Online Desk
২৬ এপ্রিল ২০২৬, ৬:১৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

গোপালগঞ্জ এলজিইডি’র বাস্তবায়নে সদ্য সমাপ্ত ৫টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন

গোপালগঞ্জ এলজিইডি'র বাস্তবায়নে সদ্য সমাপ্ত ৫টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করেন ডাঃ কে এম বাবর এমপি

গোপালগঞ্জ প্রতিনিধি : প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অধীন প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি-৪ এর আওতায় ১০২নং বীণাপাণি, ৯৩নং বেদগ্রাম এবং ৩২নং হরিদাসপুর এই ৩ (তিন) টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের উন্নয়ন কাজ এবং ঢাকা বিভাগের গুরুত্বপূর্ণ উপজেলা ও ইউনিয়ন সড়ক প্রশস্তকরণ ও শক্তিশালীকরণ প্রকল্পের আওতায় গোপীনাথপুর–ঘাঘাধলইতলা সড়ক (দৈর্ঘ্য ১১.৫ কিঃ মিঃ) এবং রুরাল কানেক্টিভিটি ইম্প্রুভমেন্ট প্রজেক্ট-এর আওতায় চন্দ্রদিঘলিয়া আরএইচডি–বড়দিয়া জিসি–মধুমতি বাজার সড়ক (দৈর্ঘ্য ১১.৬ কিঃ মিঃ) সহ সর্বমোট ৪৫ কোটি ৭০ লক্ষ টাকা ব্যয়ে ৫ (পাঁচ) টি উন্নয়ন কাজের শুভ উদ্বোধন করেন গোপালগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ডাঃ কে এম বাবর। এই ৫ (পাঁচ) টি স্কিম স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) কর্তৃক বাস্তবায়িত হয়েছে।

গোপালগঞ্জে উন্নয়নের ধারা অব্যাহত রাখার লক্ষ্যে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী (এলজিইডি) মো. এহসানুল হক সহ সংশ্লিষ্ট সকলকে সাথে নিয়ে এলজিইডি’র বাস্তবায়নে সদ্য সমাপ্ত ৫টি প্রকল্পের উদ্বোধন ঘোষণা করেন গোপালগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ডাঃ কে এম বাবর।

সরেজমিনে প্রকল্প পরিদর্শন ও উদ্বোধনকালে সংসদ সদস্য ডাঃ কে এম বাবর বলেন, গোপালগঞ্জকে আলাদা ভাবে দেখার কোন সুযোগ নেই বলে মন্তব্য করেন। তিনি আরো বলেন, আমি মাননীয় প্রধান মন্ত্রীর সঙ্গে কথা বলেছি ও বিভিন্ন মন্ত্রলয়ের মাননীয় মন্ত্রী মহোদয়দের সাথেও কথা হয়েছে গোপালগঞ্জে উন্নয়নের কাজ চলমান থাকবে। প্রকল্প পরিদর্শন ও উদ্বোধনের সময় সফরসঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন ডাঃ কে এম বাবরের সহধর্মিনী ডাঃ রাবেয়া আক্তার।

