
আড়াইহাজার (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: নারায়ণগঞ্জের আড়াইহাজার- মদনপুর রাস্তার ইদবারদী এলাকায় অটোরিকশা নিয়ন্ত্রণ হারিয়ে সুলতানা (২৪) নামে এক যাত্রী নিহত হয়েছে। সুলতানা দুপতারা ইউনিয়নের হাটখোলাপাড়া এলাকার দুলালের মেয়ে।
জানা যায়, শুক্রবার দিবাগত রাত এগারোটার দিকে সুলতানা মদনপুর এলাকা থেকে বাড়ি ফেরার পথে চালক অটোরিকশা নিয়ন্ত্রণ হারিয়ে খাদে ফেলে দিলে সে মারাত্মক আহত হন।
স্থানীয়রা তাকে উদ্ধার করে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে সুলতানার অবস্থা গুরুতর বিদায় কর্তব্যরত ডাক্তার তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। সেখানে নেওয়ার পর জরুরী বিভাগের ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।