Shakil Shah
৩ মে ২০২১, ৫:৫৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

শিবচরে পদ্মায় স্পিডবোট উল্টে নিহত ২৬

মাদারীপুরের শিবচর উপজেলার বাংলাবাজার ঘাটে স্পিডবোট দুর্ঘটনায় নিখোঁজ যাত্রীদের উদ্ধার কাজে ডুবুরিরা। ছবি: সংগৃহীত

ভোরের দর্পণ ডেস্ক:

মুন্সিগঞ্জের শিমুলিয়া ঘাট থেকে পদ্মা পারি দিয়ে মাদারীপুরের শিবচর উপজেলার বাংলাবাজার

ঘাটে পৌঁছানোর পর স্পিডবোট উল্টে অন্তত ২৬ জন নিহত হয়েছেন।

আজ সোমবার সকাল ৭টার দিকে এই দুর্ঘটনা ঘটে। শিবচর থানার পরিদর্শক আমির হোসেন  এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, ‘স্পিডবোটে ৩৫ জনের মতো যাত্রী ছিলেন। বাংলাবাজার ঘাটে নোঙ্গর করা বাল্কহেডে এসে ধাক্কা দিলে স্পিডবোটটি উল্টে যায়।

এ পর্যন্ত ২৬ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ছাড়া, পাঁচ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। তাদের মধ্যে তিন জন শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে

চিকিৎসাধীন। চর জানাজত নৌ-পুলিশের ইনচার্জ আব্দুর রাজ্জাক বলেন, ‘মুন্সিগঞ্জের শিমুলিয়াঘাট থেকে যাত্রী বহন করে

একটি স্পিডবোট বাংলাবাজার ঘাটের কাছে আসছিল। নদীর তীরে আড়াআড়িভাবে নোঙর করে রাখা একটি বালুবাহী বাল্কহেডের সঙ্গে ধাক্কা লেগে যাত্রীবাহী

স্পিডবোটটি উল্টে যায়। চালকের অদক্ষতার কারণে এই দুর্ঘটনা ঘটেছে।’

মাদারীপুরের জেলা প্রশাসক রহিমা খাতুন বলেন, ‘লকডাউন চলাকালে নির্দেশনা অমান্য করে একটি স্পিডবোট মুন্সিগঞ্জের শিমুলিয়াঘাট থেকে

যাত্রী নিয়ে মাদারীপুরের বাংলাবাজার ঘাটে আসে। সকালে আলো কম থাকায় চালকের অদক্ষতায় এই দুর্ঘটনা ঘটেছে।’

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এইচএসসি পরীক্ষার সময়সূচি প্রকাশ

কৃষিকে লাভজনক খাতে রূপান্তরে সরকারের বহুমুখী পরিকল্পনা রয়েছে : প্রধানমন্ত্রী

সংবাদপত্রের স্বাধীনতায় কারও সঙ্গে বৈরী আচরণ নয়: প্রধানমন্ত্রী

মাথাপিছু জিডিপিতে ভারতকে ছাড়াতে পারে বাংলাদেশ: আইএমএফ

পটুয়াখালীতে এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নিচ্ছে ২৫,২৩০ পরীক্ষার্থী

এস আলমের ২৬৮০ ব্যাংক অ্যাকাউন্ট জব্দ : সংসদে অর্থমন্ত্রী

“লংগদুতে এসএসসি ও সমমানের পরীক্ষার প্রথম দিনেই অনুপস্থিত আট জন”

আড়াইহাজার থানা পুলিশের সহায়তায় হারানো সংসার ফিরে পেল এক অসহায় নারী

খুলনার নতুন পুলিশ সুপার মোহাম্মদ তাজুল ইসলাম

দশমিনায় পুবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন

১০

চুক্তি না হলে যুদ্ধ, প্রস্তুত সামরিক বাহিনী : ট্রাম্প

১১

নবাগত জেলা প্রশাসকের সাথে নরসিংদী জেলা প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময়

১২

খুলনা প্রেস ক্লাব নির্বাচন ৩০ এপ্রিল, ১৫ পদে ২৭ প্রার্থী

১৩

মার্কিন অবরোধ ভেঙে ইরানের জলসীমায় পৌঁছাল তেলবাহী জাহাজ

১৪

‎কাপাসিয়ায় সংবাদ সম্মেলন

১৫

বাঁশখালীতে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ ধরায় নৌযান জব্দ, জরিমানা

১৬

শ্রীপুরে ভূমিহীনদের উচ্ছেদের হুমকির প্রতিবাদের মানববন্ধন ও বিক্ষোভ

১৭

দিনাজপুর শিক্ষাবোর্ডের অধীনে বাংলা প্রথম পত্রে ১১৭৮ জন পরীক্ষার্থী অনুপস্থিত

১৮

নওগাঁয় চার খুনের ঘটনায় শিউরে ওঠার মতো তথ্য

১৯

কাহালুর বিশিষ্ট মৎস্যচাষী শফিকুলের প্রায় ৫ লক্ষ টেংরা ও শিং মাছের পোনা ভাইরাসে মারা গেছে

২০