এ সময় গোপালগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার কৌশিক আহমেদ, গোপালগঞ্জ এলজিইডি’র নির্বাহী প্রকৌশলী মোঃ এহসানুল হক, সদর থানার অফিসার ইনচার্জ মোঃ আনিসুর রহমান, সিনিয়র সহকারী প্রকৌশলী মোঃ কমাহমুদ হাসান, সদর উপজেলা প্রকৌশলী কাজী মাহমুদ উল্লাহ, উপ সহকারী প্রকৌশলী মোঃ শহিদুল ইসলাম, ১০২নং বীণাপাণি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা, গোপালগঞ্জ সদর উপজেলা বিএনপির সভাপতি সিকদার শহিদুল ইসলাম লেলিন, সাধারণ সম্পাদক মোঃ ফজলুল কবির দারা, জেলা যুবদলের সভাপতি ও জেলা বিএনপির সদস্য রিয়াজউদ্দিন লিপটন, বিএনপি নেতা মাহবুব আলী সোহেল, জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, ঠিকাদারী প্রতিষ্ঠানের নেতৃবৃন্দ, অত্র শিক্ষা প্রতিষ্ঠান অন্যান্য শিক্ষকগণ সহ বিএনপি ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এরপর সদ্য সমাপ্ত ৩২নং হরিদাসপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভবন পরিদর্শন ও উদ্বোধনের পর গোপালগঞ্জ সদর উপজেলার চন্দ্রদিঘলিয়া বাসস্ট্যান্ডে গোপালগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ডাঃ কে এম বাবরকে বীর মুক্তিযোদ্ধা ছবেদ আলী ভুঁইয়ার উদ্যোগে গণসংবর্ধনা প্রদান করা হয়। পরে চন্দ্রদিঘলিয়া ইউনিয়ন পরিষদের পাশে সদ্য সমাপ্ত আরএইচডি — বড়দিয়া জিসি সড়ক প্রশস্তকরণ (চেইনঃ ০০ –১১৬০০ মিঃ) কাজের ফলক উন্মোচন করেন। ফলক উন্মোচনের পরে চন্দ্রদিঘলিয়া ইউনিয়ন পরিষদে চন্দ্রদিঘলিয়া ইউনিয়ন বিএনপি’র সভাপতি মোঃ নয়ন ভূঁইয়া, সাধারণ সম্পাদক মিটু শিকদার, চন্দ্রদিঘলিয়া ইউপি চেয়ারম্যান জবেদ মোল্লার উদ্যোগে আরো একটি সংবর্ধনা প্রদান করা হয়। উক্ত অনুষ্ঠানে লিয়াকত আলী ভূইয়া, জালালাবাদ ইউপি চেয়ারম্যান এফ. এম মারুফ রেজা সহ বিপুল সংখ্যক জনসাধারণ উপস্থিত ছিলেন। এরপরে এমপি ডাঃ কে এম বাবর সদ্য সমাপ্ত গোপীনাথপুর — ঘাঘাধলাইতলা সড়ক প্রশস্তকরণ (চেইনঃ ০০ — ১১৫০০ মিঃ) কাজের ফলক উন্মোচন করে শুভ উদ্বোধন ঘোষণা করেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্টের স্কোয়াড ঘোষণা বাংলাদেশের

কাহালু উপজেলা বিএনপির সহ-সভাপতি অসুস্থ আব্দুল হান্নান এর খোঁজখবর নিলেন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ

অতিরিক্ত ডিআইজি মোঃ সাইফুজ্জামান ফারুকীকে জেলা পুলিশের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা প্রদান

ধান তুলতে গিয়ে বজ্রপাতে প্রাণ গেল রায়গঞ্জের যুবকের

মধুপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ১ ও আহত ১০

কাহালুর নবাগত ইউএনও মলিহা খানমকে ফুলেল শুভেচ্ছা জানালেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির নেতৃবৃন্দ

সারাদেশে বজ্রপাতে ১২ জনের মৃত্যু

বোয়ালখালীতে অটোরিকশায় মদ পাচার: বস্তাভর্তি চোলাই মদসহ আটক দুই

সিংড়ায় বজ্রপাতে ধান কাটা শ্রমিকের মৃত্যু

রাজশাহী ব্যাংকার্স ক্লাব ক্রিকেট টুর্নামেন্টের হ্যাটট্রিক চ্যাম্পিয়ন এনআরবিসি ব্যাংক

১০

বোয়ালখালীতে হিফজুল কুরআন প্রতিযোগিতা সম্পন্ন

১১

লালপুরে দলিল লেখকগণের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

১২

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শালকি ডোমার উপজেলা সমিতির নতুন কমিটি ঘোষণা

১৩

গোপালগঞ্জ এলজিইডি’র বাস্তবায়নে সদ্য সমাপ্ত ৫টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন

১৪

পটুয়াখালীতে জমি দখলের অভিযোগে অধ্যক্ষের বিরুদ্ধে মানববন্ধন

১৫

কৃষকের উন্নতির কথা চিন্তু করেই খাল খনন কর্মসূচি – পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান

১৬

ঢাকা আইনজীবী সমিতি নির্বাচনে ষড়যন্ত্র ও বৈষম্যের প্রতিবাদে সাংবাদিক সম্মেলন : নির্বাচন কমিশন পুনর্গঠন দাবি

১৭

মাদারীপুরে প্রাথমিক বিদ্যালয়ে ফুটবল ফাইনাল খেলা অনুষ্ঠিত

১৮

নেশাগ্রস্ত অবস্থায় মাতলামি: জনশান্তি ভঙ্গের দায়ে বাঁশখালীতে যুবকের কারাদণ্ড

১৯

মাদারীপুরের সন্তান বৃষ্টি যুক্তরাষ্ট্রে খুন, বাড়িতে শোকের মাতম

২০