Shakil Shah
১৮ জানুয়ারী ২০২১, ৬:০০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

নবাবগঞ্জে মানহানির প্রতিবাদে সংবাদ সম্মেলন

নবাবগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি :

 

দিনাজপুরের নবাবগঞ্জে এক মাদ্রাসা শিক্ষকের মানহানির অভিযোগ ওঠেছে। মিথ্যা তথ্য পরিবেশন করে মানহানি করায় সংবাদ সম্মেলন করেছেন ঐ মাদ্রাসা শিক্ষক। সোমবার সকাল ১০টায় নবাবগঞ্জ প্রেসক্লাবে এ সংবাদ সম্মেলন করে লিখিত বক্তব্য পাঠ করেন মাদ্রাসার শিক্ষক মো. মোক্তার হোসেন ফাইন। মোক্তার হোসেন উপজেলার হিলির ডাঙ্গা দাখিল মাদ্রাসার সহকারি শিক্ষক। লিখিত বক্তব্যে তিনি জানান, উপজেলার কুশদহ কবিরাজ পাড়ার মো. জিসান গত ১৩ জানুয়ারি সাংবাদিকদের মিথ্যা তথ্য দিয়ে সংবাদ সম্মেলন করে আমাকে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করে। ঐ সম্মেলনে তিনি আমাকে দাদন ব্যবসায়ী আখ্যায়িত করে। আমি এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি। প্রকৃতপক্ষে আমি তাকে কাঠ ব্যবসার জন্য টাকা ধার দেই কিন্তু তিনি পাওনা টাকা পরিশোধ না করে উল্টো আমাকেই দাদন ব্যবসায়ী বলে অপপ্রচার চালায় এতে আমার সুনাম ক্ষুন্ন হয়। আমি নিরুপায় হয়ে সত্য তথ্য তুলে ধরার জন্য সংবাদ সম্মেলন করলাম। এ সময় নবাবগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. হাসিম উদ্দিন, সহ-সভাপতি মো. সুলতান মাহমুদ, জুলহাজুল কবির, রেজাউল করিম স্বাধীন, আতিকুল ইসলাম চৌধুরী, আজিনুর রহমান রাজু ও রোকন রাজ প্রমুখ উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জোরারগঞ্জে ছিনতাইয়ের সময় কিশোর গ্যাং এর ৩ সদস্য গ্রেফতার, কাটার ও নগদ টাকা উদ্ধার

আড়াইহাজারে ইরি স্কিমের পানির ড্রেন বন্ধ করে দিয়েছে প্রভাবশালীরা, ২০০ বিঘা জমির সেচ বন্ধ!

উলিপুরে নিজ খরচে তিস্তার ভাঙ্গন থেকে বসতভিটা রক্ষার চেষ্টা এক বৃদ্ধের

অটিজম আক্রান্ত তরুণদের জন্য বিশ্বজুড়ে এমিরেটসের ৪০টির বেশি ট্রাভেল রিহার্সাল আয়োজন

চন্দনাইশে জাতীয় পুষ্টি সপ্তাহের উদ্বোধন

আশুলিয়ায় পরীক্ষার্থী-অভিভাবকদের সেবা দেওয়ায় প্রশংসায় ভাসছেন কৃষক দলের নেতা

ধনবাড়ীত মাসিক আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

বকশীগঞ্জে অটোরিকশা চুরি করে পালানোর পথে চোর আটক, পুলিশে সোপর্দ

সিরাজদিখান বাজারে গরু-মুরগি-মাছ বর্জ্যের দুর্গন্ধে অতিষ্ঠ এলাকাবাসী

বাসভাড়া বাড়ল

১০

দেশে হাম ও হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

১১

হরমুজ থেকে আদায় করা টোলের প্রথম অর্থ পেলো ইরান

১২

বই পড়ার অভ্যাস গড়তে সরকারের সঙ্গে কাজ করবে বিশ্বসাহিত্য কেন্দ্র

১৩

বাংলাদেশে বিনিয়োগে আগ্রহের কথা জানালেন জাপানি ব্যবসায়ীরা

১৪

বাধ্যতামূলক অবসরে পুলিশের ১৩ কর্মকর্তা

১৫

আবার আলোচনায় একসঙ্গে ১৭০০ জনের মৃত্যুর ঘটনা

১৬

বকশীগঞ্জে পুকুরপাড়ে পাওয়া গেল মর্টারশেল সদৃশ বস্তু

১৭

দুমকীতে ফেরি থেকে নদীতে পড়ে এক বৃদ্ধ নিখোঁজ

১৮

নাগেশ্বরীতে দূর্যোগ লেসন লার্নিং শেয়ারিং ওয়ার্কশপ অনুষ্ঠিত

১৯

সরিষাবাড়ীতে সমাজসেবা অফিসের কম্পিউটার অপারেটরের বিরুদ্ধে ঘুষ দাবির অভিযোগ

২০