Shakil Shah
১২ জানুয়ারী ২০২১, ৩:০৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

আবার বিয়ে করলেন হাবিব ওয়াহিদ

আবার বিয়ে করলেন হাবিব ওয়াহিদ। আজ মঙ্গলবার দুপুরে হাবিব তাঁর ফেসবুকে পোস্ট দিয়ে জানালেন, তিনি বিয়ে করেছেন। কবে, কখন বিয়ের কাজটি সেরেছেন, তা উল্লেখ করেননি।
ছেলের বিয়ের বিস্তারিত জানেন না বাবা ফেরদৌস ওয়াহিদও। তিনি এখন মুন্সিগঞ্জের বাড়িতে। হাবিবের বিয়ে নিয়ে জানতে চাইলে তিনি বললেন, ‘আমিও শুনেছি, হাবিব বিয়ে করেছে। গতকাল সোমবার সন্ধ্যায় আমাকে ফোন করে জানাল, বাবা আমি বিয়ে করেছি।’
হাবিব তাঁর ফেসবুক পোস্টে জানান, তাঁর স্ত্রীর পারিবারিক নাম আফসানা চৌধুরী। এটি তাঁর তৃতীয় বিয়ে।

ফেসবুকে বিয়ের খবর জানিয়ে হাবিব লিখেছেন, ‘প্রিয় ভক্তগণ, আমার ব্যক্তিগত জীবনে হঠাৎ ঘটে যাওয়া একটি ঘটনা আপনাদের সঙ্গে ভাগাভাগি করতে চাই। সম্প্রতি বিয়ে করলাম। স্ত্রীর নাম আফসানা চৌধুরী (শিফা)। আপনারা সবাই জানেন বৈশ্বিক মহামারির কারণে সারা বিশ্ব বর্তমানে খুব খারাপ সময়ের মধ্য দিয়ে যাচ্ছে। তাই বিয়ের অনুষ্ঠানটি খুব সীমিত রাখা হয়েছে।’ ফেসবুকে হাবিবের এই পোস্টের নিচে তাঁর ভক্ত-অনুরাগীরা তাঁদের শুভকামনা জানিয়েছেন।

প্রসঙ্গত, ২০০৩ সালে লুবায়না নামের এক তরুণীর সঙ্গে প্রথম বিয়ে হয় হাবিবের। মনের অমিলের কারণে প্রেমের সেই বিয়ে ভেঙে যায় অল্প সময়ের ব্যবধানে। এরপর ২০১১ সালের ১২ অক্টোবর পারিবারিক পছন্দে বিয়ে করেন চট্টগ্রামের মেয়ে রেহানকে। সেই সংসারও ভেঙে যায় ২০১৭ সালের ১৯ জানুয়ারি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জামালপুরে অবৈধ ইটভাটায় যৌথ অভিযান, জরিমানা ৫ লাখ টাকা

বাগেরহাটে সুপেয় পানির সংকট নিরসনে অ্যাডভোকেসি সভা

ভূরুঙ্গামারীতে শ্বশুরবাড়িতে নির্যাতনে যুবকের মৃত্যুর ঘটনায় স্ত্রীসহ গ্রেফতার ২

১৭ বছরের লাখো মানুষের ভাগ্যর পরিবর্তন হয়নি শেরপুরের খন্দকার টোলা–ফুলতলা সড়কে জনদুর্ভোগ চরমে

রায়পুরে মুক্তিপণ না পেয়ে অপহরণের পর কিশোরকে হত্যা

নদী দূষণ রোধে আড়াইহাজারে মতবিনিময় সভা অনুষ্ঠিত

চাঁদা দাবি ও হয়রানি বন্ধে রাঙামাটিতে ব্যবসায়ীর সংবাদ সম্মেলন

দিনাজপুরে মহান মে দিবস পালিত

ধুনটে পৌর ছাত্রদলের সদস্য ফরম বিতরণের প্রস্তুতি সভা

উলিপুরে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন করেন এমপি মাহবুবুল আলম সালেহী

১০

বাগেরহাটে মে দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

১১

বাগেরহাটে পৃথক অভিযানে ৬ হাজার ৮৫০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক

১২

উলিপুরে বৈরী আবহাওয়ায় বোরো কাটা-মাড়াই শুরু

১৩

ধুনটে ১মে আন্তর্জাতিক শ্রমিক দিবস পালিত

১৪

দীর্ঘপথ পায়ে হেঁটে দুর্গম এলাকায় এসি-ল্যান্ড’র সাঁড়াশি অভিযান

১৫

ঈদুল আজহায় বাসে অতিরিক্ত ভাড়া আদায় করা যাবে না: মালিক সমিতি

১৬

অবশেষে পুরোদমে চালু হচ্ছে ভারতের ভিসা

১৭

নবদিগন্তের সূচনা, নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

১৮

থানায় দালালমুক্ত সেবা নিশ্চিতের নির্দেশ দিলেন সালাহউদ্দিন আহমদ

১৯

বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেড-এ প্রধান নির্বাহী কর্মকর্তা ও ব্যবস্থাপনা পরিচালক নিয়োগ

২০