bhorerdarpan
১৩ এপ্রিল ২০২০, ৭:৪৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কুয়াকাটা পৌর মেয়রের বিরুদ্ধে মিথ্যা প্রচারনার প্রতিবাদে পৌর আওয়ামীলীগের বিবৃতি

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালীর কুয়াকাটা পৌর মেয়রের বিরুদ্ধে চাল চুরির প্রতিবাদ ও নিন্দা জানিয়ে প্রেসবিজ্ঞপ্তি দিয়েছে পৌর আওয়ামী লীগ। ১৩ এপ্রিল সোমবার দুপুরে পৌর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সহ আওয়ামী লীগের নেতৃবৃন্দ স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে তারা উল্লেখ করেন,কুয়াকাটা পৌর আওয়ামী লীগের সভাপতি, পৌর মেয়রের রাজনৈতিক সাফল্যে ইর্ষান্মিত হয়ে আ’লীগে অনুপ্রবেশকারী রাজনৈতিক কুচক্রি মহল সামাজিক ও রাজনৈতিক ভাবে সুনাম ক্ষুন্য করার জন্য চাল চুরির মত এমন মিথ্যা প্রচারনা চালিয়ে আসছে। আগামী পৌরসভা নির্বাচনকে সামনে রেখে কতিপয় রাজনৈতিক প্রতিপক্ষ সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিভিন্ন সাংবাদিকদের কাছে মেয়র আঃ বারেক মোল্লার নামে মিথ্যা ও বানোয়াট তথ্য দিয়ে জনসাধারনের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করছে। এতে পৌর আওয়ামী লীগের সভাপতি সহ দলীয় ভাবমুর্তি ক্ষুন্ন করা হয়েছে।
এ ধরনের মিথ্যা প্রচারণার প্রতিবাদ জানিয়ে পৌর যুবলীগ,ছাত্রলীগসহ বিভিন্ন অংগ সংগঠনের নেতৃবৃন্দ ও সুশীল সমাজ সামাজিক যোগাযোগ মাধ্যমে এর তীব্র নিন্দা জানিয়ে বিবৃতি দিচ্ছে। বিবৃতিতে তারা ষড়যন্ত্রকারীদের কে অপপ্রচার বন্ধের অনুরোধ জানিয়েছেন। অন্যথায় তারা তথ্য প্রযুক্তি আইনে অপপ্রচারকারীদের বিরুদ্ধে আইনী ব্যবস্থা নেয়ারও কথা জানান।   
প্রেসবিজ্ঞপ্তিতে আওয়ামী লীগ নেতৃবৃন্দ আরো বলেন, মাননীয় মেয়র আঃ বারেক মোল্লা কুয়াকাটা সমুদ্র উপকুল সহ দক্ষিন জনপথের একজন জননন্দিত নেতা। সমুদ্র উপকুল বেষ্টিত বৃহত্তম লতাচাপলী ইউনিয়ন ও কুয়াকাটা পৌর এলাকার জনপ্রিয় জনপ্রতিনিধি হিসেবে মাননীয় প্রধানমন্ত্রী সহ কেন্দ্রীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দের কাছে একটি পরিচিত মুখ। তাকে এক নামে সবাই চেনে। জামাত বিএনপি জোট সরকারের সময়ে কারাভোগসহ শত নির্যাতনকে মোকাবেলা করে আওয়ামী লীগ এবং দলীয় নেতাকর্মীদের ছায়ার মত আগলে রেখেছেন। সরকারী দলের ক্ষমতাসীন নেতা হওয়া সত্তে¡ও তিনি কখনো ক্ষমতার অপব্যবহার করেনি। সিডর,আইলা সহ বিভিন্ন দূর্যোগের ত্রানের ঘর এবং কোটি কোটি টাকার সরকারী খাদ্য সহায়তা দরিদ্র জন গোষ্টির মাঝে স্বচ্ছ ভাবে বন্টন করেছেন। তার বিরুদ্ধে ত্রান চুরি বা কোন ধরনের অপকর্মের প্রমান পাওয়া যায়নি।  
পৌর আওয়ামী লীগ নেতা ও শহীদ মুক্তিযোদ্ধা সুলতান শেখ’র ছেলে জয়নাল শেখ বলেন, পৌর নির্বাচনকে সামনে রেখে আওয়ামী লীগে অনুপ্রবেশকারী কতিপয় ভূমি দস্যু ও সুবিধাবাদী রাজনৈতিক চক্র প্রতিহিংসা বসতঃ চাল চুরির মিথ্যা অপবাদ সামাজিক মাধ্যমে ছড়িয়ে দিয়েছে। জয়নাল শেখ আরো বলেন, আওয়ামী লীগে অনুপ্রবেশকারীরা ভূমি দখল, চাঁদাবাজিসহ নানা অপরাধের সাথে জড়িত হয়ে সাধারন মানুষকে হয়রানী করছে। এসবে বাঁধা দেওয়ার কারনে পৌর মেয়রের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে তারা। তার রাজনৈতিক জীবনের ৪০ বছরের মধ্যে মেয়রের নামে কোন দূর্নীতির প্রমাণ নেই। 
প্রেসবিজ্ঞপ্তিতে পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ মনির আহম্মেদ ভূইয়া জানান, জেলেদের ভিজিএফ’র চাল জেলেরা সবাই সঠিক ভাবে পেয়েছে। চাল বন্টনে কোন ধরনের অনিয়ম হয়নি। তারপরও একটি পক্ষ আওয়ামীলীগের সভাপতি ও পৌর মেয়রকে নিয়ে রাজনৈতিক প্রতিপক্ষরা মিথ্যা ও বানোয়াট প্রচারণা চালচ্ছে। তিনি বলেন, মেয়র আঃ বারেক মোল্লা একজন সৎ নিষ্ঠাবান মানুষ। দীর্ঘ বছরের তার রাজনৈতিক অর্জনকে খাটো করতে এমন প্রচারণা চালানো হচ্ছে। তিনি এমন ঘৃন্য অপরাজনীতি বন্ধের আহবান জানান। অন্যথায় জেলা,উপজেলা নেতৃবৃন্দের পরামর্শক্রমে অপপ্রচারকারীদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে তিনি জানান। 
 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পটুয়াখালী সফট বাইট ম্যানেজারের মৃত্যু ও সাদিককে আটকের ঘটনায় নিরপেক্ষ তদন্তের দাবিতে মানববন্ধন

