
আটোয়ারী(পঞ্চগড়) প্রতিনিধি :
পঞ্চগড়ের আটোয়ারীতে ব্যাডমিন্টন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। পঞ্চগড় জেলা ক্রীড়া অফিসের আয়োজনে রবিবার বিকেলে আটোয়ারী পাইলট সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে ব্যাডমিন্টন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।
মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্রীরা প্রতিযোগিতায় অংশ গ্রহন করে। প্রতিযোগিতা শেষে উপজেলা নির্বাহী অফিসার আবু তাহের মো. সামসুজ্জামানের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বক্তব্য রাখেন অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. তৌহিদুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা ক্রীড়া অফিসার গৌতম কুমার সরকার, আটোয়ারী পাইলট সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মমতাজ মহল।