bhorerdarpan
৬ এপ্রিল ২০২০, ২:৩২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ভারতে ২৪ ঘণ্টায় মৃত ৩২, আক্রান্ত মোট ৪২৯৮

ভারতে ক্রমেই বেড়ে চলেছে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা। সেই সঙ্গে বাড়ছে মৃত্যুও। দেশটিতে গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৩২ জনের। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়াল ১১৮ জনে।

দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, করোনায় আক্রান্তের সংখ্যা চার হাজার পেরিয়ে গেছে। পরিসংখ্যান অনুযায়ী মোট করোনা আক্রান্ত হয়েছেন চার হাজার ২৯৮ জন।

ভারতের অন্তত ২১টি রাজ্যে এক হাজার ৯৫ জন তাবলিগ জামাতের মুসল্লির আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে।

মাত্র চার দিনে দেশটিতে আক্রান্তের সংখ্যা দ্বিগুণ হয়েছে। কেন্দ্র সরকার জানিয়েছে, তাবলিগ জামাতের কারণেই এত তাড়াতাড়ি সংখ্যাটা বেড়ে গেল।

এদিকে প্রাণঘাতী এই ভাইরাসের বিরুদ্ধে কীভাবে লড়াই করা যায়, তা নিয়ে শনিবার টেলিকনফারেন্সে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক করেন ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷

আলোচনা প্রসঙ্গে মোদি বলেছেন, আমাদের মধ্যে ভালো আলোচনা হয়েছে। করোনার বিরুদ্ধে লড়াই করার জন্য ভারত-মার্কিন অংশীদারিত্বের পুরো শক্তি মোতায়েন করতে সম্মত হয়েছি।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ডাকে রোববার রাতে ৯ মিনিটের জন্য মোমবাতি, প্রদীপ জ্বালিয়ে একতার বার্তা দেয় দেশটি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আশুলিয়ায় হামলা-ভাংচুরের ঘটনায় গ্রেফতারের দাবীতে মানববন্ধন

মাইনীমুখ মডেল হাই স্কুলের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও নবীনদের বরণ অনুষ্ঠিত

বাউফলে হাম প্রতিরোধে সচেতনতামূলক সভা

বাঁশখালী সরকারি উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

ধুনটে শিক্ষার মান উন্নয়নে অভিভাবক সমাবেশ

বিনা প্রতিদ্বন্দ্বিতায় বাঁশখালী আইনজীবী সমিতির সভাপতি নির্বাচিত মোহাম্মদ নাছের

মোরেলগঞ্জের প্রতিবন্ধী শিশু অদম্য মাইশা বাঁকা হাতেই বৃত্তি পরীক্ষা দিচ্ছে

বাগেরহাটে ২০ এপ্রিল থেকে হাম-রুবেলা টিকাদান শুরু

কাহালুর বিবিরপুকুর আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন

উলিপুরে বিদায় ও বরণ উপলক্ষে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত

১০

আড়াইহাজারে শিক্ষকের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি

১১

নামেই ‘মডেল’, বাস্তবে জরাজীর্ণ: বকশীগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বেহাল দশা

১২

আউশ আবাদে উৎসাহিত করতে বকশীগঞ্জে ১,২৫০ কৃষক পেলেন সরকারি প্রণোদনা

১৩

পার্বত্য মন্ত্রী ও সাংসদের মৈত্রী পানি বর্ষণ মধ্য দিয়ে জলকেলীর শুভসূচনা

১৪

মোরেলগঞ্জ-শরণখোলায় বিদ্যুৎ বিভ্রাটে অতিষ্ঠ এসএসসি পরীক্ষার্থীরা: জনজীবনে চরম ভোগান্তি

১৫

দেশের ৫৩ শতাংশ মানুষ ইন্টারনেট ব্যবহার করেন

১৬

ইরানকে হরমুজ প্রণালি খুলে দিতে বলল চীন

১৭

আ. লীগ আমলে বিসিএস ক্যাডার নিয়োগে দলীয়করণ, তদন্ত করে ব্যবস্থা

১৮

পদ্মা ব্যারেজ নির্মাণে অগ্রাধিকার দিচ্ছে সরকার: পানিসম্পদ মন্ত্রী

১৯

বকশীগঞ্জে বৈদ্যুতিক শর্ট সার্কিটে বৃদ্ধের ঘর ভস্মীভূত, নিঃস্ব পরিবার

২০