Shakil Shah
২২ জানুয়ারী ২০২১, ৪:৫৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

নিয়ন্ত্রণ হারিয়ে এ্যাম্বুলেন্স খাদে, রোগীসহ নিহত ২

ভোরের দর্পণ ডেস্কঃ

মাদারীপুরের শিবচরে একটি এ্যাম্বুলেন্স নিয়ন্ত্রণ হারিয়ে  মহাসড়কের খাদে পড়ে  এতে থাকা রোগীসহ দুজন নিহত ও  আহত হয়েছেন ৫ জন। শুক্রবার (২২ জানুয়ারি) দুপুর ১টার দিকে ঢাকা-খুলনা এক্সপ্রেসওয়ের কুতুবপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনায় নিহতরা হলেন- বরিশালের উজিরপুর উপজেলার পূর্ব বামুড়া এলাকার আনোয়ার হোসেনের স্ত্রী খাদিজা বেগম (৫০) ও একই এলাকার জালাল মিয়ার ছেলে মেহেদী হাসান (১৭)।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, বরিশালের উজিরপুর থেকে চিকিৎসার জন্য রাজধানী ঢাকায় যাচ্ছিল খাদিজা বেগমের পরিবার। এ্যাম্বুলেন্সটি ঢাকা-খুলনা এক্সপ্রেসওয়ের কুতুবপুর বড় কেশবপুর এলাকায় আসলে নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে খাদে পড়ে যায়। এ সময় ঘটনাস্থলেই এ্যাম্বুলেন্সে থাকা রোগী খাদিজা বেগম ও তার ভাতিজা মেহেদী হাসান মারা যান। দুর্ঘটনায় আহত হন এ্যাম্বুলেন্সের চালক বাশার মিয়াসহ পাঁচজন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে শিবচর উপজেলার পাঁচ্চর রয়েল হাসপাতালে ভর্তি করে।

প্রত্যক্ষদর্শী হায়দার মাহামুদ বলেন, দ্রুত গতিতে আসা এ্যাম্বুলেন্সটি প্রথমে এক্সপ্রেসওয়ের একটি খুঁটির সাথে ধাক্কা খায়। এরপরেই এ্যাম্বুলেন্সটি উল্টে খাদে গিয়ে পড়ে।

শিবচর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহরাব আহমেদ মজুমদার জানান, ‘দুর্ঘটনার খবর পেয়েই হাইওয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ্যাম্বুলেন্সটি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে বড় একটি খাদে পড়ে দুমড়েমুচড়ে যায়। ঘটনাস্থল থেকে এক নারীসহ দুজনের লাশ উদ্ধার করে হাসপাতালে ময়না তদন্তের জন্য পাঠিয়েছি।’

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাঁশখালীতে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ ধরায় ট্রলার জব্দ, জরিমানা ২ লক্ষাধিক টাকা

ব্রাহ্মণবাড়িয়া-কুমিল্লা সীমান্তে বিজিবির অভিযান: মানবপাচারকারী আটকসহ প্রায় ৮৪ লাখ টাকার অবৈধ মালামাল জব্দ

ব্রাহ্মণবাড়িয়ায় এলপিজি গ্যাসে অতিরিক্ত দাম: ১০ হাজার টাকা জরিমানা

আড়াইহাজারে অটো চাপায় শিশু নিহত

মাদারীপুরের কালকিনিতে বসতঘরে অগ্নিসংযোগ, ভাংচুর ও লুটপাটের অভিযোগ

চাগাচর রকিম উদ্দিন যুব গোষ্ঠী’র স্থায়ী কার্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন

ফুলবাড়ীতে প্রাণ বঙ্গ মিলার্সের গবেষণা কার্যক্রম পরিদর্শনে জেলা বীজ প্রত্যয়ন অফিসার

ফুলবাড়ীতে নারী নেতৃত্ব উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন

সিংড়ায় কৃষক স্বার্থ রক্ষায় জাতীয় কৃষক সমিতির বিক্ষোভ ও সমাবেশ

অসহায় পরিবারদের মাঝে লংগদু সেনা জোনের ঢেউটিন বিতরণ

১০

বাঁশখালীতে রাতের আঁধারে করলা ক্ষেত নিধন, অর্ধলক্ষ টাকার ক্ষতি কৃষকের

১১

ধনবাড়ীতে সাংবাদিক হফিজুর রহমানের বাবার ইন্তেকাল!

১২

হামের উপসর্গ নিয়ে দেশে আরও ৫ শিশুর মৃত্যু

১৩

হরমুজে তিনটি জাহাজে হামলা, দুটি জব্দ করার দাবি আইআরজিসির

১৪

এইচএসসি পরীক্ষার সময়সূচি প্রকাশ

১৫

কৃষিকে লাভজনক খাতে রূপান্তরে সরকারের বহুমুখী পরিকল্পনা রয়েছে : প্রধানমন্ত্রী

১৬

সংবাদপত্রের স্বাধীনতায় কারও সঙ্গে বৈরী আচরণ নয়: প্রধানমন্ত্রী

১৭

মাথাপিছু জিডিপিতে ভারতকে ছাড়াতে পারে বাংলাদেশ: আইএমএফ

১৮

পটুয়াখালীতে এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নিচ্ছে ২৫,২৩০ পরীক্ষার্থী

১৯

এস আলমের ২৬৮০ ব্যাংক অ্যাকাউন্ট জব্দ : সংসদে অর্থমন্ত্রী

২০