Shakil Shah
৯ অক্টোবর ২০২১, ৫:৪৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

পদ্মায় ইলিশ ধরায় ৪৭ জেলে আটক

ভোরের দর্পণ ডেস্ক:

শরীয়তপুরে নিষেধাজ্ঞা উপেক্ষা করে পদ্মা নদীতে ইলিশ মাছ ধরার অপরাধে ৪৭ জন জেলেকে আটক করা হয়েছে। এ সময় ৪০ জনকে কারাদণ্ড ও ৭ জনকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। জব্দ করা হয়েছে ৩৫ হাজার মিটার নিষিদ্ধ কারেন্ট জাল ও ২৫ কেজি ইলিশ।

শনিবার (৯ অক্টোবর) দুপুরে জাজিরা উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয় সূত্রে এসব তথ্য জানা গেছে।

অভিযানে জাজিরা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আশরাফুজ্জামান ভূঁইয়া, উপজেলা মৎস্য কর্মকর্তা সরদার গোলাম মোস্তফা, জাজিরা থানা পুলিশ ও র‌্যাব সদস্যরা  অংশ নেন।

জাজিরা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আশরাফুজ্জামান ভূঁইয়া বলেন, ভোররাত থেকে সকাল ৮টা পর্যন্ত জাজিরায় বাবুর চর ও তার আশপাশের পদ্মা নদীর বেশ কিছু এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে ৩৫ হাজার মিটার নিষিদ্ধ কারেন্ট জাল ও ২৫ কেজি ইলিশ মাছসহ ৪৭ জন জেলেকে  আটক করা হয়েছে। আটক ৪৭ জনের মধ্যে ৪০ জনকে এক মাস থেকে এক বছর পর্যন্ত বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও সাতজনকে বয়স বিবেচনায় জরিমানা করা হয়েছে। আটক ইলিশ মাছ এতিমখানায় বিলি করা হয়েছে। জব্দকৃত ৩৫ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল পুড়িয়ে নষ্ট করে দেওয়া হয়েছে।

তিনি আরও জানান, গত ৪ অক্টোবর থেকে থেকে আগামী ২৫ অক্টোবর পর্যন্ত দেশের অভয়াশ্রমে ইলিশ রক্ষায় সব ধরনের মাছ ধরা নিষিদ্ধ করেছে সরকার। এ সময় ইলিশ বিক্রি, পরিবহন এবং মজুতও নিষিদ্ধ করা হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সংবাদপত্রের স্বাধীনতায় কারও সঙ্গে বৈরী আচরণ নয়: প্রধানমন্ত্রী

মাথাপিছু জিডিপিতে ভারতকে ছাড়াতে পারে বাংলাদেশ: আইএমএফ

পটুয়াখালীতে এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নিচ্ছে ২৫,২৩০ পরীক্ষার্থী

এস আলমের ২৬৮০ ব্যাংক অ্যাকাউন্ট জব্দ : সংসদে অর্থমন্ত্রী

“লংগদুতে এসএসসি ও সমমানের পরীক্ষার প্রথম দিনেই অনুপস্থিত আট জন”

আড়াইহাজার থানা পুলিশের সহায়তায় হারানো সংসার ফিরে পেল এক অসহায় নারী

খুলনার নতুন পুলিশ সুপার মোহাম্মদ তাজুল ইসলাম

দশমিনায় পুবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন

চুক্তি না হলে যুদ্ধ, প্রস্তুত সামরিক বাহিনী : ট্রাম্প

নবাগত জেলা প্রশাসকের সাথে নরসিংদী জেলা প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময়

১০

খুলনা প্রেস ক্লাব নির্বাচন ৩০ এপ্রিল, ১৫ পদে ২৭ প্রার্থী

১১

মার্কিন অবরোধ ভেঙে ইরানের জলসীমায় পৌঁছাল তেলবাহী জাহাজ

১২

‎কাপাসিয়ায় সংবাদ সম্মেলন

১৩

বাঁশখালীতে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ ধরায় নৌযান জব্দ, জরিমানা

১৪

শ্রীপুরে ভূমিহীনদের উচ্ছেদের হুমকির প্রতিবাদের মানববন্ধন ও বিক্ষোভ

১৫

দিনাজপুর শিক্ষাবোর্ডের অধীনে বাংলা প্রথম পত্রে ১১৭৮ জন পরীক্ষার্থী অনুপস্থিত

১৬

নওগাঁয় চার খুনের ঘটনায় শিউরে ওঠার মতো তথ্য

১৭

কাহালুর বিশিষ্ট মৎস্যচাষী শফিকুলের প্রায় ৫ লক্ষ টেংরা ও শিং মাছের পোনা ভাইরাসে মারা গেছে

১৮

ঋণখেলাপিদের সঙ্গে কোনো ধরনের সমঝোতার সুযোগ নেই: অর্থমন্ত্রী

১৯

দিনাজপুরে ভুট্টার বাম্পার ফলন

২০