bhorerdarpan
১৩ এপ্রিল ২০২০, ৭:২৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

গৌরনদীতে সহায়তায় হাত বাড়ালেন গৃহিনী সুলতানা

এসএম ওমর আলী সানি, আগৈলঝাড়া (বরিশাল): করোনার কারণে ঘরে থাকা কর্মহীনদের পাশে সকলকে সাধ্যমতো সহযোগিতায় এগিয়ে আসার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার আহবানে নারাচারা দিয়ে উঠেছে গৃহিনী সুলতানা পারভীন হাফিজের হৃদয়। তিনি প্রধানমন্ত্রীর আহবানে অনুপ্রানিত হয়ে সংসারের ব্যয় কমিয়ে এনে এবং তার কাছে সঞ্চয় করা টাকা থেকে করোনাভাইরাসে উদ্ভুত সঙ্কট মোকাবেলায় ঘরবন্দি কর্মহীন দিনমজুর, রিকসা, ভ্যান ও ইজিবাইজ চালকদের জন্য সহায়তার হাত বাড়িয়ে দিয়েছেন। সোমবার দিনভর জেলার গৌরনদী উপজেলার শতাধিক কর্মহীন দিনমজুরদের মধ্যে গৃহিনী সুলতানা পারভীন হাফিজের পক্ষে প্রতিজনকে নগদ পাঁচ’শ টাকা করে বিতরণ করা হয়েছে। কর্মহীন দিনমজুরদের জন্য এ মানবিকতার পতাকাটি উঁচু করে ধরেছেন গৌরনদী উপজেলার নলচিড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সম্পাদক গোলাম হাফিজ মৃধার সহধর্মীনি নারী নেত্রী ও গৃহিনী সুলতানা পারভীন হাফিজ। গৌরনদী পৌর সদর, চরগাধাতলী, টিকাসার, গেরাকুল, দিয়াশুর, কাছেমাবাদ, কুতুবপুর, নলচিড়া, পিঙ্গলাকাঠী গ্রামের করোনায় কর্মহীন মানুষের মাঝে গৃহিনী সুলতানা পারভীনের পক্ষে নগদ অর্থ প্রদান করেন গৌরনদী উপজেলা প্রেসক্লাবের সভাপতি খোকন আহম্মেদ হীরা, সাবেক সভাপতি মো. গিয়াস উদ্দিন মিয়া, সহ-দপ্তর সম্পাদক প্রেমানন্দ ঘরামী ও সহ-প্রচার সম্পাদক হাসান মাহমুদ। গৃহিনী সুলতানা পারভীন হাফিজ বলেন, এটা তার প্রচারনার জন্য নয়, প্রধানমন্ত্রীর আহবানে সাড়াদিয়ে দেশের সকল উচ্চবিত্ত গৃহিনীদের উৎসাহ দেয়ার ক্ষুদ্র প্রয়াস। তিনি আরও বলেন, করোনায় উপার্জনহীন দরিদ্র মানুষের পাশে সহায়তার হাত বাড়াতে সামর্থ্য অনুযায়ী আপনিও এগিয়ে আসুন। অপরদিকে দ্বিতীয়দিনের ন্যায় সোমবার দিনভর সরকারের নির্দেশে ঘরে থাকা কর্মহীন দিনমজুর ও দুঃস্থ পাঁচশতাধিক পরিবারের মাঝে সামাজিক দূরত্ব বজায় রেখে প্রধানমন্ত্রীর সাবেক সহকারী একান্ত সচিব ও বর্তমান সরকারের যুগ্ম সচিব মো. খাইরুল ইসলাম মান্নানের অর্থায়নে বরিশালের কাঠালিয়ার শৌলজালিয়া ইউনিয়নে বিভিন্ন খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। যুগ্ন সচিবের পক্ষে এসব খাদ্যসামগ্রী বিতরণ করেন তার ছোট ভাই শৌলজালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মাহমুদ হোসেন রিপন। যুগ্ন সচিব খাইরুল ইসলাম মান্নান বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশে আমি আমার গ্রামবাসীকে খাদ্যসামগ্রী অনুদান হিসেবে নয় আমার প্রতি তাদের ভালবাসার উপহার হিসেবে দিয়েছি। এভাবে প্রত্যেক এলাকার শিল্পপতি, চাকরিজীবি, জনপ্রতিনিধিদের এগিয়ে আসার জন্য আমি বিনীত অনুরোধ করছি।
 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শ্রীপুরে ভাতিজার অত্যাচারে অতিষ্ঠ হয়ে চাচার সংবাদ সম্মেলন

কৃষিকে আধুনিকায়নে কাজ করে যাচ্ছে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট

ভূরুঙ্গামারীতে ৩শ পিচ ইয়াবাসহ ৪ মাদক কারবারি গ্রেফতার

সংস্কৃতি ও আত্মপরিচয়ের ধারক-বাহক হিসেবে নববর্ষ উৎসবের গুরুত্ব অপরিসীম: রাষ্ট্রপতি

স্পষ্টতই ট্রাম্প মানসিকভাবে ভারসাম্যহীন : সিআইএর সাবেক পরিচালক

রাস্তা পারাপারে আইন না মানলে পথচারীর জেল-জরিমানা

নাগেশ্বরীতে পাম্পে তেল নিতে গিয়ে পুলিশের হাতে গ্রেপ্তার ৩ মামলার আসামি

রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় শিশুদের সৃজনশীলতার ঝলক

বাউফলে ‘জনতার কল সেন্টার’ চালু

পারকিনসন্স রোগ: ঝুঁকি, উপসর্গ ও জীবনব্যাপী চিকিৎসা ব্যবস্থাপনা

১০

বিজয়নগরে স্বাধীনতার ৫৫ বছরেও প্রতিবর্তন হলো না কৃষকের ভাগ্য

১১

শিক্ষার্থীদের পড়ার টেবিলে ফিরিয়ে আনা ও সুশিক্ষায় গড়ে তোলা আমাদের সামাজিক দায়িত্ব -আনু এমপি

১২

নাগেশ্বরী সীমান্তে বিএসএফের হাতে দুই বাংলাদেশি আটক

১৩

পহেলা বৈশাখ আমাদের আত্মপরিচয়ের এক অনন্য প্রতীক: প্রধানমন্ত্রী

১৪

লালপুরে আইন শৃঙ্খলা কমিটির সভা

১৫

রাঙামাটিতে বন্যহাতির আক্রমণে একজনের মৃত্যু

১৬

বোয়ালখালীতে মেছো বাঘ উদ্ধার

১৭

ভূরুঙ্গামারীতে বীজ ও সার বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন এমপি আনোয়ারুল

১৮

চিরিরবন্দরে লিচুর বাগান থেকে দেড় কোটি টাকার মধু আহরনের সম্ভাবনা

১৯

উলিপুরে বৃদ্ধের রহস্যজনক মৃত্যু

২০