
লালপুর (নাটোর) প্রতিনিধি: নাটোর লালপুরে চন্দনা ও খলিশাডাঙ্গা নদী মুখে খাল খনন কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। রবিবার সকালে উপজেলার আডবাব ও ওয়ালিয়া ইউনিয়নে এই খাল খননের উদ্বোধন করেন সমাজ কল্যাণ প্রতিমন্ত্রী ব্যারিষ্টার ফারজানা শারমিন পুতুল।
এসময় ওয়ালিয়া ইউনিয়নে খাল খনন কাজের উদ্বোধনী অনুষ্ঠানে ওয়ালিয়া ইউপি চেয়ারম্যান আলহাজ্জ্ব নূরে আলম সিদ্দিকীর সভাপতিত্বে ও ওয়ালিয়া ইউনিয়ন যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইব্রাহিম আরসের সঞ্চালনায় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ জুলহাস হোসেন সৌরভ, লালপুর থানার ওসি শফিকুল ইসলাম, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ হারুনর রশিদ পাপ্পু, গোপালপুর পৌর বিএনপির সাবেক আহ্বায়ক ও পৌরসভার সাবেক মেয়র নজরুল ইসলাম মোলাম,উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ও বিলমাড়ীয়া ইউনিয়নের চেয়ারম্যান সিদ্দিক আলী মিষ্টু, ইশ্বরদী ইউনিয়নের চেয়ারম্যান মোঃ আব্দুল আজিজ রঞ্জু, পৌর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মোঃ সাইদুজ্জামান লিটন, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক হামিদুর রহমান বাবু, ওয়ালিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল হোসেন, ইউনিয়ন যুবদলের সাবেক সাধারণ সম্পাদক প্রভাষক জয়নাল আবেদিন, সদস্য শফিকুল ইসলাম মিল্টন, ইউনিয়ন সেচ্ছাসেবক দলের নেতা আমিরুল ইসলাম, ফয়সাল আমিন প্রমুখ।