Online Desk
৪ মার্চ ২০২৬, ৫:১৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

লাভের আশায় আলু চাষ করে এবারও লোকসান

লাভের আশায় আলু চাষ করে এবারও লোকসান

দিনাজপুর প্রতিনিধি : আলু আবাদ করে এবারও লোকসানের মুখে পড়েছে দিনাজপুরের কাহারোল উপজেলার আলুচাষীরা। কাঙ্খিত দাম না পেয়ে হতাশ তারা। পর পর দু’বছর লোকসানের মুখে পড়ায় আগামীতে আলু চাষে উৎসাহ হারাচ্ছেন তারা। এতে আগামীতে আলুর আবাদ কমবে বলে আশংকা সংশ্লিষ্ঠদের।

এক বছর লোকসান গুনলে পরবর্তী বছরে ভালো দাম পেয়ে লোকসান পুষিয়ে নেন আলু চাষীরা। গত বছর দাম না পাওয়ায় এবার দাম বাড়বে-এমন আশায় এবার আলু চাষ করেছিলো কাহারোল উপজেলার আলুচাষীরা। চাষীরা ভালো ফলন ও ভালো দামের আশায় কার্ডিনাল, ডায়মন্ড, রোমানা, এস্টারিজ, ক্যারেজ, ফুপরি, সাদা পাকরী, লাল পাকরীসহ বিভিন্ন জাতের আলু চাষ করেছেন।

আবহাওয়া অনুকূলে থাকায় এবার আলুর জমিতে তেমন রোগ বালাই না থাকায় উপজেলার প্রতিটি এলাকায় আলুর ভালো ফলন হয়েছে। কিন্তু আলু চাষ করে ভালো ফলন পাওয়া গেলেও বাজারে ন্যায্য দাম না পাওয়ায় ক্ষতির মুখে পড়েছেন কৃষকেরা। ন্যায্য দাম না পাওয়ায় বিঘা প্রতি ২০-৩০ হাজার টাকা লোকসান গুনতে হচ্ছে আলু চাষীদের।

হাটিয়ারী গ্রামের আলু চাষী হরি মোহন বলেন, এবার তিনি ৩বিঘা জমিতে কার্ডিনাল জাতের আলু চাষ করেছেন প্রতি বিঘাতে প্রায় ৭০-৭৫ মন ফলন হয়েছে। কিন্তু বর্তমানে বাজারে বিক্রি হচ্ছে ৩২০ টাকা থেকে ৩৬০ টাকা এতে লাভ হবেনা। অপরদিকে একই গ্রামের আলু চাষী মহন্ত জানান, গতবার আলু আবাদ করে অনেক টাকা লোকসান করতে হয়েছে এবারও ৫ বিঘা আলু আবাদ করে অনেক টাকা লোকসান করতে হবে।

আবার আলু তুলে বোরো ধান রোপন করলে ঐ জমিতে ধানের ফলন আন্যান্য জমির তুলনায় অনেক কম হবে। ফলে ধানেও ক্ষতির মুখে পড়তে হবে। তাই কৃষকদের বাঁচাতে আলুর ন্যায্য দর নির্ধারণে দাবি জানান তিনি।

কাহারোল উপজেলা কৃষি অফিস সুত্রে জানা গেছে, চলতি মৌসুমে ৩ হাজার ৩শত ৩৩ হেক্টর জমিতে আলু চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল। কিন্তু লক্ষ্যমাত্রা অতিক্রম করেছে ৩ হাজার ৪শত ৭০ হেক্টর।

কাহারোল উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ জাহিদুর রহমান বলেন, আলু বপনের পর হতে উপ-সহকারি কৃষি কর্মকর্তাগণ সার্বিকভাবে পরামর্শ দিয়ে আসছেন কৃষকদের। আলুর উৎপাদনও ভালো হয়েছে। এখন আলুর আমদানী বেশি হওয়ায় দাম তুলনামূলক কম। তবে হিমাগার বা নিজ বাড়িতে মাচা পদ্ধতিতে আলু সংরক্ষণ করলে পরবর্তীতে চাষীরা ভালো দাম পাবেন বলে তিনি আশা ব্যক্ত করেন।

সংশ্লিষ্টরা বলছেন গত বছর আলুর বাজার দর ধস নামার কারণে এই চলতি মৌসুমে আবাদ কমেছে প্রায় ৫শত ৪০ হেক্টর জমি।

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সংবাদপত্রের স্বাধীনতায় কারও সঙ্গে বৈরী আচরণ নয়: প্রধানমন্ত্রী

মাথাপিছু জিডিপিতে ভারতকে ছাড়াতে পারে বাংলাদেশ: আইএমএফ

পটুয়াখালীতে এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নিচ্ছে ২৫,২৩০ পরীক্ষার্থী

এস আলমের ২৬৮০ ব্যাংক অ্যাকাউন্ট জব্দ : সংসদে অর্থমন্ত্রী

“লংগদুতে এসএসসি ও সমমানের পরীক্ষার প্রথম দিনেই অনুপস্থিত আট জন”

আড়াইহাজার থানা পুলিশের সহায়তায় হারানো সংসার ফিরে পেল এক অসহায় নারী

খুলনার নতুন পুলিশ সুপার মোহাম্মদ তাজুল ইসলাম

দশমিনায় পুবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন

চুক্তি না হলে যুদ্ধ, প্রস্তুত সামরিক বাহিনী : ট্রাম্প

নবাগত জেলা প্রশাসকের সাথে নরসিংদী জেলা প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময়

১০

খুলনা প্রেস ক্লাব নির্বাচন ৩০ এপ্রিল, ১৫ পদে ২৭ প্রার্থী

১১

মার্কিন অবরোধ ভেঙে ইরানের জলসীমায় পৌঁছাল তেলবাহী জাহাজ

১২

‎কাপাসিয়ায় সংবাদ সম্মেলন

১৩

বাঁশখালীতে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ ধরায় নৌযান জব্দ, জরিমানা

১৪

শ্রীপুরে ভূমিহীনদের উচ্ছেদের হুমকির প্রতিবাদের মানববন্ধন ও বিক্ষোভ

১৫

দিনাজপুর শিক্ষাবোর্ডের অধীনে বাংলা প্রথম পত্রে ১১৭৮ জন পরীক্ষার্থী অনুপস্থিত

১৬

নওগাঁয় চার খুনের ঘটনায় শিউরে ওঠার মতো তথ্য

১৭

কাহালুর বিশিষ্ট মৎস্যচাষী শফিকুলের প্রায় ৫ লক্ষ টেংরা ও শিং মাছের পোনা ভাইরাসে মারা গেছে

১৮

ঋণখেলাপিদের সঙ্গে কোনো ধরনের সমঝোতার সুযোগ নেই: অর্থমন্ত্রী

১৯

দিনাজপুরে ভুট্টার বাম্পার ফলন

২০