Online Desk
২১ এপ্রিল ২০২৬, ৫:৫৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

দিনাজপুরে ভুট্টার বাম্পার ফলন

দিনাজপুরে ভুট্টার বাম্পার ফলন

দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুর জেলার ১৩টি উপজেলায় ভুট্টা কাটা ও মাড়াইয়ের কাজ চলছে। কৃষকরা বাম্পার ফলন ও ভালো দাম পাওয়ায় খুশি। অনেক মজুমদার ব্যবসায়ী কাঁচা ভুট্টা কিনে তাদের চাতালের শুকানের পর মজুত করে রাখছেন।

ভুট্টা ব্যবসায়ী শামসুজ্জামান মানিক জানান, প্রতিবছর শুকনা ভুট্টা মজুত করেন। মৌসুম শেষ হলে দুই থেকে তিন মাসের মধ্যেই প্রতি কেজি ভুট্টা ৮ থেকে ১০ টাকা বেশি দামে বিক্রি করতে পারেন।

তিনি বলেন, অনেক কৃষক তাদের উৎপাদিত ভুট্টা শুকিয়ে মজুত করে রাখেন। বাজারে চাহিদা ও দাম বাড়লে ভুট্টা বিক্রি করে তারা লাভবান হন। এভাবে ভুট্রা মজুত রেখে ব্যবসায়িক ও কৃষকরা উভয়ে প্রতিবছর লাভবান হচ্ছেন। ফলে প্রতিবছর এই জেলায় ভুট্রার চাষ বেড়েই চলছে। ভুট্টা একটি লাভজনক ফসল হওয়ায় কৃষকদের কাছে ভুট্টা চাষে আগ্রহ বাড়ছে।

কৃষি বিভাগের সূত্র জানায়, চলতি মৌসুমে জেলায় ৭৬ হাজার ২শ’ হেক্টর জমিতে ভুট্টা চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল। গত ৩১ মার্চ পর্যন্ত জেলায় ৭৮ হাজার ৯শ’ হেক্টর জমিতে ভুট্টা চাষ হয়েছে। অনুকূল আবহাওয়া ও কৃষি বিভাগের সহযোগিতায় লক্ষ্যমাত্রার অতিরিক্ত ২ হাজার ৭শ’ হেক্টর জমিতে ভুট্টা চাষে বাম্পার ফলন হয়েছে।

ভুট্টা চাষী মনিরুল ইসলাম জানান, চাষিরা ভুট্টার অধিক ফলন পেতে কৃষি বিভাগের পরামর্শ অনুযায়ী, প্রথমে ভুট্টা চাষের জমিতে ২০ কেজি পটাস, ২৫ কেজি ফসফেট, ১০ কেজি জিপ সার, ১ কেজি বরন, ১ কেজি দানাদার ও ১ কেজি সালফার মাটির সঙ্গে মিশিয়ে ভুট্টা চাষে জমি তৈরি করেন। পরে বিঘা প্রতি ৩ কেজি ভুট্টার বীজ রোপণ করেন। এক মাসের মাথায় আইল বেঁধে বিঘা প্রতি ২৫ কেজি ইউরিয়া, ২০ কেজি ড্যাপ এবং ২ কেজি থিওভিট ছিটিয়ে তারা ক্ষেতে পানি দেন। বীজ রোপণের পর কৃষকরা সঠিক পরিচর্যার মাধ্যমে ৯০ থেকে ১শ’ দিনের মধ্য ভুট্টা পেকে গেলে কাটা-মাড়াই করে থাকেন।

ভুট্টার বীজ রোপণ থেকে কাটা-মাড়াই পর্যন্ত এবারে বিঘা প্রতি কৃষকের খরচ হয় ১২ হাজার থেকে ১৪ হাজার টাকা। চলতি বছর ভুট্টা চাষের জন্য অনুকূল আবহাওয়া ও ভালো পরিবেশ থাকায় প্রতি বিঘায় ৪০ থেকে ৫০ মণ ভুট্টা উৎপাদন হয়েছে। চাষীদের ভুট্টার অধিক ফলন ও ভালো দামে ক্ষেত থেকেই কাঁচা ভুট্টা বিক্রি করতে পেরে এবারে কৃষকরা অনেক খুশি।

মঙ্গলবার দিনাজপুর কৃষি অধিদপ্তরের উপপরিচালক মো. আফজাল হোসেন জানান, গত ১৫ দিন ধরে জেলার কৃষকরা কৃষি বিভাগের ভর্তুকি মূল্যে প্রদান করা হারভেস্টসহ আধুনিক ভুট্টা মাড়াই যন্ত্র ব্যবহারে স্বল্প সময়ের মধ্যে ভুট্টা মাড়াই কাজ সম্পন্ন করতে পারছেন।

তাপদাহ বেশি থাকায় মাড়াই করা ভুট্টা স্বল্প সময়ের মধ্যেই কৃষকরা শুকাতে পারছেন। আগামী মে মাসের মধ্যে জেলার উৎপাদিত ভুট্টা মাড়াই করে কৃষকরা ঘরে তুলতে পারবে বলে তিনি আশা করছেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সংবাদপত্রের স্বাধীনতায় কারও সঙ্গে বৈরী আচরণ নয়: প্রধানমন্ত্রী

মাথাপিছু জিডিপিতে ভারতকে ছাড়াতে পারে বাংলাদেশ: আইএমএফ

পটুয়াখালীতে এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নিচ্ছে ২৫,২৩০ পরীক্ষার্থী

এস আলমের ২৬৮০ ব্যাংক অ্যাকাউন্ট জব্দ : সংসদে অর্থমন্ত্রী

“লংগদুতে এসএসসি ও সমমানের পরীক্ষার প্রথম দিনেই অনুপস্থিত আট জন”

আড়াইহাজার থানা পুলিশের সহায়তায় হারানো সংসার ফিরে পেল এক অসহায় নারী

খুলনার নতুন পুলিশ সুপার মোহাম্মদ তাজুল ইসলাম

দশমিনায় পুবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন

চুক্তি না হলে যুদ্ধ, প্রস্তুত সামরিক বাহিনী : ট্রাম্প

নবাগত জেলা প্রশাসকের সাথে নরসিংদী জেলা প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময়

১০

খুলনা প্রেস ক্লাব নির্বাচন ৩০ এপ্রিল, ১৫ পদে ২৭ প্রার্থী

১১

মার্কিন অবরোধ ভেঙে ইরানের জলসীমায় পৌঁছাল তেলবাহী জাহাজ

১২

‎কাপাসিয়ায় সংবাদ সম্মেলন

১৩

বাঁশখালীতে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ ধরায় নৌযান জব্দ, জরিমানা

১৪

শ্রীপুরে ভূমিহীনদের উচ্ছেদের হুমকির প্রতিবাদের মানববন্ধন ও বিক্ষোভ

১৫

দিনাজপুর শিক্ষাবোর্ডের অধীনে বাংলা প্রথম পত্রে ১১৭৮ জন পরীক্ষার্থী অনুপস্থিত

১৬

নওগাঁয় চার খুনের ঘটনায় শিউরে ওঠার মতো তথ্য

১৭

কাহালুর বিশিষ্ট মৎস্যচাষী শফিকুলের প্রায় ৫ লক্ষ টেংরা ও শিং মাছের পোনা ভাইরাসে মারা গেছে

১৮

ঋণখেলাপিদের সঙ্গে কোনো ধরনের সমঝোতার সুযোগ নেই: অর্থমন্ত্রী

১৯

দিনাজপুরে ভুট্টার বাম্পার ফলন

২০