Shakil Shah
১৫ ফেব্রুয়ারী ২০২৪, ৭:৪৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ছেলের গায়ে পেট্রোল ঢেলে আগুন দিলেন বাবা

ছেলের গায়ে পেট্রোল ঢেলে আগুন দিলেন বাবা

মানিকগঞ্জে পেট্রোল ঢেলে আগুন দিয়ে একমাত্র ছেলেকে হত্যার চেষ্টা করেছেন বাবা। আগুনে দগ্ধ ৯ বছরের শিশু তুহিনকে ঢাকার একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। ছেলের গায়ে আগুন ধরিয়ে দেওয়ার সময় দগ্ধ হয়েছেন বাবা মহিন মিয়াও (৪০)। পুলিশ তাকে আটক করে চিকিৎসা দিচ্ছে।

বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) সকালে সদর উপজেলার ভাড়ারিয়া ইউনিয়নের ভাড়ারিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাবিল হোসেন জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পারিবারিক কলহ ও হতাশা থেকেই এ ঘটনা ঘটেছে।

স্থানীয়রা জানান, তৃতীয় শ্রেণির শিক্ষার্থী তুহিন সকালে স্কুলে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল। এসময় দিনমজুর বাবা মহিন মিয়া আকস্মিক তার শরীরে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়। এসময় শিশুটি দৌড়ে প্রতিবেশীর বাড়িতে গেলে তারা পানি ঢেলে আগুন নেভান। ততক্ষণে তার মুখমণ্ডলসহ শরীরের অন্তত ৬০ শতাংশ পুড়ে যায়।

পরে স্থানীয়রা মহিন মিয়াকে আটক করে পুলিশে দেন। দগ্ধ তুহিনকে প্রথমে স্থানীয় হাসপাতালে এবং পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হয়।

জানা গেছে, মহিন মিয়ার স্ত্রী শিউলি বেগম বছর খানেক আগে সৌদি আরবে যান। সেখানে থাকা অবস্থায় অন্য এক ব্যক্তির সঙ্গে সম্পর্ক হয়। গত মাসে তিনি বাড়ি এসে ওই ব্যক্তিকে বিয়ে করেন। এরপর থেকে সংসারে টাকা দেওয়া বন্ধ করে দিলে বাবা-ছেলের খুব কষ্টে দিন কাটছিল। আটকের পর মহিন স্থানীয়দের জানান, ছেলেকে পুড়িয়ে মারার পর তিনি নিজেও আত্মহত্যা করবেন বলে সিদ্ধান্ত নিয়েছিলেন।

নাম প্রকাশে অনিচ্ছুক প্রতিবেশীদের কয়েকজন জানান, মহিন মিয়া একজন মাদকসেবী। প্রায়ই তার শিশু ছেলেকে মারধর করতো।

মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাবিল হোসেন জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। দগ্ধ ছেলেটিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। অভিযুক্ত মহিন মিয়াও দগ্ধ হয়েছেন। তাকে জেলা সদর হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে। এখন পর্যন্ত কারও কোনো অভিযোগ পাওয়া যায়নি। আইনগত বিষয় প্রক্রিয়াধীন।

তিনি আরও জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পারিবারিক কলহ ও হতাশা থেকেই এ ঘটনা ঘটতে পারে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফুলবাড়ীতে বইপ্রেমীদের পদচারণায় মুখর হয়ে উঠেছে বিশ্ব সাহিত্য কেন্দ্রের ভ্রাম্যমান বইমেলা

আশুলিয়ায় দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার; ১০০ পিচ ইয়াবা উদ্ধার

বাগেরহাটে যুব ও নারীবান্ধব স্বাস্থ্যসেবা ও বাজেট নিশ্চিতে এডভোকেসি সভা

ধুনটে ইউনিয়ন পর্যায়ে ছাত্রদলের সদস্য ফরম বিতরণের উদ্বোধন

লংগদুতে ইসলামিক ফাউন্ডেশন এর ইমাম সম্মেলন অনুষ্ঠিত

রায়পুরে তিন সন্তানদের নিয়ে তিন দিন খোলা আকাশের নিচে

বিজয়নগরে দেশ রূপান্তর এর প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

বোয়ালমারী মাদক বিরোধী ও অপরাধ দমনে গ্রামবাসীর ঐক্যের ওপর জোর, অনলাইন জুয়া ও বাল্যবিবাহ নিয়ে উদ্বেগ

কবে দেশে ফিরছেন জানালেন সাকিব

ইরানের বিরুদ্ধে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র চায় মার্কিন বাহিনী

১০

হাম মোকাবিলায় জোরালো অভিযান, মে মাসেই পরিস্থিতি স্বাভাবিক হবে: স্বাস্থ্যমন্ত্রী

১১

ধর্ম যার যার, নিরাপত্তার অধিকার সবার: বৌদ্ধ পূর্ণিমায় প্রধানমন্ত্রী তারেক রহমান

১২

রুয়েটে PSREF ইন্ডাস্ট্রিয়াল এনার্জি চ্যালেঞ্জ ২০২৬-এ বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের EEE বিভাগের কৃতিত্ব

১৩

বছরের পর বছর যুদ্ধ করার মতো ক্ষেপণাস্ত্র ও ড্রোনের মজুত রয়েছে : ইরান

১৪

পটুয়াখালীতে বজ্রপাতে ৪ জন নিহতসহ অর্ধশতাধিক গরুর মৃত্য

১৫

পটুয়াখালীতে কোন চাঁদাবাজ ও সন্ত্রাস থাকবে না

১৬

পটুয়াখালীতে সফট বাইটের ম্যানেজার ফয়সালের মরদেহ উদ্ধার

১৭

আশুলিয়ায় ইন্টারনেট ব্যবসাকে কেন্দ্র করে হামলা

১৮

চন্দনাইশে নতুন ইউএনও মো. আবদুর রহমান এর যোগদান

১৯

নাগেশ্বরীতে ট্রাক-মাইক্রোবাস সংঘর্ষে বাবা-মেয়েসহ ৪ জন নিহত আহত অন্তঃ ১০ জন

২০