Shakil Shah
২ ডিসেম্বর ২০২১, ৫:০০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

এবার বৃদ্ধাকে ধাক্কা দিলো সিটি করপোরেশনের ময়লার গাড়ি

ভোরের দর্পণ ডেস্ক:

এবার সিটি করপোরেশনের ময়লার গাড়ির ধাক্কায় এক বৃদ্ধা আহত হয়েছেন। আজ বৃহস্পতিবার সকাল আটটার দিকে মোহাম্মদপুর বাসস্ট্যান্ডে ঢাকা উত্তর সিটি করপোরেশনের ময়লার গাড়ির ধাক্কায় আরজু বেগম (৬০) নামে এক বৃদ্ধা আহত হয়েছেন।

পুলিশ তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছে। ওই বৃদ্ধা একটি পোশাক কারখানায় কাজ করেন। সকাল আটটার দিকে মোহাম্মদপুরের আল্লাহ করিম মসজিদের সামনে উত্তর সিটির ময়লার গাড়ির সঙ্গে আরজু বেগমের ধাক্কা লাগে। এতে আরজু বেগম কোমরে ও হাতে আঘাত পান।

মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল লতিফ বলেন, আহত অবস্থায় পুলিশ ওই বৃদ্ধাকে উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেছে। ময়লার গাড়ির ওই চালককে আটক করেছে পুলিশ।

এর আগে গত ২৫ নভেম্বর রাজধানীর পান্থপথ এলাকায় উত্তর সিটির ময়লার গাড়ির ধাক্কায় প্রথম আলোর সাবেক কর্মী আহসান কবির খান মারা যান। তার আগের দিন গুলিস্তানে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের গাড়ির ধাক্কায় নটরডেম কলেজের শিক্ষার্থী নাঈম হাসান মারা যান।

এসব ঘটনার পর হাফ পাস ভাড়ার দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীরা নিরাপদ সড়কের দাবিতেও আন্দোলন অব্যাহত রাখে। গতকাল বুধবার পর্যন্ত সড়কে শিক্ষার্থীদের আন্দোলন অব্যাহত ছিল। আজ বৃহস্পতিবার সারাদেশে এইচএসসি ও সমমানের পরীক্ষার কারণে আন্দোলনের কর্মসূচি সীমিত করেছেন শিক্ষার্থীরা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাগেরহাটে অর্থ সহায়তা পেলেন সু‌বিধাব‌ঞ্চিত ২৫ প্রান্তিক নারী

খুলনায় গতবারের চেয়ে এবার এসএসসি ও সমমানের পরীক্ষার্থী কম

সরিষাবাড়ীতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ

নিউজিল্যান্ডকে হারিয়ে সিরিজ সমতায় ফিরলো টাইগাররা

১৯ দিনেই রেমিট্যান্স ছাড়ালো ২ বিলিয়ন ডলার

শ্রীপুরে হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বোধন

বাঞ্ছারামপুরে টুইন পিট ল্যাট্রিন প্রকল্পে অনিয়মের অভিযোগ, ২ বছরেও কাজ শেষ হয়নি

সংরক্ষিত আসনে মাদারীপুরে হেলেন জেরিন খান মনোনয়ন পাওয়ায় আনন্দ মিছিল

নরসিংদীতে ধর্ষকদের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে মানববন্ধন

পটুয়াখালীতে হাম-রুবেলার টিকাদান কার্যক্রমের উদ্বোধন

১০

সমন্বয়হীনতা ও অনিয়মের অভিযোগ ভেঙ্গেছে ফসল রক্ষা বাঁধ

১১

খুলনায় হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন

১২

দেওয়ানগঞ্জে অসামাজিক কার্যকলাপ রোধে অভিযান: আটক ২

১৩

“বাংলাদেশে প্রত্যক্ষ বৈদেশিক বিনিয়োগ” শীর্ষক কর্মশালা আয়োজন করল এমটিবি

১৪

শ্রীপুরে জেলাশ্রমিকদল নেতার বিরুদ্ধে অপ-প্রচার, থানায় জিডি

১৫

এনআরবি ইসলামিক লাইফ ইন্স্যুরেন্সে ‘Meet the Leaders’ অনুষ্ঠিত

১৬

হাবিপ্রবি সাংবাদিক সমিতির সভাপতি তালহা, সাধারণ সম্পাদক রাফিউল

১৭

গোবিপ্রবি’তে গবেষণা সংকলন-২০২৬’র মোড়ক উন্মোচন

১৮

ইবিএলের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব নিলেন হাসান ও রশিদ

১৯

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় অটোরিকশার ধাক্কায় শিশুর মৃত্যু

২০