Shakil Shah
১৪ নভেম্বর ২০২১, ৫:১৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

চারদিকে সরকার পতনের ঘণ্টা বাজছে : রিজভী

ভোরের দর্পণ ডেস্ক:

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, বাংলাদেশে কোনো স্বৈরশাসক বেশিদিন টেকেনি। আপনার (শেখ হাসিনা) সরকার পতনের ঘণ্টা চারদিকে বাজছে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্দেশ্য করে তিনি বলেন, বাংলাদেশের জনপ্রিয় নেত্রী বেগম খালেদা জিয়াকে আপনি জোর করে বন্দি করে রেখেছেন। দেশনেত্রীকে তিলে তিলে শেষ করার এক গভীর ষড়যন্ত্রে মেতে আছেন আপনি। গতকাল দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়েছে। এটা কি গভীর ষড়যন্ত্রের অংশ? দেশনেত্রীকে আপনি তিলে তিলে নিঃশেষ করতে চান?

রোববার (১৪ নভেম্বর) জাতীয় প্রেস ক্লাবের সামনে স্বাধীনতা ফোরাম আয়োজিত ছাত্রদলের সাবেক সভাপতি রাজিব আহসানের মুক্তির দাবিতে এক মানববন্ধনে তিনি এ কথা বলেন।

রিজভী বলেন, আমি শিক্ষা মন্ত্রণালয়ের একটি সার্কুলারে দেখলাম প্রাইমারি স্কুলে যারা ভর্তি হবে তাদের শপথ নিতে হবে শেখ রাসেলের নামে, বঙ্গবন্ধুর নামে। আমরা পঁচাত্তরের মর্মান্তিক হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানাই। শিক্ষা মন্ত্রণালয় সরকারের একটি বিভাগ, তারা এরকম সার্কুলার দেবে কেন? এটার উদ্দেশ্যটা কী?

তিনি আরও বলেন, ঢাকা শহরে ৫০টি ক্যাসিনো আছে। এগুলোর মালিক ছাত্রলীগ-যুবলীগ।

দলীয় নেতাকর্মীদের মুক্তি চেয়ে রিজভী বলেন, আমরা ছাত্রদল ও বিএনপি নেতাকর্মীদের মুক্তি চাই। নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, এ মুহূর্তে আপনাদের শপথ নিতে হবে; শেখ হাসিনার নীল নকশা ব্যর্থ করে দিতে হলে আমাদের রাজপথে স্থায়ীভাবে থাকতে হবে।

মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন আয়োজক সংগঠনের সভাপতি আবু নাসের মুহাম্মদ রহমতুল্লাহ, বাংলাদেশ জাতীয় দলের চেয়ারম্যান অ্যাডভোকেট সৈয়দ এহসানুল হুদা, বিএনপির প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, যুবদলের সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু, কৃষক দলের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল, ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক হাবিবুর রশিদ হাবিব প্রমুখ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রুয়েটে PSREF ইন্ডাস্ট্রিয়াল এনার্জি চ্যালেঞ্জ ২০২৬-এ বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের EEE বিভাগের কৃতিত্ব

বছরের পর বছর যুদ্ধ করার মতো ক্ষেপণাস্ত্র ও ড্রোনের মজুত রয়েছে : ইরান

পটুয়াখালীতে বজ্রপাতে ৪ জন নিহতসহ অর্ধশতাধিক গরুর মৃত্য

পটুয়াখালীতে কোন চাঁদাবাজ ও সন্ত্রাস থাকবে না

পটুয়াখালীতে সফট বাইটের ম্যানেজার ফয়সালের মরদেহ উদ্ধার

আশুলিয়ায় ইন্টারনেট ব্যবসাকে কেন্দ্র করে হামলা

চন্দনাইশে নতুন ইউএনও মো. আবদুর রহমান এর যোগদান

নাগেশ্বরীতে ট্রাক-মাইক্রোবাস সংঘর্ষে বাবা-মেয়েসহ ৪ জন নিহত আহত অন্তঃ ১০ জন

বাউফলের অর্ধশতাধিক শিক্ষার্থী জাতীয় সংসদ পরিদর্শনের সুযোগ পেয়ে উল্লাসিত

ধুনটে প্রতিপক্ষে বিরুদ্ধে শিক্ষকের বসতবাড়ির গাছ কাটার অভিযোগ

১০

আশুলিয়ায় রেশ না কাটতেই আবারও ডাকাতি

১১

গোবিপ্রবিতে ৯ বিভাগে কেমিক্যাল সরবরাহ, মেডিকেল সেন্টারে নতুন সরঞ্জাম সংযোজন

১২

কাহালুতে পুকুরে বিষ প্রয়োগ করে প্রায় ২ লক্ষ টাকার মাছ নিধন

১৩

ধনবাড়ীতে ঝড়ে পাঁকা ধান নিমজ্জিত,ক্ষতির শংষ্কা কৃষকের

১৪

মধুপুর বনে অজ্ঞাত যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

১৫

কিশোরগঞ্জে স্কুলছাত্রীকে বাঁচাতে নিয়ন্ত্রণ হারাল বাস,দুর্ঘটনায় আহত ২০

১৬

সিংড়ায় আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

১৭

অসহায় বিধবা নারীর পাশে বান্দরবান সেনা জোন,নতুন ঘরের স্বপ্ন পূরণ হলো কুলসুমার

১৮

ফুলবাড়ীতে তিনদিন ব্যাপী ভ্রাম্যমাণ বইমেলা ও সাংস্কৃতিক উৎসবের উদ্বোধন

১৯

লালপুরে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল

২০