Shakil Shah
২৬ জানুয়ারী ২০২৩, ৫:২৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সিরাজগঞ্জে ২৯টি আগ্নেয়াস্ত্র মামলায় দুইজনের যাবজ্জীবন

এস.এম আল আমিন, সিরাজগঞ্জ প্রতিনিধি:

সিরাজগঞ্জে দুই অস্ত্র ব্যবসায়ীকে ২৯টি আগ্নেয়াস্ত্র উদ্ধারের মামলায় যাবজ্জীবন কারাদÐ দিয়েছে আদালত। বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) দুপুরে সিরাজগঞ্জ স্পেশাল ট্রাইব্যুনাল-৬ বিচারক সুপ্রিয়া রহমান এই আদেশ দেন। সাজাপ্রাপ্তরা হলো, পাবনা জেলা সদরের ভাউডাঙ্গা কালুরপাড়ার মৃত ইমান আলী বিশ্বাসের ছেলে মো. আব্দুল ওহাব (৩২) ও একই খয়ের বাগান গ্রামের মো. আব্দুল হেলাল খাঁর ছেলে মিজানুর রহমান ওরফে মিজান। এদের মধ্যে আব্দুল ওহাব পলাতক। সিরাজগঞ্জ জজ আদালতের এপিপি অ্যাডভোকেট ওয়াছ করণী লকেট এসব তথ্য নিশ্চিত করেন।
মামলা সূত্রে জানা যায়, গত ২০১৯ সালের ৬ নভেম্বর জেলা গোয়েন্দা শাখার (ডিবি) পুলিশের একটি দল সিরাজগঞ্জ-কড্ডা আঞ্চলিক সড়কের কাদাই সিলভার ডেল পার্কের সামনে অভিযান চালিয়ে আব্দুল ওহাব ও মিজানকে আটক করে। ওই সময় তাদের কাছ থেকে দু’টি বন্দুক ও এক রাউন্ড গুলি জব্দ করা হয়। এ ঘটনায় ডিবি পুলিশের উপ-পরিদর্শক (এসআই) ইয়াসিন আরাফাত বাদী হয়ে অস্ত্র আইনে মামলা দায়ের করেন। মামলাটির তদন্তভার দেওয়া হয় গোয়েন্দা পুলিশের সেই সময়ের অপর এসআই নাজমুল হককে। তদন্তকালে আসামিদের জিজ্ঞাসাবাদের পর তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে পাবনায় আব্দুল ওহাবের বাড়িতে অভিযান চালিয়ে আরও ২৭টি পাইপ গান উদ্ধার করা হয়। মামলা চলাকালে জামিনে বের হয়ে আত্মগোপন করেছে আব্দুল ওহাব। মামলার তদন্ত শেষে দু’জনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দেন তদন্ত কর্মকর্তা নাজমুল হক। রাষ্ট্রপক্ষ এবং আসামিপক্ষের আইনজীবীদের দীর্ঘ শুনানি ও যুক্তিতর্ক শেষে অভিযোগ প্রমাণ হওয়ায় আজ বৃহস্পতিবার আসামী মিজানুর রহমান ওরফে মিজান এর উপস্থিতিতে এ রায় দেন আদালত।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সংবাদপত্রের স্বাধীনতায় কারও সঙ্গে বৈরী আচরণ নয়: প্রধানমন্ত্রী

মাথাপিছু জিডিপিতে ভারতকে ছাড়াতে পারে বাংলাদেশ: আইএমএফ

পটুয়াখালীতে এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নিচ্ছে ২৫,২৩০ পরীক্ষার্থী

এস আলমের ২৬৮০ ব্যাংক অ্যাকাউন্ট জব্দ : সংসদে অর্থমন্ত্রী

“লংগদুতে এসএসসি ও সমমানের পরীক্ষার প্রথম দিনেই অনুপস্থিত আট জন”

আড়াইহাজার থানা পুলিশের সহায়তায় হারানো সংসার ফিরে পেল এক অসহায় নারী

খুলনার নতুন পুলিশ সুপার মোহাম্মদ তাজুল ইসলাম

দশমিনায় পুবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন

চুক্তি না হলে যুদ্ধ, প্রস্তুত সামরিক বাহিনী : ট্রাম্প

নবাগত জেলা প্রশাসকের সাথে নরসিংদী জেলা প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময়

১০

খুলনা প্রেস ক্লাব নির্বাচন ৩০ এপ্রিল, ১৫ পদে ২৭ প্রার্থী

১১

মার্কিন অবরোধ ভেঙে ইরানের জলসীমায় পৌঁছাল তেলবাহী জাহাজ

১২

‎কাপাসিয়ায় সংবাদ সম্মেলন

১৩

বাঁশখালীতে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ ধরায় নৌযান জব্দ, জরিমানা

১৪

শ্রীপুরে ভূমিহীনদের উচ্ছেদের হুমকির প্রতিবাদের মানববন্ধন ও বিক্ষোভ

১৫

দিনাজপুর শিক্ষাবোর্ডের অধীনে বাংলা প্রথম পত্রে ১১৭৮ জন পরীক্ষার্থী অনুপস্থিত

১৬

নওগাঁয় চার খুনের ঘটনায় শিউরে ওঠার মতো তথ্য

১৭

কাহালুর বিশিষ্ট মৎস্যচাষী শফিকুলের প্রায় ৫ লক্ষ টেংরা ও শিং মাছের পোনা ভাইরাসে মারা গেছে

১৮

ঋণখেলাপিদের সঙ্গে কোনো ধরনের সমঝোতার সুযোগ নেই: অর্থমন্ত্রী

১৯

দিনাজপুরে ভুট্টার বাম্পার ফলন

২০