Online Desk
১০ মার্চ ২০২৬, ৭:৪৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ভূমিকম্প ও অগ্নি নির্বাপক মহড়ার মধ্য দিয়ে পলাশে দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত

ভূমিকম্প ও অগ্নি নির্বাপক মহড়ার মধ্য দিয়ে পলাশে দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত

নরসিংদী প্রতিনিধি : জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস–২০২৬ উপলক্ষে নরসিংদী জেলার পলাশ উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের যৌথ উদ্যোগে অগ্নিকাণ্ড বিষয়ক মহড়া, সচেতনতামূলক র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১০ মার্চ) সকালে পলাশ উপজেলা পরিষদ চত্বরে দিবসটি উপলক্ষে আলোচনা সভায় দুর্যোগ মোকাবিলায় আগাম প্রস্তুতি ও জনসচেতনতার গুরুত্ব তুলে ধরা হয়। এর আগে একটি সচেতনতামূলক র‍্যালি উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে বের হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। পরে ফায়ার সার্ভিসের উদ্যোগে অগ্নিকাণ্ড মোকাবিলার উপর একটি বাস্তবভিত্তিক মহড়া প্রদর্শন করা হয়, যা উপস্থিত সবার মধ্যে ব্যাপক আগ্রহ সৃষ্টি করে।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন পলাশ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইশতিয়াক আহমেদ । এতে উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা,
মোঃ কাউছার আলম সরকার, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা,উপজেলা সমাজসেবা কর্মকর্তা, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা, উপজেলা হিসাব রক্ষণ কর্মকর্তা, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা, ইউআরসি ইন্সট্রাকটর ,সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ আলম মোল্লা,বিয়াম ল্যাবরেটরি স্কুলের শিক্ষক ও ছাত্রছাএী,উপজেলা ফায়ার সার্ভিসের কর্মকর্তাসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

সভায় বক্তারা বলেন, বাংলাদেশ প্রাকৃতিক দুর্যোগপ্রবণ দেশ হওয়ায় যে কোনো দুর্যোগ মোকাবিলায় আগাম প্রস্তুতি ও জনসচেতনতা অত্যন্ত জরুরি। অগ্নিকাণ্ডসহ বিভিন্ন দুর্যোগের সময় কীভাবে দ্রুত ও নিরাপদে উদ্ধার কার্যক্রম পরিচালনা করা যায়, সে বিষয়ে জনগণকে প্রশিক্ষণ ও সচেতন করা প্রয়োজন।

ফায়ার সার্ভিসের কর্মকর্তারা মহড়ার মাধ্যমে আগুন লাগলে তা দ্রুত নিয়ন্ত্রণে আনার কৌশল, নিরাপদে উদ্ধার কার্যক্রম পরিচালনা এবং দুর্ঘটনার সময় করণীয় সম্পর্কে উপস্থিতদের ব্যবহারিক ধারণা দেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শ্রীপুরে ভাতিজার অত্যাচারে অতিষ্ঠ হয়ে চাচার সংবাদ সম্মেলন

কৃষিকে আধুনিকায়নে কাজ করে যাচ্ছে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট

ভূরুঙ্গামারীতে ৩শ পিচ ইয়াবাসহ ৪ মাদক কারবারি গ্রেফতার

সংস্কৃতি ও আত্মপরিচয়ের ধারক-বাহক হিসেবে নববর্ষ উৎসবের গুরুত্ব অপরিসীম: রাষ্ট্রপতি

স্পষ্টতই ট্রাম্প মানসিকভাবে ভারসাম্যহীন : সিআইএর সাবেক পরিচালক

রাস্তা পারাপারে আইন না মানলে পথচারীর জেল-জরিমানা

নাগেশ্বরীতে পাম্পে তেল নিতে গিয়ে পুলিশের হাতে গ্রেপ্তার ৩ মামলার আসামি

রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় শিশুদের সৃজনশীলতার ঝলক

বাউফলে ‘জনতার কল সেন্টার’ চালু

পারকিনসন্স রোগ: ঝুঁকি, উপসর্গ ও জীবনব্যাপী চিকিৎসা ব্যবস্থাপনা

১০

বিজয়নগরে স্বাধীনতার ৫৫ বছরেও প্রতিবর্তন হলো না কৃষকের ভাগ্য

১১

শিক্ষার্থীদের পড়ার টেবিলে ফিরিয়ে আনা ও সুশিক্ষায় গড়ে তোলা আমাদের সামাজিক দায়িত্ব -আনু এমপি

১২

নাগেশ্বরী সীমান্তে বিএসএফের হাতে দুই বাংলাদেশি আটক

১৩

পহেলা বৈশাখ আমাদের আত্মপরিচয়ের এক অনন্য প্রতীক: প্রধানমন্ত্রী

১৪

লালপুরে আইন শৃঙ্খলা কমিটির সভা

১৫

রাঙামাটিতে বন্যহাতির আক্রমণে একজনের মৃত্যু

১৬

বোয়ালখালীতে মেছো বাঘ উদ্ধার

১৭

ভূরুঙ্গামারীতে বীজ ও সার বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন এমপি আনোয়ারুল

১৮

চিরিরবন্দরে লিচুর বাগান থেকে দেড় কোটি টাকার মধু আহরনের সম্ভাবনা

১৯

উলিপুরে বৃদ্ধের রহস্যজনক মৃত্যু

২০