Bhorer Darpan
১৩ মার্চ ২০২৫, ৩:১৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ভারতে এবার ব্রিটিশ তরুণীকে ধর্ষণ

ভারতে এবার ব্রিটিশ তরুণীকে ধর্ষণ

ইসরায়েলের পর এবার ব্রিটিশ তরুণীকে ভারতের দিল্লিতে ডেকে এনে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় থানায় অভিযোগ দায়েরের পর গ্রেপ্তার করা হয়েছে দু’জনকে। গ্রেপ্তারকৃতদের একজন ওই তরুণীর বন্ধু। সামাজিকমাধ্যমে আলাপ হওয়ার পর বন্ধুত্ব হয়েছিল তাদের।

ভারতীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়, মহারাষ্ট্র এবং গোয়ায় ছুটি কাটাতে ভারতে এসেছিলেন যুক্তরাজ্যের ওই তরুণী। সেখানে গিয়ে সামাজিকমাধ্যমে পরিচয় হয় বন্ধুকে তার সঙ্গে দেখা করতে বলেন তরুণী। কিন্তু বন্ধু তাকে দিল্লি চলে যেতে বলেন। বন্ধুর কথায় দিল্লির একটি হোটেলে গিয়ে ওঠেন ব্রিটিশ তরুণী। পরে মঙ্গলবার রাতে এক সঙ্গীকে নিয়ে ওই হোটেলে যান অভিযুক্ত যুবক। তার পর তাকে ধর্ষণ করেন। অভিযুক্ত যুবকের সঙ্গীর বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ উঠেেছ। বুধবার সকালে দিল্লির বসন্তকুঞ্জ থানায় অভিযোগ দায়ের করেন ওই তরুণী। গ্রেপ্তার করা হয় দুই অভিযুক্তকে। অভিযোগকারী তরুণী যুক্তরাজ্যের নাগরিক হওয়ায় নিয়ম অনুসারে ব্রিটিশ হাইকমিশনকে বিষয়টি জানায় পুলিশ। হাইকমিশনের পক্ষ থেকে ওই তরুণীকে সব রকম সাহায্যের আশ্বাস দেওয়া হয়।

উল্লেখ্য, চলতি সপ্তাহের গোড়ার দিকেই কর্ণাটকের কোপ্পাল জেলায় এক ইসরায়েলি নারী পর্যটককে ধর্ষণের অভিযোগ উঠেছিল তিন যুবকের বিরুদ্ধে। এমনকি তাদের সঙ্গে থাকা স্থানীয় একটি স্টে-হোম’ এর নারী মালিককেও গণধর্ষণের অভিযোগ উঠেছিল। এর পাশাপাশি ওই ইসরায়েলি পর্যটকের এক ভারতীয় পুরুষ সঙ্গীকে স্থানীয় একটি খালে ঠেলে ফেলে দেওয়ার অভিযোগ উঠেছিল, পরে তার মৃত্যু হয়। গোটা ঘটনায় ভারতজুড়ে শোরগোল পড়ে গিয়েছিল। পরে তদন্তে নেবে তিন অভিযুক্তকেই গ্রেফতার করে পুলিশ।

সূত্র : আনন্দবাজার।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শ্রীপুরে ভাতিজার অত্যাচারে অতিষ্ঠ হয়ে চাচার সংবাদ সম্মেলন

কৃষিকে আধুনিকায়নে কাজ করে যাচ্ছে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট

ভূরুঙ্গামারীতে ৩শ পিচ ইয়াবাসহ ৪ মাদক কারবারি গ্রেফতার

সংস্কৃতি ও আত্মপরিচয়ের ধারক-বাহক হিসেবে নববর্ষ উৎসবের গুরুত্ব অপরিসীম: রাষ্ট্রপতি

স্পষ্টতই ট্রাম্প মানসিকভাবে ভারসাম্যহীন : সিআইএর সাবেক পরিচালক

রাস্তা পারাপারে আইন না মানলে পথচারীর জেল-জরিমানা

নাগেশ্বরীতে পাম্পে তেল নিতে গিয়ে পুলিশের হাতে গ্রেপ্তার ৩ মামলার আসামি

রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় শিশুদের সৃজনশীলতার ঝলক

বাউফলে ‘জনতার কল সেন্টার’ চালু

পারকিনসন্স রোগ: ঝুঁকি, উপসর্গ ও জীবনব্যাপী চিকিৎসা ব্যবস্থাপনা

১০

বিজয়নগরে স্বাধীনতার ৫৫ বছরেও প্রতিবর্তন হলো না কৃষকের ভাগ্য

১১

শিক্ষার্থীদের পড়ার টেবিলে ফিরিয়ে আনা ও সুশিক্ষায় গড়ে তোলা আমাদের সামাজিক দায়িত্ব -আনু এমপি

১২

নাগেশ্বরী সীমান্তে বিএসএফের হাতে দুই বাংলাদেশি আটক

১৩

পহেলা বৈশাখ আমাদের আত্মপরিচয়ের এক অনন্য প্রতীক: প্রধানমন্ত্রী

১৪

লালপুরে আইন শৃঙ্খলা কমিটির সভা

১৫

রাঙামাটিতে বন্যহাতির আক্রমণে একজনের মৃত্যু

১৬

বোয়ালখালীতে মেছো বাঘ উদ্ধার

১৭

ভূরুঙ্গামারীতে বীজ ও সার বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন এমপি আনোয়ারুল

১৮

চিরিরবন্দরে লিচুর বাগান থেকে দেড় কোটি টাকার মধু আহরনের সম্ভাবনা

১৯

উলিপুরে বৃদ্ধের রহস্যজনক মৃত্যু

২০