Shakil Shah
২৫ মে ২০২১, ৭:৪৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মাদারীপুরে গাছের সাথে শত্রুতা

মাদারীপুর প্রতিনিধি:

মাদারীপুরের কালকিনিতে জমি নিয়ে বিরোধের জেরে বিভিন্ন প্রজাতির তিন শতাধিক গাছ কেটে শত্রুতা উদ্ধার করেছে প্রতিপক্ষের লোকজন। গতকাল মঙ্গলবার সকালে কালকিনি উপজেলার নবগ্রাম ইউনিয়নের পশ্চিম শশিকরে এ ঘটনা ঘটে। পুলিশ ও ক্ষতিগ্রস্থরা জানান, পশ্চিম শশিকর গ্রামের মিন্টু লাল সরকারের সাথে একই এলাকার সমির হালদারের সাথে জমি নিয়ে বিরোধ চলে আসছে।

এরই জেরে সকালে সমির তার ৩০ থেকে ৪০জন সমর্থক নিয়ে মিন্টুর জমির তিন শতাধিক বিভিন্ন প্রজাতির গাছ কর্তণ করে বলে অভিযোগ ভুক্তভোগীর। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শণ করেছে ডাসার থানা পুলিশ। ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছে পুলিশ।

ক্ষতিগ্রস্থ মিন্টু লাল সরকার জানান, জমি নিয়ে বিরোধের জেরেই ২শ’ ৭০ টি মেহগনি গাছ, ১৬টি কলা, ৪টি সুপারি, লেবু ৫টি, কাঁঠাল ১০টি, পেঁপেঁ গাছ ৩টিসহ তিনশ’ ৩০টি বিভিন্ন প্রজাতির গাছ কেটে ফেলা হয়েছে। অভিযুক্ত সমির বলেন, এ জমিতে আমরাও ভাগ পাবো তাই আমরা আমাদের গাছ কেটেছি। মাদারীপুরের কালকিনি উপজেলার ডাসার থানার অফিসার ইনচার্জ মো. হাসানুজ্জামান জানান, গাছ কর্তনের ঘটনায় থানায় অভিযোগ দেয়া হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সংবাদপত্রের স্বাধীনতায় কারও সঙ্গে বৈরী আচরণ নয়: প্রধানমন্ত্রী

মাথাপিছু জিডিপিতে ভারতকে ছাড়াতে পারে বাংলাদেশ: আইএমএফ

পটুয়াখালীতে এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নিচ্ছে ২৫,২৩০ পরীক্ষার্থী

এস আলমের ২৬৮০ ব্যাংক অ্যাকাউন্ট জব্দ : সংসদে অর্থমন্ত্রী

“লংগদুতে এসএসসি ও সমমানের পরীক্ষার প্রথম দিনেই অনুপস্থিত আট জন”

আড়াইহাজার থানা পুলিশের সহায়তায় হারানো সংসার ফিরে পেল এক অসহায় নারী

খুলনার নতুন পুলিশ সুপার মোহাম্মদ তাজুল ইসলাম

দশমিনায় পুবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন

চুক্তি না হলে যুদ্ধ, প্রস্তুত সামরিক বাহিনী : ট্রাম্প

নবাগত জেলা প্রশাসকের সাথে নরসিংদী জেলা প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময়

১০

খুলনা প্রেস ক্লাব নির্বাচন ৩০ এপ্রিল, ১৫ পদে ২৭ প্রার্থী

১১

মার্কিন অবরোধ ভেঙে ইরানের জলসীমায় পৌঁছাল তেলবাহী জাহাজ

১২

‎কাপাসিয়ায় সংবাদ সম্মেলন

১৩

বাঁশখালীতে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ ধরায় নৌযান জব্দ, জরিমানা

১৪

শ্রীপুরে ভূমিহীনদের উচ্ছেদের হুমকির প্রতিবাদের মানববন্ধন ও বিক্ষোভ

১৫

দিনাজপুর শিক্ষাবোর্ডের অধীনে বাংলা প্রথম পত্রে ১১৭৮ জন পরীক্ষার্থী অনুপস্থিত

১৬

নওগাঁয় চার খুনের ঘটনায় শিউরে ওঠার মতো তথ্য

১৭

কাহালুর বিশিষ্ট মৎস্যচাষী শফিকুলের প্রায় ৫ লক্ষ টেংরা ও শিং মাছের পোনা ভাইরাসে মারা গেছে

১৮

ঋণখেলাপিদের সঙ্গে কোনো ধরনের সমঝোতার সুযোগ নেই: অর্থমন্ত্রী

১৯

দিনাজপুরে ভুট্টার বাম্পার ফলন

২০