bhorerdarpan
১৬ এপ্রিল ২০২০, ৩:৪৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

লক্ষীপুরে আশ্রায়ন প্রকল্পের ৯০টি পরিবারের মানবেতর জীবন

লক্ষীপুর প্রতিনিধি : ত্রাণের জন্য কর্মহীন নিম্ম আয়ের মানুষের মধ্যে রয়েছে হাহাকার। অর্ধাহারে অনাহারে থাকছে সাধারণ মানুষ। চলছে জেলা জুড়ে লকডাউন। ৪র্থ দিনেও জেলা শহরে কিছু গণপরিবহন চলছে, আর গ্রামে সামাজিক দুরত্ব মানছেনা মানুষ। প্রতিটি চায়ের দোকানে চলছে জমজমাট আড্ডা। 

এমন পরিস্থিতিতে লক্ষীপুর সদর উপজেলার কালিরচর আশ্রয়ন প্রকল্পে সরকারি বেসরকারি কোন ধরণের সহায়তা না পেয়ে এখন মানবেতর জীবন যাপন করছেন ৯০টি পরিবারের নারী শিশুসহ ৫ শতাধিক মানুষ। 

জানা যায়, জেলা প্রশাসন ঘোষিত লকডাউনের ৪র্থ দিন চলছে আজ বৃহস্পতিবার (১৬ এপ্রিল)। সরেজমিনে দেখা যায়, জেলা শহরে স্বল্পপরিসরে চলছে গণ পরিবহন। মানুষের চলাচলে লকডাউনে অনেকটা ঢিলেঢালাভাব লক্ষ্য করা গেছে। এদিকে বিভিন্ন গ্রামে অসচেতনভাবে দোকানে দোকানে এখনো লোকজন আড্ডা দিতে দেখা গেছে। অনেকেই সামাজিক দুরুত্ব মানছেননা। মাস্ক ছাড়াই ঘর থেকে হাটা-চলা করছেন মানুষ। চরাঞ্চলের শিশুরাও স্থানীয় রহমতখালী নদীতে দলবদ্ধ হয়ে গা ভিজিয়ে নিতে দেখা গেছে। করোনা ভাইরাস নিয়ে যেন চিন্তায় নেই এ অবুঝ শিশুদেরও। তবে করোনার প্রভাবে জেলার নিম্ম ও মধ্য আয়ের মানুষরা কর্মহীন হয়ে পড়ে এখন অর্ধাহারে ও অনাহারে থাকছেন। 

স্থানীয় তথ্যমতে জেলার প্রায় ১৮ লাখ মানুষের মধ্যে ৭০ ভাগ মানুষই কৃষি ও শ্রমজীবী মানুষ। করোনা পরিস্থিতিতে এসব মানুষ এখন পড়েছেন বিপাকে। ঘরে ভাত নেই,বাইরে কাজ নেই, ব্যবসা বাণিজ্য বন্ধ, সরকারি -বেসরকারি পর্যাপ্ত পরিমান ত্রাণও পাচ্ছেনা বলে অভিযোগ আছে এখানকার অধিকাংশ মানুষের। অনেকে অর্ধাহারে অনাহারে থাকছেন বলে জানান।

জেলা সদরের টুমচর ইউনিয়নের কালিরচর আশ্রয়নপ্রকল্পে বর্তমানে বাস করছেন হত-দরিদ্র ৯০টি পরিবার। এসব পরিবারে নারী-শিশুসহ ৫শতাধিক মানুষ রয়েছে। এদের কেউ শ্রমিক, কেউ ঝিয়ের কাজ করতেন কেউবা ভিক্ষা করে পরিবার পরিজন নিয়ে জীবিকা নির্বাহ করে আসছিলেন। কিন্তু করেনা ভাইরাসের কারনে থমকে গেছে তারা। এখনো তাদের কাছে পৌঁছায়নি সরকারি-বেসরকারি কোন সহায়তা। এতে করে তারা অর্ধাহারে-অনাহারে থাকছেন বলে জানান।

স্থানীয় ইউপি চেয়ারম্যান সৈয়দ নুরুল আমিনও বিষয়টি স্বীকার করে ত্রাণের অপ্রতুলতায় এমনটি হচ্ছে জানিয়ে সংশ্লিষ্টদের কাছ থেকে আরো সহায়তা চান।

