১৬ মে ২০২০, ২:০৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

গরমে আকর্ষণীয় থাকার উপায় জানালেন কারিনা

বলিউডের জনপ্রিয় নায়িকা এখন ঘরে বসে ভক্তদের নানা ধরণের পরামর্শ দিয়ে চলেছেন। করোনাভাইরাসের কারণে লকডাউনের এই সময়ে কীভাবে নিজেকে আকর্ষণীয় রাখা যায়? সেই সব টিপস দিচ্ছেন কারিনা কাপুর।

এই নায়িকা প্রমাণ দিয়েছেন সংসারী হয়েও, এক সন্তানের মা হয়েও কীভাবে ফিট থাকা যায়৷ পুত্র তৈমুর জন্মানোর সময় বেশ মুটিয়েছিলেন কারিনা। তবে তৈমুরের জন্মের পরপরই নিজেকে ফিরিয়ে দিয়েছলেন আগের সেই রূপ, ফিগারে।

সম্প্রতি কারিনার একটি ব্যায়ামের ভিডিও ভাইরাল হয়েছিলো। এবার আলোচনায় তার রূপচর্চার ভিডিও। গরমে কীভাবে নিজেকে আকর্ষণীয় রাখা যায় জানা যাবে কারিনার এই ভিডিও দেখলেই।

ভিডিওটিতে হোম মেড মাস্ক লাগানো অবস্থায় দেখা যাচ্ছে কারিনা কাপুরকে। ভিডিওটির ক্যাপশনে কারিনা লিখেছেন, ‘গরমে সবচেয়ে বেশি জরুরি এই বিষয়টা। গরমের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়: মেসি বন, কাফতান এবং হোম মেড মাস্ক।’

করিনা কাপুর কিছুদিন আগেই ইনস্টাগ্রামে পা রেখেছেন, এরই মধ্যে লক্ষ ছাড়িয়েছেন ভক্তদের সংখ্যা। মুক্তির অপেক্ষায় আছে কারিনা অভিনীত ‘লাল সিং চাড্ডা’ ‍সিনেমাটি। এখানে তার বিপরীতে অভিনয় করেছেন আমির খান। এর আগে তাকে দেখা গেছে ইংরেজি মিডিয়াম সিনেমায়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাগেরহাটে অর্থ সহায়তা পেলেন সু‌বিধাব‌ঞ্চিত ২৫ প্রান্তিক নারী

খুলনায় গতবারের চেয়ে এবার এসএসসি ও সমমানের পরীক্ষার্থী কম

সরিষাবাড়ীতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ

নিউজিল্যান্ডকে হারিয়ে সিরিজ সমতায় ফিরলো টাইগাররা

১৯ দিনেই রেমিট্যান্স ছাড়ালো ২ বিলিয়ন ডলার

শ্রীপুরে হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বোধন

বাঞ্ছারামপুরে টুইন পিট ল্যাট্রিন প্রকল্পে অনিয়মের অভিযোগ, ২ বছরেও কাজ শেষ হয়নি

সংরক্ষিত আসনে মাদারীপুরে হেলেন জেরিন খান মনোনয়ন পাওয়ায় আনন্দ মিছিল

নরসিংদীতে ধর্ষকদের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে মানববন্ধন

পটুয়াখালীতে হাম-রুবেলার টিকাদান কার্যক্রমের উদ্বোধন

১০

সমন্বয়হীনতা ও অনিয়মের অভিযোগ ভেঙ্গেছে ফসল রক্ষা বাঁধ

১১

খুলনায় হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন

১২

দেওয়ানগঞ্জে অসামাজিক কার্যকলাপ রোধে অভিযান: আটক ২

১৩

“বাংলাদেশে প্রত্যক্ষ বৈদেশিক বিনিয়োগ” শীর্ষক কর্মশালা আয়োজন করল এমটিবি

১৪

শ্রীপুরে জেলাশ্রমিকদল নেতার বিরুদ্ধে অপ-প্রচার, থানায় জিডি

১৫

এনআরবি ইসলামিক লাইফ ইন্স্যুরেন্সে ‘Meet the Leaders’ অনুষ্ঠিত

১৬

হাবিপ্রবি সাংবাদিক সমিতির সভাপতি তালহা, সাধারণ সম্পাদক রাফিউল

১৭

গোবিপ্রবি’তে গবেষণা সংকলন-২০২৬’র মোড়ক উন্মোচন

১৮

ইবিএলের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব নিলেন হাসান ও রশিদ

১৯

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় অটোরিকশার ধাক্কায় শিশুর মৃত্যু

২০