Shakil Shah
২৯ মে ২০২১, ৫:১৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বিএনপি নেতাকর্মীদের একহাত নিলেন ডা. জাফরুল্লাহ

ভোরর দর্পণ ডেস্কঃ

বিএনপির লোকেরা খালেদা জিয়ার প্রতি অকৃতজ্ঞতা প্রকাশ করছে বলে আমি মনে করি। এ জন্য তাদের ক্ষমা চাওয়া উচিত। খালেদা জিয়া এতদিন জেলে, অথচ বিএনপির কর্মকাণ্ড দেখে মনে হয় সরকার তাদের এলএসডি খাইয়ে দিয়েছে। খালেদা জিয়ার মুক্তির জন্য বিএনপির রাস্তায় নামা উচিত।

শনিবার জাতীয় প্রেস ক্লাবের তোফাজ্জল হোসেন মানিক মিয়া হলে বাংলাদেশ লেবার পার্টি আয়োজিত ‘রাজনৈতিক সংকট: উত্তরণ কোন পথে’ শীর্ষক মতবিনিময় সভায় গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী এসব কথা বলেছেন।

 

জাফরুল্লাহ বলেন, বিএনপি প্রয়াত জিয়াউর রহমানের জন্য ১৫ দিনের কর্মসূচি ঘোষণা করেছে। একজন মৃত ব্যক্তির জন্য ১৫ দিনের কর্মসূচি করছে, আর জীবিত খালেদা জিয়ার অবস্থা খুব খারাপ। উনার যেসব লক্ষণ দেখছি আগামী নির্বাচন পর্যন্ত সময় পাবেন কি না, যথেষ্ট সন্দেহ আছে। আমরা দোয়া করি যেন উনি বেঁচে থাকেন।

বিএনপির কড়া সমালোচনা করে জাফরুল্লাহ চৌধুরী বলেন, বিএনপি সত্য কথা বলতেও ভয় পায়। এটার জন্য তাদের উচিত ছিল, যেদিন থেকে সরকার তাকে (খালেদা জিয়া) বাইরে যেতে দেয়নি সেদিন থেকেই অনশন করা। সেদিনই বলা উচিত ছিল কাশিমপুরে যেতে চাই, ফিরোজাতে থাকতে চাই না। ফিরোজাতে উনাকে রাখা আরেকটা ধাপ্পাবাজি। উনি কি বধির, কানে শোনেন না? ১৫ দিনের কর্মসূচিতে বিএনপির উচিত তার (খালেদা জিয়া) মুক্তির জন্য রাস্তায় নামা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সংবাদপত্রের স্বাধীনতায় কারও সঙ্গে বৈরী আচরণ নয়: প্রধানমন্ত্রী

মাথাপিছু জিডিপিতে ভারতকে ছাড়াতে পারে বাংলাদেশ: আইএমএফ

পটুয়াখালীতে এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নিচ্ছে ২৫,২৩০ পরীক্ষার্থী

এস আলমের ২৬৮০ ব্যাংক অ্যাকাউন্ট জব্দ : সংসদে অর্থমন্ত্রী

“লংগদুতে এসএসসি ও সমমানের পরীক্ষার প্রথম দিনেই অনুপস্থিত আট জন”

আড়াইহাজার থানা পুলিশের সহায়তায় হারানো সংসার ফিরে পেল এক অসহায় নারী

খুলনার নতুন পুলিশ সুপার মোহাম্মদ তাজুল ইসলাম

দশমিনায় পুবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন

চুক্তি না হলে যুদ্ধ, প্রস্তুত সামরিক বাহিনী : ট্রাম্প

নবাগত জেলা প্রশাসকের সাথে নরসিংদী জেলা প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময়

১০

খুলনা প্রেস ক্লাব নির্বাচন ৩০ এপ্রিল, ১৫ পদে ২৭ প্রার্থী

১১

মার্কিন অবরোধ ভেঙে ইরানের জলসীমায় পৌঁছাল তেলবাহী জাহাজ

১২

‎কাপাসিয়ায় সংবাদ সম্মেলন

১৩

বাঁশখালীতে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ ধরায় নৌযান জব্দ, জরিমানা

১৪

শ্রীপুরে ভূমিহীনদের উচ্ছেদের হুমকির প্রতিবাদের মানববন্ধন ও বিক্ষোভ

১৫

দিনাজপুর শিক্ষাবোর্ডের অধীনে বাংলা প্রথম পত্রে ১১৭৮ জন পরীক্ষার্থী অনুপস্থিত

১৬

নওগাঁয় চার খুনের ঘটনায় শিউরে ওঠার মতো তথ্য

১৭

কাহালুর বিশিষ্ট মৎস্যচাষী শফিকুলের প্রায় ৫ লক্ষ টেংরা ও শিং মাছের পোনা ভাইরাসে মারা গেছে

১৮

ঋণখেলাপিদের সঙ্গে কোনো ধরনের সমঝোতার সুযোগ নেই: অর্থমন্ত্রী

১৯

দিনাজপুরে ভুট্টার বাম্পার ফলন

২০