১৬ এপ্রিল বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২ টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা শফিকুর রহমান আরমান শাকিল জানান, সরকারের বরাদ্ধ উপজেলার সকল ইউনিয়নে দেওয়া হয়েছে। টুমচর ইউনিয়নে এ পর্যন্ত বিভিন্ন ধাপে ১৩ টন চাল ও নিত্যপ্রয়োজনীয় খাবার সহ ৮০ প্যাকেট ত্রাণ দেওয়া হয়েছে। আশ্রায়ন প্রকল্পে ত্রাণ কেনো পৌঁছেনি তা নিয়ে স্থানীয় চেয়ারম্যানের সাথে কথা হয়েছে। আগামীকাল ওই এলাকায় খাদ্য সহায়তা পৌঁছে যাবে বলে জানান তিনি। 

এদিকে জেলা সিভিল সার্জন ডা. আব্দুল গফফার জানান, লক্ষীপুরে এ পর্যন্ত ৩০৯ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। এর মধ্যে করোনা অক্রান্ত রোগী শনাক্ত হয়েছে দুইজন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পটুয়াখালী জেলা বার নির্বাচনে বিএনপি প্যানেল বিজয়ী

পটুয়াখালীতে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’র জমকালো উদ্বোধন

পটুয়াখালীতে নারী পুলিশ সদস্যদের মরদেহ উদ্ধার

জলাবদ্ধতা ও পানি নিষ্কাশন ব্যাহত হওয়ায় বিস্তীর্ণ হাওরাঞ্চলে দণ্ডায়মান ফসল নিমজ্জিত

ডাক বিভাগ কে যুগোপযোগী করতে কাজ করছে সরকার: ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী

রাজবাড়ীতে গণতান্ত্রিক যুক্তফ্রন্টের আলোচনা সভা

শরীয়তপুরে এসএসসি কেন্দ্রে পুরোনো সিলেবাসের প্রশ্নে পরীক্ষা, দায়িত্ব হারালেন দুই কর্মকর্তা

গোপালগঞ্জে পুলিশ – ম্যাজিস্ট্রেসী কনফারেন্স অনুষ্ঠিত

রাজবাড়ীতে স্মৃতিচারণের মধ্য দিয়ে আশু ভরদ্বাজকে স্মরণ

ধুনটে প্রতিপক্ষের হামলায় গ্রাম পুলিশ সহ ৩ জন আহত

১০

অডিও রেকর্ডে মিথ্যাচার: ভাই হত্যার ন্যায়বিচার চাইলেন পরিবার, প্রধান আসামি পিচ্চি হেলালকে দ্রুত গ্রেফতারের দাবি

১১

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনের নবনির্বাচিত এমপিদের শপথ রবিবার রাত ৯টায়

১২

গুজবের বলি বোয়ালমারীর ট্রাকচালক হান্নান – নগরকান্দায় গণপিটুনিতে মৃত্যু

১৩

লালমোহন উত্তর বাজার মসজিদের টাকা তছরুপের ব্যাপারে ধর্মমন্ত্রীর কাছে লিখিত অভিযোগ

১৪

কাহালুর বিবিরপুকুর শাহ্সুলতান শাহ্জালাল মৎস্য বীজাগার পরিদর্শন করলেন এম পি মোশারফ হোসেন

১৫

চলনবিলে টানা বৃষ্টি ও ঢলের পানিতে ফসলের ক্ষতি

১৬

জামালপুরে অবৈধ ইটভাটায় যৌথ অভিযান, জরিমানা ৫ লাখ টাকা

১৭

বাগেরহাটে সুপেয় পানির সংকট নিরসনে অ্যাডভোকেসি সভা

১৮

ভূরুঙ্গামারীতে শ্বশুরবাড়িতে নির্যাতনে যুবকের মৃত্যুর ঘটনায় স্ত্রীসহ গ্রেফতার ২

১৯

১৭ বছরের লাখো মানুষের ভাগ্যর পরিবর্তন হয়নি শেরপুরের খন্দকার টোলা–ফুলতলা সড়কে জনদুর্ভোগ চরমে

২০