Online Desk
২২ ফেব্রুয়ারী ২০২৬, ৫:২৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মাদারীপুর-৩ আসনে নবাগত এমপি খোকন তালুকদারের মতবিনিময় সভা

মাদারীপুর-৩ আসনে বিজিত প্রার্থী ও পেশাজীবিদের সাথে নবাগত এমপি খোকন তালুকদারের মতবিনিময় সভা

মাদারীপুর প্রতিনিধি : মাদারীপুর-৩ আসনের নবাগত সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপির গণশিক্ষা বিষয়ক সম্পাদক আনিসুর রহমান খোকন তালুকদার বাংলাদেশ জামায়ত ইসলামের বিজিত প্রার্থী মাওলানা রফিকুল ইসলাম ও মাদারীপুর-৩ আসনের বিভিন্ন শ্রেণীর পেশাজীবিদের সাথে দোয়া মাহফিল ও মতবিমিয় সভা অনুষ্ঠিত হয়েছে।

কালকিনি উপজেলা বিএনপির আয়োজনে শনিবার বিকেলে কালকিনি সরকারী পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে এ অনুষ্ঠান করা হয়। অনুষ্ঠানে নবাগত সংসদ সদস্য আনিসুর রহমান খোকন তালুকদারকে ন্যায় সংগত সকল প্রকার সহযোগিতা করার আশ্বাস প্রদান করেন পেশাজীবি নেতারা।

কালকিনি উপজেলা শিক্ষক সমিতির সভাপতি (ফেডারেশন) বিএম হেমায়েত হোসেন বলেন, শিক্ষক সমাজ একজন ছাত্রনেতাকে এমপি হিসেবে পেয়ে আনন্দিত, শিক্ষকদের চাওয়া পাওয়ার তেমন কিছু নাই তবে শিক্ষকদের অধিকারের বিষটি নবাগত এমপি সংসদে তুলে ধরবেন বলে আশা ব্যাক্ত করেন এবং যে সমস্ত স্কুল গুলো ভঙ্গুর অবস্থায় আছে সে গুলো মেরামত ও নতুন ভবন করার জন্য উদ্দ্যেগ নিবেন বলে আশা করেন।

বাংলাদেশ জামায়ত ইসলামের বিজিত প্রার্থী মাওলানা রফিকুল ইসলাম বলেন, আমরা নির্বাচনী মাঠে দুই জন প্রধানতম প্রতিদ্ধন্দি ছিলাম কিন্তু কখনোই একে অপরকে শত্রু ভাবিনি এবং ভাববোওনা। নির্বাচনী মাঠে একজন বিজয়ী হয় আনিসুর রহমান খোকন তালুকদার বিজয়ী হয়েছেন। মাদারীপুর-৩ আসনের সকল ভালোর জন্য সব সময় আমি তার পাশে আছি।

কালকিনি উপজেলা নির্বাহী অফিসার সাইফ-উল-আরেফিন বলেন, আমরা সরকারী কর্মচারী সরকারের সকল প্রকার আদেশ মেলে চলি সরকারী সকল দপ্তরের কর্মকর্তারা কর্মচারীরা সততার সাথে কাজ করবে। মাদারীপুর-৩ আসনের নবাগত সংসদ সদস্য আনিসুর রহমান খোকন তালুকদার বলেন, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান সবাইকে নিয়ে দেশ চালাবেন বলেছে এবং তিনি অত্যান্ত পরিচ্ছন্নতার সহিত দেশ পরিচালনা করছেন, ইতি মধ্যে তিনি সমগ্র দেশের জনগনের হৃদয়ে আস্থা করে নিয়েছেন।

আমিও মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের পথ অনুসরন করে মাদারীপুর-৩ আসনের সকল মানুষের মতামতের ভিত্তিতে কাজ করবো। বাংলাদেশ জামায়ত ইসলামের প্রার্থী মাওলানা রফিকুল ইসলাম আমার ভাই, আমি সব সময় ভালো কাজে তার সহযোগিতা চাই, আপনারা আমাকে সহায়তা করবেন এবং দোয়া করবেন।

অনুষ্ঠানের শেষ প্রান্তে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া, ভাষা শহীদ ও শহীদ মুক্তিযোদ্ধাদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া মোনাজান শেষে ইফতার করানো হয়। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, কালকিনি উপজেলা বিএনপির সভাপতি বীরমুক্তিযোদ্ধা ফজলুল হক বেপারী, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহাবুব হোসেন মুন্সি, কালকিনি উপজেলা প্রকৌশলী রেজাউল করিম ,কালকিনি পৌর প্রকৌশলী রাকিব হাসান, কালকিনি উপজেলা কৃষি কর্মকর্তা সুদীপ বিশ্বাস সহ অন্যান্যরা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সংবাদপত্রের স্বাধীনতায় কারও সঙ্গে বৈরী আচরণ নয়: প্রধানমন্ত্রী

মাথাপিছু জিডিপিতে ভারতকে ছাড়াতে পারে বাংলাদেশ: আইএমএফ

পটুয়াখালীতে এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নিচ্ছে ২৫,২৩০ পরীক্ষার্থী

এস আলমের ২৬৮০ ব্যাংক অ্যাকাউন্ট জব্দ : সংসদে অর্থমন্ত্রী

“লংগদুতে এসএসসি ও সমমানের পরীক্ষার প্রথম দিনেই অনুপস্থিত আট জন”

আড়াইহাজার থানা পুলিশের সহায়তায় হারানো সংসার ফিরে পেল এক অসহায় নারী

খুলনার নতুন পুলিশ সুপার মোহাম্মদ তাজুল ইসলাম

দশমিনায় পুবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন

চুক্তি না হলে যুদ্ধ, প্রস্তুত সামরিক বাহিনী : ট্রাম্প

নবাগত জেলা প্রশাসকের সাথে নরসিংদী জেলা প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময়

১০

খুলনা প্রেস ক্লাব নির্বাচন ৩০ এপ্রিল, ১৫ পদে ২৭ প্রার্থী

১১

মার্কিন অবরোধ ভেঙে ইরানের জলসীমায় পৌঁছাল তেলবাহী জাহাজ

১২

‎কাপাসিয়ায় সংবাদ সম্মেলন

১৩

বাঁশখালীতে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ ধরায় নৌযান জব্দ, জরিমানা

১৪

শ্রীপুরে ভূমিহীনদের উচ্ছেদের হুমকির প্রতিবাদের মানববন্ধন ও বিক্ষোভ

১৫

দিনাজপুর শিক্ষাবোর্ডের অধীনে বাংলা প্রথম পত্রে ১১৭৮ জন পরীক্ষার্থী অনুপস্থিত

১৬

নওগাঁয় চার খুনের ঘটনায় শিউরে ওঠার মতো তথ্য

১৭

কাহালুর বিশিষ্ট মৎস্যচাষী শফিকুলের প্রায় ৫ লক্ষ টেংরা ও শিং মাছের পোনা ভাইরাসে মারা গেছে

১৮

ঋণখেলাপিদের সঙ্গে কোনো ধরনের সমঝোতার সুযোগ নেই: অর্থমন্ত্রী

১৯

দিনাজপুরে ভুট্টার বাম্পার ফলন

২০