Admin Panel
১৭ ফেব্রুয়ারী ২০২৬, ৪:৩৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

নতুন সরকারকে অভিনন্দন জানিয়ে স্বাধীন সাংবাদিকতা সুরক্ষার আহ্বান — এফজেএস

বাংলাদেশের নবগঠিত সরকারকে আন্তরিক অভিনন্দন জানিয়েছে ফেডারেল জার্নালিজম সোসাইটি (এফজেএস)। গণতান্ত্রিক ধারাবাহিকতা বজায় রেখে সরকার গঠিত হওয়ায় সংগঠনটি সন্তোষ প্রকাশ করে।

ফেডারেল জার্নালিজম সোসাইটির সভাপতি ফেরদৌস মামুন ও সাধারন সম্পাদক সুমন প্রামাণিক এক বিবৃতিতে বলেন, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ হিসেবে গণমাধ্যম রাষ্ট্র ও জনগণের মধ্যে সেতুবন্ধনের ভূমিকা পালন করে। দায়িত্বশীল, বস্তুনিষ্ঠ ও অনুসন্ধানী সাংবাদিকতা সুশাসন, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

সেই সাথে সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা, মতপ্রকাশের স্বাধীনতা এবং তথ্যপ্রাপ্তির অধিকার নিশ্চিত করা সময়ের অপরিহার্য দাবি। গণমাধ্যম সংশ্লিষ্ট আইন ও নীতিমালা প্রণয়ন ও বাস্তবায়নের ক্ষেত্রে সাংবাদিক সমাজের মতামত গুরুত্বসহকারে বিবেচনার আহ্বান জানানো হয়।

ফেডারেল জার্নালিজম সোসাইটি নতুন সরকারের কাছে বিশেষভাবে প্রত্যাশা করে—
১. সারাদেশে সকল সংবাদকর্মীর প্রশিক্ষন ও দক্ষতা নিশ্চিত করা
২. সাংবাদিক নির্যাতন ও হয়রানি বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণ
৩. গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সহায়ক আইনগত পরিবেশ সৃষ্টি
৫. জেলা ও উপজেলা পর্যায়ের সাংবাদিকদের নিরাপত্তা ও সুযোগ-সুবিধা নিশ্চিতকরণ

এছাড়া রাষ্ট্রের উন্নয়ন ও গণতন্ত্র সুসংহত করতে ফেডারেল জার্নালিজম সোসাইটি সরকার ও সংশ্লিষ্ট সকল প্রতিষ্ঠানের সঙ্গে গঠনমূলক সহযোগিতায় আগ্রহী। একই সঙ্গে স্বাধীন ও দায়িত্বশীল সাংবাদিকতার প্রশ্নে কোনো আপস না করার প্রত্যয় ব্যক্ত করা হয়।

নতুন সরকারের সফলতা কামনা করে ফেডারেল জার্নালিজম সোসাইটি আশা প্রকাশ করেছে—এই সরকার সাংবাদিক সমাজের আস্থা ও মর্যাদা সমুন্নত রাখবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্টের স্কোয়াড ঘোষণা বাংলাদেশের

কাহালু উপজেলা বিএনপির সহ-সভাপতি অসুস্থ আব্দুল হান্নান এর খোঁজখবর নিলেন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ

অতিরিক্ত ডিআইজি মোঃ সাইফুজ্জামান ফারুকীকে জেলা পুলিশের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা প্রদান

ধান তুলতে গিয়ে বজ্রপাতে প্রাণ গেল রায়গঞ্জের যুবকের

মধুপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ১ ও আহত ১০

কাহালুর নবাগত ইউএনও মলিহা খানমকে ফুলেল শুভেচ্ছা জানালেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির নেতৃবৃন্দ

সারাদেশে বজ্রপাতে ১২ জনের মৃত্যু

বোয়ালখালীতে অটোরিকশায় মদ পাচার: বস্তাভর্তি চোলাই মদসহ আটক দুই

সিংড়ায় বজ্রপাতে ধান কাটা শ্রমিকের মৃত্যু

রাজশাহী ব্যাংকার্স ক্লাব ক্রিকেট টুর্নামেন্টের হ্যাটট্রিক চ্যাম্পিয়ন এনআরবিসি ব্যাংক

১০

বোয়ালখালীতে হিফজুল কুরআন প্রতিযোগিতা সম্পন্ন

১১

লালপুরে দলিল লেখকগণের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

১২

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শালকি ডোমার উপজেলা সমিতির নতুন কমিটি ঘোষণা

১৩

গোপালগঞ্জ এলজিইডি’র বাস্তবায়নে সদ্য সমাপ্ত ৫টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন

১৪

পটুয়াখালীতে জমি দখলের অভিযোগে অধ্যক্ষের বিরুদ্ধে মানববন্ধন

১৫

কৃষকের উন্নতির কথা চিন্তু করেই খাল খনন কর্মসূচি – পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান

১৬

ঢাকা আইনজীবী সমিতি নির্বাচনে ষড়যন্ত্র ও বৈষম্যের প্রতিবাদে সাংবাদিক সম্মেলন : নির্বাচন কমিশন পুনর্গঠন দাবি

১৭

মাদারীপুরে প্রাথমিক বিদ্যালয়ে ফুটবল ফাইনাল খেলা অনুষ্ঠিত

১৮

নেশাগ্রস্ত অবস্থায় মাতলামি: জনশান্তি ভঙ্গের দায়ে বাঁশখালীতে যুবকের কারাদণ্ড

১৯

মাদারীপুরের সন্তান বৃষ্টি যুক্তরাষ্ট্রে খুন, বাড়িতে শোকের মাতম

২০