রতিবাদের মানববন্ধন ও বিক্ষোভ

১৫

দিনাজপুর শিক্ষাবোর্ডের অধীনে বাংলা প্রথম পত্রে ১১৭৮ জন পরীক্ষার্থী অনুপস্থিত

১৬

নওগাঁয় চার খুনের ঘটনায় শিউরে ওঠার মতো তথ্য

১৭

কাহালুর বিশিষ্ট মৎস্যচাষী শফিকুলের প্রায় ৫ লক্ষ টেংরা ও শিং মাছের পোনা ভাইরাসে মারা গেছে

১৮

ঋণখেলাপিদের সঙ্গে কোনো ধরনের সমঝোতার সুযোগ নেই: অর্থমন্ত্রী

১৯

দিনাজপুরে ভুট্টার বাম্পার ফলন

২০