Shakil Shah
৩১ অক্টোবর ২০২২, ৭:৩৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

হত্যা মামলায় যুবকের যাবজ্জীবন অপর মামলায় অন্যজনের সশ্রম কারাদন্ড

লক্ষ্মীপুর প্রতিনিধি:

লক্ষ্মীপুরে কলেজ ছাত্র শাওন হত্যা মামলায় মো. শাকিল পাটওয়ারী নামে এক যুবককে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ১ বছরের সশ্রম কারাদন্ড দেয়া হয়। এই মামলায় অন্য ৮ আসামীকে বেকসুর খালাস প্রদান করা হয়।
অপর একটি অস্ত্র মামলায় শাহ আলম নামে অন্য এক আসামীর ১০ বছর সশ্রম কারাদন্ডের আদেশ দিয়েছেন একই আদালত। এ আসামিকেও ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ১ বছরের সশ্রম কারাদণ্ডাদেশ দেয়া হয়।
সোমবার (৩১ অক্টোবর) দুপুরে পৃথক দুই মামলার রায় দেন জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. রহিবুল ইসলাম। রায়ের সময় দন্ডিত আসামীরা আদালতে উপস্থিত ছিলেন না।
যাবজ্জীবন সাজাপ্রাপ্ত শাকিল লক্ষ্মীপুর পৌর শহরের বাসিন্দা মৃত আবু তাহের হারুনের ছেলে। অপর দন্ডিত শাহ আলম সদর উপজেলার বশিকপুর গ্রামের সাহাব উদ্দিন মাষ্টারের ছেলে।
আদালত সূত্রে জানা যায়, জমি সংক্রান্ত বিরোধের জের ধরে ২০১৬ সালের ১৪ সেপ্টেম্বর লক্ষ্মীপুরের আভিরখীল গ্রামে প্রকাশ্যে কলেজ ছাত্র শাওনকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় একই দিন নিহতের খালাত ভাই সালাহউদ্দীন লোটাস বাদী হয়ে লক্ষ্মীপুর সদর থানায় ১০জনকে আসামী করে হত্যা মামলা দায়ের করেন। মামলার তদন্ত শেষে ২০১৭ সালের ৩১ জানুয়ারি ৯জনকে অভিযুক্ত করে অভিযোগপত্র দাখিল করে পুলিশ।
অপর আসামী শাহ আলম ২০২০ সালের ২০ জুন অস্ত্র ও গুলিসহ বশিকপুর এলাকা থেকে চন্দ্রগঞ্জ থানা পুলিশের হাতে ধরা পড়ে। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে অস্ত্র আইনে মামলা করে। মামলার তদন্ত শেষে ওই বছরের ৩১ জুলাই আদালতে চার্জশিট দেয়া হয়।
দীর্ঘ শুনানি ও স্বাক্ষীদের সাক্ষাগ্রহণ শেষে আদালত এই দুই মামলায় রায় ঘোষণা করেন। এ ছাড়া অভিযোগ প্রমাণ না হওয়ায় হত্যা মামলা থেকে ৮ আসামীকে বেকসুর খালাস দেয়া হয়।
লক্ষ্মীপুর জজ আদালতের সরকারি কৌসুলী (পিপি) অ্যাডভোকেট জসিম উদ্দিন রায়ের বিষয়টি নিশ্চিত করেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সংবাদপত্রের স্বাধীনতায় কারও সঙ্গে বৈরী আচরণ নয়: প্রধানমন্ত্রী

মাথাপিছু জিডিপিতে ভারতকে ছাড়াতে পারে বাংলাদেশ: আইএমএফ

পটুয়াখালীতে এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নিচ্ছে ২৫,২৩০ পরীক্ষার্থী

এস আলমের ২৬৮০ ব্যাংক অ্যাকাউন্ট জব্দ : সংসদে অর্থমন্ত্রী

“লংগদুতে এসএসসি ও সমমানের পরীক্ষার প্রথম দিনেই অনুপস্থিত আট জন”

আড়াইহাজার থানা পুলিশের সহায়তায় হারানো সংসার ফিরে পেল এক অসহায় নারী

খুলনার নতুন পুলিশ সুপার মোহাম্মদ তাজুল ইসলাম

দশমিনায় পুবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন

চুক্তি না হলে যুদ্ধ, প্রস্তুত সামরিক বাহিনী : ট্রাম্প

নবাগত জেলা প্রশাসকের সাথে নরসিংদী জেলা প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময়

১০

খুলনা প্রেস ক্লাব নির্বাচন ৩০ এপ্রিল, ১৫ পদে ২৭ প্রার্থী

১১

মার্কিন অবরোধ ভেঙে ইরানের জলসীমায় পৌঁছাল তেলবাহী জাহাজ

১২

‎কাপাসিয়ায় সংবাদ সম্মেলন

১৩

বাঁশখালীতে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ ধরায় নৌযান জব্দ, জরিমানা

১৪

শ্রীপুরে ভূমিহীনদের উচ্ছেদের হুমকির প্রতিবাদের মানববন্ধন ও বিক্ষোভ

১৫

দিনাজপুর শিক্ষাবোর্ডের অধীনে বাংলা প্রথম পত্রে ১১৭৮ জন পরীক্ষার্থী অনুপস্থিত

১৬

নওগাঁয় চার খুনের ঘটনায় শিউরে ওঠার মতো তথ্য

১৭

কাহালুর বিশিষ্ট মৎস্যচাষী শফিকুলের প্রায় ৫ লক্ষ টেংরা ও শিং মাছের পোনা ভাইরাসে মারা গেছে

১৮

ঋণখেলাপিদের সঙ্গে কোনো ধরনের সমঝোতার সুযোগ নেই: অর্থমন্ত্রী

১৯

দিনাজপুরে ভুট্টার বাম্পার ফলন

২০