Bhorer Darpan Online
২ জুলাই ২০২০, ৮:০৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মিরসরাইয়ে খামারিদের গরু হৃষ্ট-পুষ্টকরণের প্রশিক্ষণ

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি:আসন্ন কোরবানী ঈদ উপলক্ষে আধুনিক প্রযুক্তিতে গরু হৃষ্ট-পুষ্টকরণ প্রকল্পের আওতায় খামারীদের প্রশিক্ষণ দিয়েছে মিরসরাই প্রাণিসম্পদ কার্যালয়। প্রশিক্ষণ শেষে খামারিদের মাঝে গরু মোটা তাজা করণের বিভিন্ন উপকরণও বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার সকালে মিরসরাই সদরে অবস্থিত উপজেলা প্রাণী সম্পদ কার্যালয় প্রাঙ্গনে এ কর্মসূচী অনুষ্ঠিত হয়। উপজেলা প্রাণী সম্পদ কার্যালয় সূত্রে জানা গেছে, আসন্ন কোরবানী উপলক্ষে আধুনিক প্রযুক্তিতে গরু হৃষ্ট-পুষ্টকরণ প্রকল্পের আওতায় ৫০ জন গবাদি পশু পালন করে এমন খামরিদের গরু হৃষ্ট-পুষ্টকরণ বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। এছাড়া উক্ত খামারিদের মাঝে ২০০ প্যাকেট কৃমির ওষুধ, ১০০ প্যাকেট ভিটামিক পাউডার, ৫০টি হেলথ কার্ড ও ৫০টি প্রশিক্ষণ ম্যানুয়েল প্রদান করা হয়েছে। উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. শ্যামল চন্দ্র পোদ্দার বলেন, মহামারী করোনা ভাইরাসের মধ্যেও সপ্তাহের প্রতিদিন আমরা খামারীদের জরুরী সেবা দিয়ে আসছি। উপজেলার প্রত্যন্ত অ লে গিয়ে খামারীদের বিভিন্ন পরামর্শ দেওয়া হচ্ছে। তিনি আরো বলেন, প্রশিক্ষণে খামারিদের গরু হৃষ্ট-পুষ্টকরণের আধুনিক প্রযুক্তি যেমন ইউ.এম.এস ঘাসের সাইলজ ব্যবহার, উন্নত জাতের ঘাষ এবং দানাদার খাদ্যের পরিমাণ বিষয়ে অবহিত করা হয়। এছাড়া হৃষ্ট-পুষ্টকরণে খামারিদের প্রত্যেকটিকে গরুকে বাদলা, তড়কা, ক্ষুরারোগ ও গলাফুলা রোগের ভ্যাকসিন দেয়া হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পটুয়াখালী জেলা বার নির্বাচনে বিএনপি প্যানেল বিজয়ী

পটুয়াখালীতে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’র জমকালো উদ্বোধন

পটুয়াখালীতে নারী পুলিশ সদস্যদের মরদেহ উদ্ধার

জলাবদ্ধতা ও পানি নিষ্কাশন ব্যাহত হওয়ায় বিস্তীর্ণ হাওরাঞ্চলে দণ্ডায়মান ফসল নিমজ্জিত

ডাক বিভাগ কে যুগোপযোগী করতে কাজ করছে সরকার: ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী

রাজবাড়ীতে গণতান্ত্রিক যুক্তফ্রন্টের আলোচনা সভা

শরীয়তপুরে এসএসসি কেন্দ্রে পুরোনো সিলেবাসের প্রশ্নে পরীক্ষা, দায়িত্ব হারালেন দুই কর্মকর্তা

গোপালগঞ্জে পুলিশ – ম্যাজিস্ট্রেসী কনফারেন্স অনুষ্ঠিত

রাজবাড়ীতে স্মৃতিচারণের মধ্য দিয়ে আশু ভরদ্বাজকে স্মরণ

ধুনটে প্রতিপক্ষের হামলায় গ্রাম পুলিশ সহ ৩ জন আহত

১০

অডিও রেকর্ডে মিথ্যাচার: ভাই হত্যার ন্যায়বিচার চাইলেন পরিবার, প্রধান আসামি পিচ্চি হেলালকে দ্রুত গ্রেফতারের দাবি

১১

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনের নবনির্বাচিত এমপিদের শপথ রবিবার রাত ৯টায়

১২

গুজবের বলি বোয়ালমারীর ট্রাকচালক হান্নান – নগরকান্দায় গণপিটুনিতে মৃত্যু

১৩

লালমোহন উত্তর বাজার মসজিদের টাকা তছরুপের ব্যাপারে ধর্মমন্ত্রীর কাছে লিখিত অভিযোগ

১৪

কাহালুর বিবিরপুকুর শাহ্সুলতান শাহ্জালাল মৎস্য বীজাগার পরিদর্শন করলেন এম পি মোশারফ হোসেন

১৫

চলনবিলে টানা বৃষ্টি ও ঢলের পানিতে ফসলের ক্ষতি

১৬

জামালপুরে অবৈধ ইটভাটায় যৌথ অভিযান, জরিমানা ৫ লাখ টাকা

১৭

বাগেরহাটে সুপেয় পানির সংকট নিরসনে অ্যাডভোকেসি সভা

১৮

ভূরুঙ্গামারীতে শ্বশুরবাড়িতে নির্যাতনে যুবকের মৃত্যুর ঘটনায় স্ত্রীসহ গ্রেফতার ২

১৯

১৭ বছরের লাখো মানুষের ভাগ্যর পরিবর্তন হয়নি শেরপুরের খন্দকার টোলা–ফুলতলা সড়কে জনদুর্ভোগ চরমে

২০