১৩ মে ২০২০, ৪:৩০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

চট্টগ্রামে প্রথম এক সাংবাদিক করোনা আক্রান্ত, নমুনা পরীক্ষার ফল নিয়ে ফেসবুকে ক্ষোভ

চট্টগ্রাম ব্যাুরো : চট্টগ্রামে এবার করোনা আক্রান্ত হয়েছেন সাংবাদিক সাইফুল ইসলাম শিল্পী। যে মানুষটি সবাইকে ঘরে নিরাপদে রেখে বাইরের খবর ঘরে পৌছে দিতেন সে মানুষটি আজ নিজেই খবরের শিরোনাম হলেন। সাইফুল ইসলাম শিল্পী চট্টগ্রামের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল পাঠক ডট নিউজের সম্পাদক ও আন্তর্জাতিক গণমাধ্যম ইউএনবি’র চট্টগ্রাম প্রতিনিধি হিসেবে কর্মরত।

চট্টগ্রামে এই প্রথম কোন সাংবাদিক করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। মঙ্গলবার নমুনা পরীক্ষার ফলাফলে করোনা পজেটিভ আসার তথ্যটি সাংবাদিক সাইফুল ইসলাম শিল্পী নিজেই ভোরের দর্পন কে জানিয়েছেন। তিনি বলেন, কিছুদিন ধরে জ্বর সর্দিসহ করোনা উপসর্গদেখা দিলে সাইফুল ইসলাম শিল্পী নিজেই জেনারেল হাসপাতালে গিয়ে নমুনা দিয়ে আসেন গত ১০ মে। এরপর মঙ্গলবার তার পজেটিভ আসার দুঃসংবাদটি পান।

এর আগে ১২ মে মঙ্গলবার বিকেল ৫টা২১ মিনিটে চট্টগ্রামের ল্যাবগুলোতে করোনা পরীক্ষার ফলাফল নিয়ে নানা অব্যবস্থাপনা ও জট নিয়ে ক্ষোভ প্রকাশ করে নিজের ফেসবুকের টাইমলাইনে স্ট্যাটাস দেন।সাইফুল ইসলাম শিল্পীর স্ট্যাটাস। এতে তিনি লেখেন, “প্রচন্ড জ্বর ও সর্দি কাশি নিয়ে ১০ মে জেনারেল হাসপাতালে সেম্পল দিয়ে এসেছি। বলেছিল ১২ মে রিপোর্ট জানা যাবে। সময় মতো যোগাযোগ করে জানতে পারলাম তাদের হাতে গতকাল রাতে যে রিপোর্ট এসেছে সেটা ৭ মে’র। গতরাতের তালিকায় কাজীর দেউড়ির নাম দেখে ঘাবড়ে গিয়েছিলাম। ভাবছিল এটি আমার কিনা। পরে মধ্যে রাতে ওসি কোতোয়ালীকে ফোন করে নিশ্চিত হলামে এটি আমি না। শাহআলম নামে অন্য এক ব্যাক্তি।

আজ বিকালে সিভিল সার্জনের কাছে জানতে চাইলাম আমার রিপোর্ট কখন পাবো..? তিনিও বললেন গতকাল সোমবার রাতে যে রিপোর্ট এসে তা গত ৭ মে। সে হিসেবে আমার রিপোর্ট পেতে আরো ৩ দিন লাগবে। এদিকে আমার অবস্থা দিন দিন খারাপ হচ্ছে। প্রতিদিন করোনা উপসর্গ নিয়ে মারা যাচ্ছেন অনেকে। অনেকে জানতেও পারছে না কি কারণে মৃত্যু হয়েছে। মারা যাওয়ার পর রিপোর্ট পেয়ে কোন লাভ নাই। দ্রুত ‍রিপোর্ট দেয়ার চেষ্টা করুন। মানুষকে বাঁচান।”

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পটুয়াখালী জেলা বার নির্বাচনে বিএনপি প্যানেল বিজয়ী

পটুয়াখালীতে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’র জমকালো উদ্বোধন

পটুয়াখালীতে নারী পুলিশ সদস্যদের মরদেহ উদ্ধার

জলাবদ্ধতা ও পানি নিষ্কাশন ব্যাহত হওয়ায় বিস্তীর্ণ হাওরাঞ্চলে দণ্ডায়মান ফসল নিমজ্জিত

ডাক বিভাগ কে যুগোপযোগী করতে কাজ করছে সরকার: ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী

রাজবাড়ীতে গণতান্ত্রিক যুক্তফ্রন্টের আলোচনা সভা

শরীয়তপুরে এসএসসি কেন্দ্রে পুরোনো সিলেবাসের প্রশ্নে পরীক্ষা, দায়িত্ব হারালেন দুই কর্মকর্তা

গোপালগঞ্জে পুলিশ – ম্যাজিস্ট্রেসী কনফারেন্স অনুষ্ঠিত

রাজবাড়ীতে স্মৃতিচারণের মধ্য দিয়ে আশু ভরদ্বাজকে স্মরণ

ধুনটে প্রতিপক্ষের হামলায় গ্রাম পুলিশ সহ ৩ জন আহত

১০

অডিও রেকর্ডে মিথ্যাচার: ভাই হত্যার ন্যায়বিচার চাইলেন পরিবার, প্রধান আসামি পিচ্চি হেলালকে দ্রুত গ্রেফতারের দাবি

১১

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনের নবনির্বাচিত এমপিদের শপথ রবিবার রাত ৯টায়

১২

গুজবের বলি বোয়ালমারীর ট্রাকচালক হান্নান – নগরকান্দায় গণপিটুনিতে মৃত্যু

১৩

লালমোহন উত্তর বাজার মসজিদের টাকা তছরুপের ব্যাপারে ধর্মমন্ত্রীর কাছে লিখিত অভিযোগ

১৪

কাহালুর বিবিরপুকুর শাহ্সুলতান শাহ্জালাল মৎস্য বীজাগার পরিদর্শন করলেন এম পি মোশারফ হোসেন

১৫

চলনবিলে টানা বৃষ্টি ও ঢলের পানিতে ফসলের ক্ষতি

১৬

জামালপুরে অবৈধ ইটভাটায় যৌথ অভিযান, জরিমানা ৫ লাখ টাকা

১৭

বাগেরহাটে সুপেয় পানির সংকট নিরসনে অ্যাডভোকেসি সভা

১৮

ভূরুঙ্গামারীতে শ্বশুরবাড়িতে নির্যাতনে যুবকের মৃত্যুর ঘটনায় স্ত্রীসহ গ্রেফতার ২

১৯

১৭ বছরের লাখো মানুষের ভাগ্যর পরিবর্তন হয়নি শেরপুরের খন্দকার টোলা–ফুলতলা সড়কে জনদুর্ভোগ চরমে

২০