Shakil Shah
৯ মার্চ ২০২২, ৫:১২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মতিঝিলের সেই ১৫ তলা ভবন ‘ঝুঁকিপূর্ণ’ ঘোষণা

ভোরের দর্পণ ডেস্ক:

পিলারে ফাটল দেখা দেওয়ায় রাজধানী মতিঝিলের মডার্ন ম্যানশন ‘ঝুঁকিপূর্ণ’ ঘোষণা করেছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স। এর তিনদিন আগে ভবনটিতে ফাটল দেখা যায়। ভবনের পরিস্থিতি ঘুরে দেখার পর ১৫ তলা এ ভবনটি ঝুঁকিপূর্ণ ঘোষণা করে ফায়ার সার্ভিস।

আজ বুধবার (৯ মার্চ) ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক শাহজাহান সিকদার এ তথ্য জানান।

তিনি বলেন, ৫৩ মতিঝিল হোল্ডিংয়ের ওই ভবনে ‘ঝুঁকিপূর্ণ ভবন’ লেখা সাইনবোর্ড টাঙিয়ে দেওয়া হয়েছে। ভবনের দোতলায় তিনটি ও তৃতীয় তলায় দুটি পিলারে ফাটল দেখা দেওয়ায় এটিকে ঝুঁকিপূর্ণ ভবন বলা হয়েছে।

ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা আরও জানান, ভবনটি অনেক পুরানো। ১৯৬২ সালের ১৪ নভেম্বর এর নির্মাণের অনুমোদন দেওয়া হয়। গত সোমবার (৭ মার্চ) সন্ধ্যায় ভবনে ফাটলের খবর জানাজানি হয়।

এরপর ফায়ার সার্ভিসের একটি পরিদর্শন দল সেখানে গিয়ে তৃতীয় তলার পিলারসহ দেয়ালের বেশ কিছু জায়গা থেকে প্লাস্টার খসে পড়তে দেখেন। তখনই ফায়ার সার্ভিস ভবন থেকে লোকজন সরিয়ে নেওয়ার উদ্যোগ নেয় এবং ভবন ব্যবহারে নিরুৎসাহিত করে।

বহুতল এই ভবনে ব্যাংক, গণমাধ্যমের কার্যালয়, রেস্তোঁরাসহ বিভিন্ন প্রতিষ্ঠানের কার্যালয় রয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাগেরহাটে অর্থ সহায়তা পেলেন সু‌বিধাব‌ঞ্চিত ২৫ প্রান্তিক নারী

খুলনায় গতবারের চেয়ে এবার এসএসসি ও সমমানের পরীক্ষার্থী কম

সরিষাবাড়ীতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ

নিউজিল্যান্ডকে হারিয়ে সিরিজ সমতায় ফিরলো টাইগাররা

১৯ দিনেই রেমিট্যান্স ছাড়ালো ২ বিলিয়ন ডলার

শ্রীপুরে হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বোধন

বাঞ্ছারামপুরে টুইন পিট ল্যাট্রিন প্রকল্পে অনিয়মের অভিযোগ, ২ বছরেও কাজ শেষ হয়নি

সংরক্ষিত আসনে মাদারীপুরে হেলেন জেরিন খান মনোনয়ন পাওয়ায় আনন্দ মিছিল

নরসিংদীতে ধর্ষকদের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে মানববন্ধন

পটুয়াখালীতে হাম-রুবেলার টিকাদান কার্যক্রমের উদ্বোধন

১০

সমন্বয়হীনতা ও অনিয়মের অভিযোগ ভেঙ্গেছে ফসল রক্ষা বাঁধ

১১

খুলনায় হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন

১২

দেওয়ানগঞ্জে অসামাজিক কার্যকলাপ রোধে অভিযান: আটক ২

১৩

“বাংলাদেশে প্রত্যক্ষ বৈদেশিক বিনিয়োগ” শীর্ষক কর্মশালা আয়োজন করল এমটিবি

১৪

শ্রীপুরে জেলাশ্রমিকদল নেতার বিরুদ্ধে অপ-প্রচার, থানায় জিডি

১৫

এনআরবি ইসলামিক লাইফ ইন্স্যুরেন্সে ‘Meet the Leaders’ অনুষ্ঠিত

১৬

হাবিপ্রবি সাংবাদিক সমিতির সভাপতি তালহা, সাধারণ সম্পাদক রাফিউল

১৭

গোবিপ্রবি’তে গবেষণা সংকলন-২০২৬’র মোড়ক উন্মোচন

১৮

ইবিএলের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব নিলেন হাসান ও রশিদ

১৯

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় অটোরিকশার ধাক্কায় শিশুর মৃত্যু

২০