লালপুরে খাল খনন উদ্বোধন

পটুয়াখালীতে মিথ্যা ধর্ষণ মামলার বাদী গ্রেফতার

শ্রীপুরে আসামীরা জামিনে বের হয়ে হত্যার হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন

ভূরুঙ্গামারীতে ৭ দিন পর রোদের দেখা ধান শুকানোর মেলা বসেছে সড়কে

হরমুজ প্রণালিকে মার্কিন বাহিনীর ‘কবরস্থান’ বানানোর হুমকি ইরানের

বাগেরহাটে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালিত

ভূরুঙ্গামারীতে পার্টনার স্কুল কংগ্রেস শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত

মাদারীপুরে ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’ উদ্বোধন

বকশীগঞ্জে ওড়না পেঁচিয়ে অষ্টম শ্রেণির ছাত্রীর আত্মহত্যা

১০

ধুনটে মন্দিরের ভবন বর্ধিতকরণ নির্মাণ কাজের উদ্বোধন

১১

এবি ব্যাংকের ৪৭ কোটি টাকা আত্মসাতের ঘটনায় ব্যবসায়ীর ১১ বছরের কারাদণ্ড

১২

ঢাকা ওয়েস্টার্ন ভ্যালিতে “মদিনা কন্ডোমিনিয়াম সিটি’র সূচনা: পরিকল্পিত নগর জীবনের নতুন অধ্যায়

১৩

গণতন্ত্র রক্ষায় স্বাধীন ও সাহসী গণমাধ্যমের আহ্বান

১৪

দিনাজপুর মেডিকেল কলেজের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন ও পরিচিত ক্লাস অনুষ্ঠিত

১৫

ধুনটে শ্রমিকদলের ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

১৬

হাম রোগ সচেতনতাই সুরক্ষা

১৭

অতিবৃষ্টিতে কিশোরগঞ্জ হাওরে বোরো ফসল বিপর্যয়, পানিতে তলিয়ে ৯ হাজার হেক্টর জমি

১৮

আমলাতন্ত্রে বড় ধরনের পুনর্গঠন দরকার ছিল: হাসনাত আব্দুল্লাহ

১৯

হামের উপসর্গ নিয়ে আরও ১০ শিশুর মৃত্যু

২০