Online Desk
২১ এপ্রিল ২০২৬, ৪:৫৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বাঁশখালী আইনজীবী সমিতির নির্বাচনী ফল আংশিক স্থগিত, বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হলেন যারা

বাঁশখালী আইনজীবী সমিতির নির্বাচনী ফল আংশিক স্থগিত, বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হলেন যারা

বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি: বাঁশখালী আইনজীবী সমিতির ২০২৬–২০২৭ অর্থবছরের নির্বাচনে সাধারণ সম্পাদক ও সহ-সাধারণ সম্পাদক পদে ফলাফল ঘোষণা অনিবার্য কারণবশত স্থগিত করা হয়েছে। তবে অন্যান্য পদে প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় সংশ্লিষ্টদের বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করেছে নির্বাচন কমিশন।

নির্বাচন কমিশনের কার্যালয় থেকে সোমবার (২০ এপ্রিল) প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, সাধারণ সম্পাদক ও সহ-সাধারণ সম্পাদক পদে নির্বাচন অনুষ্ঠিত হলেও ফলাফল আপাতত স্থগিত রাখা হয়েছে। তবে গত ১৬ এপ্রিল প্রকাশিত অন্যান্য পদের ফলাফল বহাল থাকবে।

ঘোষিত ফল অনুযায়ী, সভাপতি পদে অ্যাডভোকেট মোহাম্মদ নাছের নির্বাচিত হয়েছেন। সহ-সভাপতি পদে অ্যাডভোকেট ফজল আকবর জয়নুল আবেদীন বেলাল চৌধুরী এবং অর্থ সম্পাদক পদে অ্যাডভোকেট মিজানুর রহমান চৌধুরী নির্বাচিত হন।
এছাড়া দপ্তর সম্পাদক পদে অ্যাডভোকেট বিশ্বজিৎ সিকদার, তথ্য প্রযুক্তি সম্পাদক পদে অ্যাডভোকেট লিঙ্কন তালুকদার এবং সাংস্কৃতিক সম্পাদক পদে অ্যাডভোকেট তায়েমুল হক রানা নির্বাচিত হয়েছেন। সদস্য পদে নির্বাচিত হয়েছেন অ্যাডভোকেট এইচ.এম হেলাল উদ্দিন, অ্যাডভোকেট তাপস কান্তি সুশীল ও অ্যাডভোকেট আব্দুল ওয়াহেদ।

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, উল্লিখিত পদগুলোতে কোনো প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় তাদের বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হয়েছে।

নির্বাচন কমিশনার অ্যাডভোকেট দিলীপ কান্তি সুশীল, কমিশনার-১ অ্যাডভোকেট মো. সাইফুদ্দিন এবং কমিশনার-২ অ্যাডভোকেট মো. জসিম উদ্দিন যৌথভাবে এ ফলাফল ঘোষণা করেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

“লংগদুতে এসএসসি ও সমমানের পরীক্ষার প্রথম দিনেই অনুপস্থিত আট জন”

আড়াইহাজার থানা পুলিশের সহায়তায় হারানো সংসার ফিরে পেল এক অসহায় নারী

খুলনার নতুন পুলিশ সুপার মোহাম্মদ তাজুল ইসলাম

দশমিনায় পুবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন

চুক্তি না হলে যুদ্ধ, প্রস্তুত সামরিক বাহিনী : ট্রাম্প

নবাগত জেলা প্রশাসকের সাথে নরসিংদী জেলা প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময়

খুলনা প্রেস ক্লাব নির্বাচন ৩০ এপ্রিল, ১৫ পদে ২৭ প্রার্থী

মার্কিন অবরোধ ভেঙে ইরানের জলসীমায় পৌঁছাল তেলবাহী জাহাজ

‎কাপাসিয়ায় সংবাদ সম্মেলন

বাঁশখালীতে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ ধরায় নৌযান জব্দ, জরিমানা

১০

শ্রীপুরে ভূমিহীনদের উচ্ছেদের হুমকির প্রতিবাদের মানববন্ধন ও বিক্ষোভ

১১

দিনাজপুর শিক্ষাবোর্ডের অধীনে বাংলা প্রথম পত্রে ১১৭৮ জন পরীক্ষার্থী অনুপস্থিত

১২

নওগাঁয় চার খুনের ঘটনায় শিউরে ওঠার মতো তথ্য

১৩

কাহালুর বিশিষ্ট মৎস্যচাষী শফিকুলের প্রায় ৫ লক্ষ টেংরা ও শিং মাছের পোনা ভাইরাসে মারা গেছে

১৪

ঋণখেলাপিদের সঙ্গে কোনো ধরনের সমঝোতার সুযোগ নেই: অর্থমন্ত্রী

১৫

দিনাজপুরে ভুট্টার বাম্পার ফলন

১৬

ডোমারে বোমা মেশিনে বালু উত্তোলন, মেশিন জব্দ ও পাইপ ধ্বংস

১৭

এনআরবিসি ব্যাংকের সঙ্গে ব্রাক সাজন এক্সচেঞ্জের চুক্তি স্বাক্ষর

১৮

ফুলবাড়ীতে এসএসসি পরীক্ষায় প্রথম দিনে অনুপস্থিত ২৭ জন পরীক্ষার্থী

১৯

নিয়ন্ত্রণহীন প্রাণিসম্পদ বিভাগ; যেন মেডিসিন রিপ্রেজেন্টেটিভদের বাজার

২০