Shakil Shah
১২ অক্টোবর ২০২০, ১:০৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

‘নারীর পোশাক নিয়ে কেবল পুরুষই নয়, অনেক নারীরও সমস্যা আছে’

আশনা হাবিব ভাবনা। পুরোনো ছবি

ভোরের দর্পণ অনলাইন:

দেশজুড়ে নারী নির্যাতন ও ধর্ষণের বিরুদ্ধে চলছে আন্দোলন। রাজপথ থেকে শুরু করে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে সবাই এর তীব্র প্রতিবাদ জানাচ্ছে। বিভিন্ন শ্রেণিপেশার মানুষের পাশাপাশি শোবিজ অঙ্গনের তারকারাও কথা বলতে শুরু করেছেন ধর্ষণের বিরুদ্ধে। মেয়েদের পোশাক নিয়ে কেবল ছেলেরাই না, অনেক নারীরও সমস্যা আছে বলে এবার মন্তব্য করেছেন জনপ্রিয় অভিনেত্রী আশনা হাবিব ভাবনা।

ভাবনা তার ফেসবুকে এক পোস্টে জানিয়েছেন, নারীর পোশাক নিয়ে কেবলমাত্র পুরুষই নয়, অনেক নারীরও অনেক সমস্যা আছে। যেমন আমাকে সব সময় সবাই বলে থাকে আমাকে দেখলে মনে হয় না আমি বই লিখতে পারার ক্ষমতা রাখি। আমি যখন নতুন ছিলাম আমাদের সিনিয়র বহু অভিনেত্রীরা আমার পোশাক নিয়ে আমার সামনেই বহু হাসাহাসি করেছেন। কিছুদিন আগে, করোনাকালে আমি কিছু নাচের ভিডিও আপলোড করেছিলাম, সেখানেও একজন নারী নৃত্যশিল্পী আমার দেহ ভঙ্গিমা নিয়ে কথা বলেছেন। বলেছেন, কেবল লাইক কুড়ানোর জন্যে আমি নেচেছি। আরেকজন আমার মায়ের চেয়ে বড় হবে সে বলেছেন, আমার শরীরে নাচ দেখতে তার বমি আসে। তো মেয়েদের পোশাক নিয়ে কেবল ছেলেরা না অনেক নারীদেরও অনেক সমস্যা। কারণ তারা শারীরিকভাবে নারী, মস্তিস্কে পুরুষ।

পোশাক দেখে বিচার করা আমাদের পুরোনো অভ্যাস। এ থেকে কীভাবে আমরা বের হবো তার উত্তর আমার জানা নেই। তবে প্রতিবাদ করতে হবে। চুপ থাকতে থাকতে আমরা যেন একদিন সবকিছু হারিয়ে না ফেলি।

আপনার চেয়ে সফল কাউকে দেখলেই মনে হবে তার যোগ্যতা নেই, অবশ্যই অসৎভাবে সে সফল হয়েছে। আর মেয়েদের ক্ষেত্রে খুব সোজা অফিসের বসের সঙ্গে, শিক্ষকের সঙ্গে আর আমরা তো নায়িকা, আমরা তো সবার সঙ্গেই যে কোনো কিছুর বিনিময়ে সফল হতে পারি। কারণ আমরা আমার চেয়ে সফল কাউকে নিতে পারি না। মেয়েদের পোশাক না দেখে, তার কাজ দেখুন। তার অধ্যবসায় দেখুন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সৌদি আরব পৌঁছেছেন ৩৯ হাজার ৩৯৮ হজযাত্রী

কালকিনিতে প্রশ্ন বিতরণে অনিয়ম করায় কেন্দ্রসচিব ও কক্ষপরিদর্শকসহ চারজন শিক্ষককে দায়িত্ব থেকে অব্যাহতি প্রদান

শেরপুরে বৃষ্টি-ঝড়ে ভুট্টা ও ধানের ব্যাপক ক্ষতি, হতাশ কৃষকরা

বদলি হয়ে গেলো নাজিরহাট হাইওয়ে থানার ওসি সাহাব উদ্দীন

সাভারে ব্যবসায়ীর উপর সন্ত্রাসী হামলা

ফুলবাড়ীতে বইপ্রেমীদের পদচারণায় মুখর হয়ে উঠেছে বিশ্ব সাহিত্য কেন্দ্রের ভ্রাম্যমান বইমেলা

আশুলিয়ায় দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার; ১০০ পিচ ইয়াবা উদ্ধার

বাগেরহাটে যুব ও নারীবান্ধব স্বাস্থ্যসেবা ও বাজেট নিশ্চিতে এডভোকেসি সভা

ধুনটে ইউনিয়ন পর্যায়ে ছাত্রদলের সদস্য ফরম বিতরণের উদ্বোধন

লংগদুতে ইসলামিক ফাউন্ডেশন এর ইমাম সম্মেলন অনুষ্ঠিত

১০

রায়পুরে তিন সন্তানদের নিয়ে তিন দিন খোলা আকাশের নিচে

১১

বিজয়নগরে দেশ রূপান্তর এর প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

১২

বোয়ালমারী মাদক বিরোধী ও অপরাধ দমনে গ্রামবাসীর ঐক্যের ওপর জোর, অনলাইন জুয়া ও বাল্যবিবাহ নিয়ে উদ্বেগ

১৩

কবে দেশে ফিরছেন জানালেন সাকিব

১৪

ইরানের বিরুদ্ধে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র চায় মার্কিন বাহিনী

১৫

হাম মোকাবিলায় জোরালো অভিযান, মে মাসেই পরিস্থিতি স্বাভাবিক হবে: স্বাস্থ্যমন্ত্রী

১৬

ধর্ম যার যার, নিরাপত্তার অধিকার সবার: বৌদ্ধ পূর্ণিমায় প্রধানমন্ত্রী তারেক রহমান

১৭

রুয়েটে PSREF ইন্ডাস্ট্রিয়াল এনার্জি চ্যালেঞ্জ ২০২৬-এ বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের EEE বিভাগের কৃতিত্ব

১৮

বছরের পর বছর যুদ্ধ করার মতো ক্ষেপণাস্ত্র ও ড্রোনের মজুত রয়েছে : ইরান

১৯

পটুয়াখালীতে বজ্রপাতে ৪ জন নিহতসহ অর্ধশতাধিক গরুর মৃত্য

২০