Online Desk
১৪ মার্চ ২০২৬, ৭:১৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

গোপালগঞ্জে বিষ প্রয়োগে লক্ষাধিক টাকার মাছ চুরির অভিযোগ

গোপালগঞ্জে বিষ প্রয়োগে লক্ষাধিক টাকার মাছ চুরির অভিযেোগ

গোপালগঞ্জ প্রতিনিধিঃ গোপালগঞ্জে বিষ প্রয়োগে রাতের আঁধারে একটি ব্যক্তিগত ঘের থেকে প্রায় লক্ষাধিক টাকার চিংড়ি ও দেশীয় প্রজাতির সাদা মাছ চুরি করে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে অজ্ঞাত চোর চক্রের বিরুদ্ধে।

গোপালগঞ্জ সদর উপজেলার রঘুনাথপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের চরপাড়া গ্রামে ৩৫ শতক জায়গা নিয়ে গঠিত সাগর মীরের ঘের থেকে গত বুধবার (১১ মার্চ) রাতের যেকোনো সময়ে মাছ চুরির এ ঘটনাটি ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।

মাছ চুরির ঘটনাটি পরিবারের সদস্যরা প্রথমে জানতে না পারলেও সাগর মীরের মা হালিমা বেগম (৫০) পরের দিন অর্থাৎ বৃহস্পতিবার (১২ মার্চ) সকালে যখন মাছের খাবার দিতে ঘেরের পাড়ে আসেন তখন তিনি অল্প সংখ্যক ছোট ও মাঝারি আকৃতির মরা মাছ ভাসতে দেখে নিশ্চিত হন যে তাদের ঘেরের সমস্ত মাছ চুরি হয়ে গেছে।

এই ঘটনায় চাকুরির সুবাদে ঢাকায় বসবাসরত ভুক্তভোগী সাগর মীরের সাথে মুঠোফোনে যোগাযোগ হলে তিনি বলেন, আমি ঢাকায় ছোট্ট একটি চাকুরী করে পরিবার-পরিজন নিয়ে অতি কষ্টে জীবন জীবিকা নির্বাহ করে চলেছি। সংসারের অভাব অনটন ঘোচাতে ধার-দেনা করে আমাদের গ্রামে অল্প কিছু জায়গা কিনে ঘের করে সেখানে গলদা চিংড়ি মাছ ও সাদা মাছের চাষ করি এই লক্ষ্যে যে, সেখান থেকে আমিষের ঘাটতি পূরণ হওয়ার পরেও অতিরিক্ত মাছ বাজারে বিক্রি করে সংসারের কিছুটা অভাব-অনটন লাঘব হবে। কিন্তু কে জানতো যে, অজ্ঞাত চোরেরা আমার এত বড় ক্ষতি করবে। আমি এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। সেই সাথে প্রশাসনের আশু হস্তক্ষেপ কামনা করছি যেন এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি আমাদের রঘুনাথপুর ইউনিয়নে আর না ঘটে।

পরে মাছ চুরির এ ঘটনায় ক্ষতিগ্রস্ত ঘের মালিক সাগর মীরের মা শুক্রবার (১৩ মার্চ) গোপালগঞ্জ সদর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

এ বিষয়ে গোপালগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আনিসুর রহমান বলেন, অভিযোগ পেয়েছি তদন্তপূর্বক দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শ্রীপুরে ভাতিজার অত্যাচারে অতিষ্ঠ হয়ে চাচার সংবাদ সম্মেলন

কৃষিকে আধুনিকায়নে কাজ করে যাচ্ছে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট

ভূরুঙ্গামারীতে ৩শ পিচ ইয়াবাসহ ৪ মাদক কারবারি গ্রেফতার

সংস্কৃতি ও আত্মপরিচয়ের ধারক-বাহক হিসেবে নববর্ষ উৎসবের গুরুত্ব অপরিসীম: রাষ্ট্রপতি

স্পষ্টতই ট্রাম্প মানসিকভাবে ভারসাম্যহীন : সিআইএর সাবেক পরিচালক

রাস্তা পারাপারে আইন না মানলে পথচারীর জেল-জরিমানা

নাগেশ্বরীতে পাম্পে তেল নিতে গিয়ে পুলিশের হাতে গ্রেপ্তার ৩ মামলার আসামি

রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় শিশুদের সৃজনশীলতার ঝলক

বাউফলে ‘জনতার কল সেন্টার’ চালু

পারকিনসন্স রোগ: ঝুঁকি, উপসর্গ ও জীবনব্যাপী চিকিৎসা ব্যবস্থাপনা

১০

বিজয়নগরে স্বাধীনতার ৫৫ বছরেও প্রতিবর্তন হলো না কৃষকের ভাগ্য

১১

শিক্ষার্থীদের পড়ার টেবিলে ফিরিয়ে আনা ও সুশিক্ষায় গড়ে তোলা আমাদের সামাজিক দায়িত্ব -আনু এমপি

১২

নাগেশ্বরী সীমান্তে বিএসএফের হাতে দুই বাংলাদেশি আটক

১৩

পহেলা বৈশাখ আমাদের আত্মপরিচয়ের এক অনন্য প্রতীক: প্রধানমন্ত্রী

১৪

লালপুরে আইন শৃঙ্খলা কমিটির সভা

১৫

রাঙামাটিতে বন্যহাতির আক্রমণে একজনের মৃত্যু

১৬

বোয়ালখালীতে মেছো বাঘ উদ্ধার

১৭

ভূরুঙ্গামারীতে বীজ ও সার বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন এমপি আনোয়ারুল

১৮

চিরিরবন্দরে লিচুর বাগান থেকে দেড় কোটি টাকার মধু আহরনের সম্ভাবনা

১৯

উলিপুরে বৃদ্ধের রহস্যজনক মৃত্যু

২০