Shakil Shah
১ ফেব্রুয়ারী ২০২৩, ৫:১৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বাঁশখালীতে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত

চট্টগ্রাম ব্যুরো :

চট্টগ্রামের বাঁশখালীতে সিএনজি চালিত অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষের ঘটনায় মোঃ আজগর হোসেন (৪০) নামে এক প্রবাসী নিহত হয়েছে। বুধবার (১ ফেব্রুয়ারী) দুপুর ১২টার দিকে উপজেলার বাঁশখালী প্রধান সড়কের গুনাগরিস্থ এ গণি প্লাজার উত্তর পাশে এ ঘটনা ঘটে। এ ঘটনায় নিহত মোঃ আজগর হোসেন উপজেলার শীলকূপ ইউনিয়নের ৬নম্বর ওয়ার্ড এলাকার শিব্বির আহমদের ছেলে। তিনি বিদেশ ফেরত প্রবাসী।

শীলকূপ ইউপির ৬নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য রাশেদ নুরী জানান, ‘বিদেশ গমণের উদ্দ্যেশ্যে নতুনভাবে পাসপোর্ট তৈরি করতে সকালে সে চট্টগ্রাম শহরে পাসপোর্ট অফিসে যাওয়ার সময় সড়ক দূর্ঘটনায় নিহত হয়।’

ঘটনার সত্যতা নিশ্চিত করে গুণাগরি পুলিশ ফাঁড়ির ইনচার্জ সোলাইমান জানান, বাঁশখালী ছেড়ে শহরের দিকে যাওয়া সিএনজি চালিত অটোরিক্সার সাথে শহর থেকে আসা সিএনজির মুখোমুখি সংঘর্ষের ঘটনায় আজগর হোসেন গুরুতর আহত হয়। অবস্থা গুরুতর হলে ঘটনাস্থল থেকে তাকে চমেক প্রেরণ করা হয়। তিনি সেখানে মৃত্যুবরণ করে বলে জানা যায়।

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাগেরহাটে অর্থ সহায়তা পেলেন সু‌বিধাব‌ঞ্চিত ২৫ প্রান্তিক নারী

খুলনায় গতবারের চেয়ে এবার এসএসসি ও সমমানের পরীক্ষার্থী কম

সরিষাবাড়ীতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ

নিউজিল্যান্ডকে হারিয়ে সিরিজ সমতায় ফিরলো টাইগাররা

১৯ দিনেই রেমিট্যান্স ছাড়ালো ২ বিলিয়ন ডলার

শ্রীপুরে হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বোধন

বাঞ্ছারামপুরে টুইন পিট ল্যাট্রিন প্রকল্পে অনিয়মের অভিযোগ, ২ বছরেও কাজ শেষ হয়নি

সংরক্ষিত আসনে মাদারীপুরে হেলেন জেরিন খান মনোনয়ন পাওয়ায় আনন্দ মিছিল

নরসিংদীতে ধর্ষকদের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে মানববন্ধন

পটুয়াখালীতে হাম-রুবেলার টিকাদান কার্যক্রমের উদ্বোধন

১০

সমন্বয়হীনতা ও অনিয়মের অভিযোগ ভেঙ্গেছে ফসল রক্ষা বাঁধ

১১

খুলনায় হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন

১২

দেওয়ানগঞ্জে অসামাজিক কার্যকলাপ রোধে অভিযান: আটক ২

১৩

“বাংলাদেশে প্রত্যক্ষ বৈদেশিক বিনিয়োগ” শীর্ষক কর্মশালা আয়োজন করল এমটিবি

১৪

শ্রীপুরে জেলাশ্রমিকদল নেতার বিরুদ্ধে অপ-প্রচার, থানায় জিডি

১৫

এনআরবি ইসলামিক লাইফ ইন্স্যুরেন্সে ‘Meet the Leaders’ অনুষ্ঠিত

১৬

হাবিপ্রবি সাংবাদিক সমিতির সভাপতি তালহা, সাধারণ সম্পাদক রাফিউল

১৭

গোবিপ্রবি’তে গবেষণা সংকলন-২০২৬’র মোড়ক উন্মোচন

১৮

ইবিএলের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব নিলেন হাসান ও রশিদ

১৯

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় অটোরিকশার ধাক্কায় শিশুর মৃত্যু

২০