Shakil Shah
২৫ এপ্রিল ২০২২, ৭:০৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বিশ্বসেরা গবেষকদের তালিকায় জাককানইবি’র ১৪ গবেষক

 

মো. আরাফাত রহমান, জাককানইবি প্রতিনিধি:

 

জাতীয় কবি কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ের (জাককানইবি) ১৪ গবেষক অ্যালপার ডগার (এডি) সায়েন্টিফিক ইনডেক্স র‍্যাংকিং-২০২২ এ বিশ্বসেরা গবেষকদের তালিকায় বিভিন্ন ক্যাটাগরিতে স্থান পেয়েছেন। গত ২৩ এপ্রিল এডি সায়েন্টিফিক ইনডেক্সের ওয়েবসাইটে এ তালিকা প্রকাশ করা হয়েছে।

 

তালিকায় বিশ্ববিদ্যালয়ের ১৪ জন গবেষকদের মধ্যে প্রথম স্থানে আছে পপুলেশন সাইন্স ডিপার্টমেন্টের সহকারী অধ্যাপক মো. নুরুজ্জামান খান (৮৬)৷ দ্বিতীয় স্থানে রয়েছে অর্থনীতি বিভাগের সহযোগী অধ্যাপক মো. তানজিল হোসন (১১৪০) এবং তৃতীয় স্থানে রয়েছে কম্পিউটার সাইন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রফেসর ড. মো. মিজানুর রহমান।

এছাড়াও তালিকায় জায়গা করে নিয়েছে কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক মো. সেলিম আল মামুন, কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং অধ্যাপক ড. এ এইচ এম কামাল, ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগের সহকারী অধ্যাপক জুয়েল কুমার রায়, হিসাব বিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগের অধ্যাপক ড. সাখাওয়াত হোসেন সরকার, পপুলেশন সাইন্স বিভাগের সহকারী অধ্যাপক মো. নূরে আলম সিদ্দিকী, ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগের সহকারী অধ্যাপক মো. মাসুদ চৌধুরী, পপুলেশন সাইন্স বিভাগের প্রভাষক মো. সাইফুল ইসলাম, কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক সুব্রত কুমার দাস, পরিসংখ্যান বিভাগের সহকারী অধ্যাপক আব্দুল মুয়ীদ(পলাশ), অর্থনীতি বিভাগের সহযোগী অধ্যাপক মো. বখতিয়ার উদ্দিন, লোকপ্রশাসন ও সরকার পরিচালনা বিদ্যা বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী শাহরিয়ার হোসাইন ।

 

উল্লেখ্য, সায়েন্টিফিক ইনডেক্স গবেষকদের গুগল স্কলারের রিসার্চ প্রোফাইলের বিগত পাঁচ বছরের গবেষণার এইচ ইনডেক্স, আইটেন ইনডেক্স ও সাইটেশন স্কোরের ভিত্তিতে এ র‌্যাংকিং প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাঁশখালীতে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ ধরায় নৌযান জব্দ, জরিমানা

শ্রীপুরে ভূমিহীনদের উচ্ছেদের হুমকির প্রতিবাদের মানববন্ধন ও বিক্ষোভ

দিনাজপুর শিক্ষাবোর্ডের অধীনে বাংলা প্রথম পত্রে ১১৭৮ জন পরীক্ষার্থী অনুপস্থিত

নওগাঁয় চার খুনের ঘটনায় শিউরে ওঠার মতো তথ্য

কাহালুর বিশিষ্ট মৎস্যচাষী শফিকুলের প্রায় ৫ লক্ষ টেংরা ও শিং মাছের পোনা ভাইরাসে মারা গেছে

ঋণখেলাপিদের সঙ্গে কোনো ধরনের সমঝোতার সুযোগ নেই: অর্থমন্ত্রী

দিনাজপুরে ভুট্টার বাম্পার ফলন

ডোমারে বোমা মেশিনে বালু উত্তোলন, মেশিন জব্দ ও পাইপ ধ্বংস

এনআরবিসি ব্যাংকের সঙ্গে ব্রাক সাজন এক্সচেঞ্জের চুক্তি স্বাক্ষর

ফুলবাড়ীতে এসএসসি পরীক্ষায় প্রথম দিনে অনুপস্থিত ২৭ জন পরীক্ষার্থী

১০

নিয়ন্ত্রণহীন প্রাণিসম্পদ বিভাগ; যেন মেডিসিন রিপ্রেজেন্টেটিভদের বাজার

১১

আড়াইহাজারে স্বামীর সাথে ঝগড়া করে স্ত্রীর আত্মহত্যা

১২

আশুলিয়ায় এসএসসি পরীক্ষার্থী অভিভাবকদের মাঝে পানি ও বিস্কুট বিতরণ

১৩

আড়াইহাজারে দুই বাড়ীতে ডাকাতি, আহত ২

১৪

পরীক্ষার্থীদের আসা-যাওয়া নির্বিঘ্ন করতে ট্রাফিকের দায়িত্বে কৃষকদল নেতা

১৫

সিংড়ায় বোরো ধান কর্তন উৎসব

১৬

বাঁশখালী আইনজীবী সমিতির নির্বাচনী ফল আংশিক স্থগিত, বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হলেন যারা

১৭

মেঘনা ব্যাংকের ডিপিডিসি বিল সংগ্রহ বুথ সাতমসজিদ রোডে চালু

১৮

পার্বত্য চট্টগ্রামে সংরক্ষিত মহিলা আসনের মনোনয়ন নিয়ে বিএনপির স্থানীয় রাজনৈতিক অঙ্গনে সমালোচনার গুঞ্জন

১৯

কিশোরগঞ্জের গর্ব শাহ মোঃ সারওয়ার জাহান, জনসেবায় নিরলস পথচলা

২০