Admin Panel
৩ জানুয়ারী ২০২৬, ৬:০৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বসুন্ধরা সিমেন্টের তিন পণ্যের বিক্রয়  প্রতিনিধি সম্মেলন

একসাথে উচ্ছ্বাসে, সাফল্যের পথে’—এই প্রতিপাদ্যে কক্সবাজারে অনুষ্ঠিত হয়েছে বসুন্ধরা সিমেন্টের তিন পণ্যের বিক্রয় প্রতিনিধি  সম্মেলন-২০২৬। আজ ০৩ জানুয়ারি ২০২৬, শনিবার সীগাল হোটেলস লিমিটেডের সম্মেলন কক্ষে দেশের শীর্ষস্থানীয় শিল্পপ্রতিষ্ঠান সাফওয়ান বসুন্ধরা গ্লোবালের অঙ্গপ্রতিষ্ঠান বসুন্ধরা সিমেন্ট, কিং ব্র্যান্ড সিমেন্ট, বসুন্ধরা রেডি মিক্স ও বসুন্ধরা পিএইচসি পাইলের যৌথ উদ্যোগে এ সম্মেলনের আয়োজন করা হয়।

সম্মেলনে উপস্থিত ছিলেন সাফওয়ান বসুন্ধরা গ্লোবাল এর চিফ অপারেটিং অফিসার শাহেদ জাহিদ।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর কে এম জাহিদ উদ্দিন, সিমেন্ট ডিভিশনের চিফ সেলস অফিসার শাহ জামাল শিকদার, রেডি মিক্স ডিভিশনের হেড অফ সেলস গোলাম রাব্বানি, পিএইচসি পাইল ডিভিশনের হেড অফ সেলস এনামুল ইসলাম এবং সিমেন্ট, রেডি মিক্স ও পিএইচসি পাইল ডিভিশনের জেনারেল ম্যানেজার (ব্র্যান্ড ও মার্কেটিং) শাকিব কামাল আহমেদ, জি এম মার্কেটিং মোহাম্মদ আলাউদ্দিন।

এছাড়াও প্রতিষ্ঠানের বিভিন্ন পর্যায়ের ঊর্ধ্বতন কর্মকর্তা ও সেলস প্রতিনিধিরাও অংশগ্রহণ করেন।সিমেন্ট, রেডি মিক্স ও পিএইচসি পাইল বিভাগের সমন্বিত সেলস কার্যক্রমকে আরো গতিশীল ও ফলপ্রসূ করার লক্ষ্যে আয়োজিত এ সেলস কনফারেন্সে বিগত সময়ের সাফল্য ও অর্জনের পর্যালোচনার পাশাপাশি বর্তমান বাজার পরিস্থিতির বিশ্লেষণ এবং ভবিষ্যৎ কৌশল ও পরিকল্পনা উপস্থাপন করা হয়। একই সঙ্গে সেলস টিমের মধ্যে পারস্পরিক সমন্বয়, অভিজ্ঞতা বিনিময় এবং পেশাগত উৎকর্ষ অর্জনের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়।

আয়োজকরা আশাবাদ ব্যক্ত করেন, এই সেলস কনফারেন্স আগামী দিনে সাফওয়ান বসুন্ধরা গ্লোবালের সংশ্লিষ্ট পণ্যগুলোর বাজার সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং সামগ্রিকভাবে করপোরেট সেলস কার্যক্রমকে আরো শক্তিশালী করবে। পাশাপাশি এই সেলস কনফারেন্স আগামী দিনে বসুন্ধরা গ্রুপের সংশ্লিষ্ট পণ্যগুলোর বাজার সম্প্রসারণে ইতিবাচক ভূমিকা রাখবে এবং সামগ্রিকভাবে করপোরেট সেলস কার্যক্রমকে আরো সুসংহত করবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্টের স্কোয়াড ঘোষণা বাংলাদেশের

কাহালু উপজেলা বিএনপির সহ-সভাপতি অসুস্থ আব্দুল হান্নান এর খোঁজখবর নিলেন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ

অতিরিক্ত ডিআইজি মোঃ সাইফুজ্জামান ফারুকীকে জেলা পুলিশের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা প্রদান

ধান তুলতে গিয়ে বজ্রপাতে প্রাণ গেল রায়গঞ্জের যুবকের

মধুপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ১ ও আহত ১০

কাহালুর নবাগত ইউএনও মলিহা খানমকে ফুলেল শুভেচ্ছা জানালেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির নেতৃবৃন্দ

সারাদেশে বজ্রপাতে ১২ জনের মৃত্যু

বোয়ালখালীতে অটোরিকশায় মদ পাচার: বস্তাভর্তি চোলাই মদসহ আটক দুই

সিংড়ায় বজ্রপাতে ধান কাটা শ্রমিকের মৃত্যু

রাজশাহী ব্যাংকার্স ক্লাব ক্রিকেট টুর্নামেন্টের হ্যাটট্রিক চ্যাম্পিয়ন এনআরবিসি ব্যাংক

১০

বোয়ালখালীতে হিফজুল কুরআন প্রতিযোগিতা সম্পন্ন

১১

লালপুরে দলিল লেখকগণের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

১২

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শালকি ডোমার উপজেলা সমিতির নতুন কমিটি ঘোষণা

১৩

গোপালগঞ্জ এলজিইডি’র বাস্তবায়নে সদ্য সমাপ্ত ৫টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন

১৪

পটুয়াখালীতে জমি দখলের অভিযোগে অধ্যক্ষের বিরুদ্ধে মানববন্ধন

১৫

কৃষকের উন্নতির কথা চিন্তু করেই খাল খনন কর্মসূচি – পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান

১৬

ঢাকা আইনজীবী সমিতি নির্বাচনে ষড়যন্ত্র ও বৈষম্যের প্রতিবাদে সাংবাদিক সম্মেলন : নির্বাচন কমিশন পুনর্গঠন দাবি

১৭

মাদারীপুরে প্রাথমিক বিদ্যালয়ে ফুটবল ফাইনাল খেলা অনুষ্ঠিত

১৮

নেশাগ্রস্ত অবস্থায় মাতলামি: জনশান্তি ভঙ্গের দায়ে বাঁশখালীতে যুবকের কারাদণ্ড

১৯

মাদারীপুরের সন্তান বৃষ্টি যুক্তরাষ্ট্রে খুন, বাড়িতে শোকের মাতম

২০