Online Desk
৭ জানুয়ারী ২০২৬, ৬:১৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মসজিদের ইমামদের জন্য স্থায়ী সম্মানী ও রাষ্ট্রীয় স্বীকৃতির ব্যবস্থা করা হবে: এম এ মালিক

মসজিদের ইমামদের জন্য স্থায়ী সম্মানী ও রাষ্ট্রীয় স্বীকৃতির ব্যবস্থা করা হবে: এম এ মালিক

ইসলাম ও সুন্নাহভিত্তিক রাষ্ট্র পরিচালনার অঙ্গীকার পুনর্ব্যক্ত করে বিএনপির সিলেট-৩ আসনের প্রার্থী জনাব মোহাম্মদ আব্দুল মালিক (এম এ মালিক) বলেছেন, বিএনপি রাষ্ট্রক্ষমতায় এলে আলেম-ওলামাদের মর্যাদা ও অধিকার নিশ্চিত করা হবে। মসজিদের ইমামদের জন্য স্থায়ী সম্মানী ও রাষ্ট্রীয় স্বীকৃতির ব্যবস্থাও করা হবে ইনশাআল্লাহ।

বুধবার (৭ জানুয়ারি ২০২৬) সিলেট জেলার দক্ষিণ সুরমা উপজেলার মসজিদের ৮৩ জন ইমাম নিয়ে মরহুমা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনায় এম এ মালিকের উদ্যোগে আয়োজিত দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তেলিবাজারের খাজা মহলে আয়োজিত হয় এ দোয়া মাহফিল।

এম এ মালিক বলেন, “আমি একজন মুসলমান পরিবারের সন্তান। ইসলামকে আমি অন্তর থেকে ধারণ করি। লন্ডনে আমি দুটি মসজিদ প্রতিষ্ঠার সঙ্গে সরাসরি যুক্ত ছিলাম। আলেম-ওলামাদের প্রতি আমার বিশেষ দুর্বলতা রয়েছে এবং সব সময় তাদের পক্ষে কথা বলেছি।”

তিনি আরও বলেন, দেশের প্রত্যন্ত গ্রামগুলোতে মসজিদ ও ইমামরা মানুষের নৈতিক ও ধর্মীয় শিক্ষা গড়ে তুলছেন, অথচ রাষ্ট্রীয়ভাবে তাদের যথাযথ মূল্যায়ন করা হচ্ছে না। “একজন আলেম মানুষ গড়ার কারখানা। অথচ আজ অনেক ক্ষেত্রে একজন ড্রাইভারের বেতনের চেয়েও কম সম্মানী পান ইমামরা—এটা অত্যন্ত দুঃখজনক,” বলেন তিনি।

বিএনপি ক্ষমতায় এলে ইমাম ও আলেমদের জন্য বিশেষ পরিচয়পত্র, সম্মানী ও সামাজিক মর্যাদা বৃদ্ধির উদ্যোগ নেওয়া হবে বলে আশ্বাস দেন এম এ মালিক। পাশাপাশি দক্ষিণ সুরমার ফেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জ এলাকার স্থানীয় দাবি-দাওয়ার বিষয়টি প্রথমেই উত্থাপন করবেন বলেও প্রতিশ্রুতি দেন। উপস্থাপনায় ছিলেন হযরত মাওলানা আব্দুল হাফিজ মুজাহিদপুরি, ইমাম ও খতিব, বলদী পুরাতন জামে মসজিদ, সিলেট।

কুরআন তেলাওয়াত করেন হযরত মাওলানা আব্দুস সালাম, ইমাম, লক্ষীপুর জামে মসজিদ। দোয়া ও আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন বদীকোনা জামে মসজিদের ইমাম হযরত মাওলানা শোয়েব আহমদ, জামেয়া মোহাম্মদিয়া তেতলি ঠিলাবাড়ি মাদ্রাসার মুহতামিম মাওলানা ইলিয়াস আহমদসহ অন্যান্য আলেম ও ধর্মীয় ব্যক্তিবর্গ।

দোয়া মাহফিলে মরহুমা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের কৃতিত্ব স্মরণ করা হয় এবং তার রুহের মাগফেরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিলেটে পৌঁছে মাজার জিয়ারতে যাচ্ছেন তারেক রহমান

বাগেরহাটে জেলা লিগ্যাল এইড এর মতবিনিময় সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম-৮: নির্বাচন থেকে সরে দাঁড়ালেন জামায়াত নেতা ডা.আবু নাছের

আগামীর বাংলাদেশে সাম্প্রদায়িক-সম্প্রীতি চিরস্থায়ী থাকবে: মেজর হাফিজ

অসংক্রামক রোগ রোধে খাদ্য মোড়কে সতর্কবার্তা: FOPL প্রবিধান দ্রুত চূড়ান্তের দাবি

খুলনায় মাদকমুক্ত সমাজ গঠনে শিক্ষক-শিক্ষার্থী ও সুশীল সমাজের ভূমিকা শীর্ষক আলোচনা সভা

শ্রীপুরে শাকসু নির্বাচন স্থগিতের প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন

তারেক রহমানের প্ল্যানেই এগিয়ে যাবে দেশ

ব্রাহ্মণবাড়িয়ায় অতিরিক্ত দামে গ্যাস সিলিন্ডার বিক্রয় করায় ডিলারকে জরিমানা

আড়াইহাজারে ডাকাতি নগদ টাকা স্বর্ণ লুট

১০

ফরিদপুর-১ আসনে দশদলীয় জোটের প্রার্থী প্রত্যাহার, এনসিপি নেতা স্বতন্ত্র প্রার্থী হিসেবে মাঠে

১১

চট্টগ্রাম-১৪ আসনে প্রতীক বরাদ্দ পেলেন ৮ প্রার্থী

১২

প্রাথমিকের শিক্ষক নিয়োগের ফল নিয়ে বিজ্ঞপ্তি

১৩

বিএনপিতে যোগ দিলেন আ.লীগের সাবেক তথ্য প্রতিমন্ত্রী

১৪

নাগেশ্বরীতে মটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১

১৫

দক্ষিণ কোরিয়ার সাবেক প্রধানমন্ত্রীকে ২৩ বছরের কারাদণ্ড

১৬

ব্যাংক এশিয়া এজেন্ট ব্যাংকিংয়ের ১২তম বর্ষপূর্তি, ৭৫ লাখ গ্রাহকের মাইলফলক অর্জন

১৭

দিনাজপুর ৬টি আসনে ভোটের মাঠে লড়াই করবেন ৪০ জন প্রার্থী

১৮

কুড়িগ্রাম-১ আসনে প্রতীক বরাদ্দ পেলেন ৬ প্রার্থী

১৯

বাগেরহাটে ২৩ প্রার্থীর মাঝে প্রতীক বরাদ্দ, তিন আসনে নির্বাচন করা সেলিমের প্রতীক ঘোড়া

২০