Bhorer Darpan Online
৭ অগাস্ট ২০২০, ৭:৪৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

‘ষড়যন্ত্রকারীরা আগষ্ট মাসকে বেছে নিয়েছে


লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি : উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুন্সী আলাউদ্দিন বলেছেন, আওয়ামী লীগ, যুব লীগসহ দলীয় অঙ্গ-সংগঠনের মধ্যকার বিভেদ ভুলে যখন সকলকে এক জায়গায় নিয়ে আসতে চেষ্টা করছি- ঠিক সেই সময়ে দলের মধ্যে ঘাপটি মেরে থাকা ষড়যন্ত্রকারীরা আমাকে নিয়ে মিথ্যা প্রোপাগান্ডা ছড়াচ্ছে এবং আমার বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নানা কুৎসা রটনা প্রচার করছে। তারা শোকের মাস আগষ্টকে ষড়যন্ত্রের সময় হিসেবে পূর্বের ন্যায় বেছে নিয়েছে। শুক্রবার সকালে নড়াইলের লোহাগড়ায় নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। সম্মেলনে মুন্সী আলাউদ্দিন আরও বলেন, আওয়ামী লীগের রাজনীতিতে পিন্টু খা ভাইয়ের কমিটি থেকে শুরু করে এস,এম,এ হান্নান রুনু ভাইয়ের কমিটি পর্যন্ত কোন কমিটিকে স্বস্তিতে রাজনীতি করতে দেয়নি তারা। সম্মেলনে উপস্থিত সাংবাদিদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, লোহাগড়ার জনৈক এমডি মহসিন তার ফেসবুক আইডিতে আমার নামে প্রধানমন্ত্রী সম্পর্কে মিথ্যা বানোয়াট কথা প্রচার চালাচ্ছে। আমি এ ব্যাপারে লোহাগড়া থানায় সাধারন ডায়েরি করেছি ,যার নম্বর -১৯৭ তাং ৬/৮/২০২০ ইং। দলীয় নেতাকর্মীদের মাধ্যমে আমি জানতে পেরেছি- লোহাগড়া পৌর আওয়ামী লীগের সভায় সভাপতি কাজী বনি আমিনসহ ওই নেতারা আমার বিরুদ্ধে একই ধরণের বক্তব্য দিয়েছে। আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। আমি মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান। আমি ও আমার পরিবার মাননীয় প্রধানমন্ত্রী ও বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার প্রতি ও তার রাজনৈতিক আদর্শে প্রতি আমাদের অবিচল আস্থা ও বিশ্বাস রয়েছে। এ সময় উপস্থিত ছিলেন, লোহাগড়া প্রেসক্লাবের সম্পাদক বদরুল আলম টিটো, যুগ্ম-সম্পাদক ও এশিয়ান টিভির সাংবাদিক কাজী আশরাফ, স্থানীয় বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিক।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এনআরবি ইসলামিক লাইফ ইন্স্যুরেন্সে ‘Meet the Leaders’ অনুষ্ঠিত

হাবিপ্রবি সাংবাদিক সমিতির সভাপতি তালহা, সাধারণ সম্পাদক রাফিউল

গোবিপ্রবি’তে গবেষণা সংকলন-২০২৬’র মোড়ক উন্মোচন

ইবিএলের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব নিলেন হাসান ও রশিদ

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় অটোরিকশার ধাক্কায় শিশুর মৃত্যু

মাদারীপুরে ট্রাকচালকের হাত-পা বেঁধে ১৪ হাজার লিটার তেল লুট, গ্রেপ্তার ২

ধুনটে হামের টিকাদান কর্মসূচির উদ্বোধন

শ্রীপুরে অবৈধভাবে রাস্তা নির্মাণে বাঁধা ও হামলার অভিযোগ

কাহালুতে হাম রুবেলা টিকাদান ক্যাম্পেইন এর উদ্বোধন

কটিয়াদীতে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনের শুভ উদ্বোধন

১০

লক্ষ্মীপুরে প্রবাসী পরিবারের ওপর হয়রানি ও মিথ্যা মামলার অভিযোগে সংবাদ সম্মেলন

১১

আড়াইহাজারে ভাগ্নিকে ধর্ষণের ঘটনায় মামা গ্রেফতার

১২

সরিষাবাড়ীতে ছেলেকে টাকা দেওয়ায় স্ত্রীকে বিড়ির আগুনে দগ্ধ করে স্বামীর নির্যাতন

১৩

সংরক্ষিত নারী আসনে বিএনপি’র মনোনয়ন পেলেন খ্রিস্টান ও নৃগোষ্ঠী নেত্রী আন্না মিনজ

১৪

কাহালুতে বৈরী আবহাওয়ার কারণে দেশীয় জাতীয় মাছের পোনা ভাইরাসে মারা যাচ্ছে

১৫

“প্রশাসনহীন নালিতাবাড়ী: উন্নয়ন থেমে, ভোগান্তি বেড়ে”

১৬

দিনাজপুরে নিজ বাসায় আগুনে পুড়ে স্বামী-স্ত্রীর মৃত্যু

১৭

মাদারীপুরে ভোজ্যতেল মজুদের অভিযোগে ব্যবসায়ীকে জরিমানা

১৮

সিংড়ায় পৃথক স্থানে সেচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে ২ জনের মৃত্যু

১৯

বাঁশখালীতে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন: টিকা পাবে ৬৯ হাজারের বেশি শিশু

২০