Admin Panel
১৮ নভেম্বর ২০২৫, ৮:০৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

পল্লবীতে দূবৃত্তদের গুলিতে নিহত যুবদল নেতা গোলাম কিবরিয়ার জানাজায় মানুষের ঢল

প্রকাশ্যে গুলিতে নিহত পল্লবী থানা যুবদলের সদস্য সচিব গোলাম কিবরিয়ার নামাজে জানাজা সম্পন্ন হয়েছে। আজ মঙ্গলবার বাদ আসর পল্লবীর ২ নম্বর ওয়ার্ড ঈদগাহ মাঠে অনুষ্ঠিত জানাজায় হাজারো মানুষ অংশ নেন। শোকাহত উপস্থিত জনতা কান্নায় ভেঙে পড়েন এবং প্রিয় নেতাকে শেষবারের মতো বিদায় জানান।

জানাজায় অংশ নেন ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হকসহ মহানগর উত্তর বিএনপির শীর্ষ নেতৃবৃন্দ, যুবদলের কেন্দ্রীয় ও মহানগর উত্তর ইউনিটের নেতারা। হঠাৎ মৃত্যুর ঘটনায় পুরো এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।

প্রত্যক্ষদর্শীরা জানান, প্রকাশ্য গুলিতে কিবরিয়ার মৃত্যুর ঘটনায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। দলীয় নেতারা বলছেন, এমন নির্মম হত্যাকাণ্ড কখনোই মেনে নেওয়া যায় না এবং এর সুষ্ঠু তদন্ত ও দোষীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানান তারা।

শোকার্ত পরিবারের সদস্য ও স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, এলাকায় সামাজিক ও রাজনৈতিক কর্মকাণ্ডে সক্রিয় ছিলেন কিবরিয়া। তার মৃত্যুতে এলাকায় নেতা-কর্মীদের মাঝে ক্ষোভ ও শোক বিরাজ করছে। জানাজা শেষে তাকে কালশি কবরস্থানে দাফন করা হয়।

উল্লেখ করা যায়, পল্লবীতে প্রকাশ্যে গুলি করে হত্যা করা হয় যুবদল নেতা ও পল্লবী থানা যুবদলের সদস্যসচিব গোলাম কিবরিয়াকে। সোমবার (১৭ নভেম্বর) সন্ধ্যায় মিরপুর সেকশন–১২ এলাকায় ঘটে এই ঘটনা। এসময় হামলাকারীরা পালানোর সময় রিকশা দ্রুত না চালানোয় রিকশা চালককেও গুলি করে। 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্টের স্কোয়াড ঘোষণা বাংলাদেশের

কাহালু উপজেলা বিএনপির সহ-সভাপতি অসুস্থ আব্দুল হান্নান এর খোঁজখবর নিলেন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ

অতিরিক্ত ডিআইজি মোঃ সাইফুজ্জামান ফারুকীকে জেলা পুলিশের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা প্রদান

ধান তুলতে গিয়ে বজ্রপাতে প্রাণ গেল রায়গঞ্জের যুবকের

মধুপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ১ ও আহত ১০

কাহালুর নবাগত ইউএনও মলিহা খানমকে ফুলেল শুভেচ্ছা জানালেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির নেতৃবৃন্দ

সারাদেশে বজ্রপাতে ১২ জনের মৃত্যু

বোয়ালখালীতে অটোরিকশায় মদ পাচার: বস্তাভর্তি চোলাই মদসহ আটক দুই

সিংড়ায় বজ্রপাতে ধান কাটা শ্রমিকের মৃত্যু

রাজশাহী ব্যাংকার্স ক্লাব ক্রিকেট টুর্নামেন্টের হ্যাটট্রিক চ্যাম্পিয়ন এনআরবিসি ব্যাংক

১০

বোয়ালখালীতে হিফজুল কুরআন প্রতিযোগিতা সম্পন্ন

১১

লালপুরে দলিল লেখকগণের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

১২

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শালকি ডোমার উপজেলা সমিতির নতুন কমিটি ঘোষণা

১৩

গোপালগঞ্জ এলজিইডি’র বাস্তবায়নে সদ্য সমাপ্ত ৫টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন

১৪

পটুয়াখালীতে জমি দখলের অভিযোগে অধ্যক্ষের বিরুদ্ধে মানববন্ধন

১৫

কৃষকের উন্নতির কথা চিন্তু করেই খাল খনন কর্মসূচি – পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান

১৬

ঢাকা আইনজীবী সমিতি নির্বাচনে ষড়যন্ত্র ও বৈষম্যের প্রতিবাদে সাংবাদিক সম্মেলন : নির্বাচন কমিশন পুনর্গঠন দাবি

১৭

মাদারীপুরে প্রাথমিক বিদ্যালয়ে ফুটবল ফাইনাল খেলা অনুষ্ঠিত

১৮

নেশাগ্রস্ত অবস্থায় মাতলামি: জনশান্তি ভঙ্গের দায়ে বাঁশখালীতে যুবকের কারাদণ্ড

১৯

মাদারীপুরের সন্তান বৃষ্টি যুক্তরাষ্ট্রে খুন, বাড়িতে শোকের মাতম

২০