bhorerdarpan
৮ এপ্রিল ২০২০, ১:৪৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

রাজধানীতে করোনায় আক্রান্ত ৮৪, এক চতুর্থাংশ পুরান ঢাকায়

রাজধানী ঢাকায় করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়েই চলছে। এরপর রয়েছে পাশের জেলা নারায়ণগঞ্জ। ঢাকাতে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৮৪ জন। এই ৮৪ জন ৪২টি এলাকার বাসিন্দা। ৭ এপ্রিল পর্যন্ত সারা দেশে ১৬৪ জন এ ভাইরাসে আক্রান্ত হয়েছেন বলে জানিয়েছে সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর)।

মোট আক্রান্তের ২৪ জন অর্থাৎ প্রায় এক-চতুর্থাংশই পুরান ঢাকার বাসিন্দা। পুরান ঢাকার মধ্যে সর্বোচ্চ আক্রান্ত ওয়ারীতে মোট ৮ জন। আর বাকিরা দেশের ১৮ জেলায় এই ভাইরাসে আক্রান্ত হয়েছে বলে তথ্য প্রকাশ করেছে প্রতিষ্ঠানটি।

রাজধানীর করোনা শনাক্ত স্থানগুলো হলো:

হাজারীবাগ-১, উর্দু রোডে-১, বুয়েট এলাকা-১, লালবাগ-৪, ইসলামপুর-২, লক্ষীবাজার-১, নারিন্দা-১, সোয়ারীঘাট-৩, ওয়ারী-৮, কোতোয়ালি-১, বংশাল-১, যাত্রাবাড়ী-৪, আদাবর- ১, মোহাম্মদপুর- ৫, বসিলা-১, ধানমন্ডি-৩, জিগাতলা-১, সেন্ট্রাল রোড-১, গ্রিনরোড-১, শাহবাগ-১, পুরানা পল্টন-২, ইস্কাটন-১, বেইলি রোড-১, মগবাজার-১, বাসাবো-৯, রামপুরা-১, বাড্ডা-১, বসুন্ধরা আবাসিক এলাকা-২, নিকুঞ্জ-১, আশকোনা-১।

এ ছাড়া উত্তরা-৩, গুলশান- ১, মহাখালী-১, কাজীপাড়া-১, মিরপুর ১০ নম্বর- ২, মিরপুর ১১ নম্বর- ২, মিরপুর ১৩ নম্বর-১, মিরপুর ১ নম্বর- ১, শাহ আলীবাগ-২, টোলারবাগ-১, উত্তর টোলারবাগ-৬, পিরেরবাগ-১ জায়গাগুলিতে করোনাভাইরাস শনাক্ত করা হবে।

এর আগে ঢাকায় মোট ৬৪ জন করোনা রোগী ছিল। ঢাকার পরেই রয়েছে নারায়ণগঞ্জ জেলা। সেখানে ছিল ২৩ জন। সবমিলিয়ে ঢাকায় মোট করোনা রোগীর সংখ্যা দাঁড়ালো ৮৪ জনে।

গত ২৪ ঘণ্টায় যে পাঁচজন মারা গেছেন তাদের মধ্যে দুজন ঢাকার বাকি তিনজন ঢাকার বাইরের। আক্রান্ত ও মৃত্যুর দিক দিয়েও ঢাকা এগিয়ে। আক্রান্তদের মধ্যে ঢাকার বাইরে কুমিল্লার একজন, কেরানীগঞ্জ একজন এবং চট্টগ্রামে একজন।

বর্তমানে দেশে প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ১৬৪ জনে দাঁড়িয়েছে। আক্রান্ত রোগীদের মধ্যে আরও ৫ জনের মৃত্যু হয়েছে। ফলে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৭ জনে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কিশোরগঞ্জ ভ্রাম্যমান আদালতে তিন মাদকসেবীর সাজা

ঢাকায় ২৬ স্টল নিয়ে বৈশাখী মেলা শুরু

হামের উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় ১০ মৃত্যু, আক্রান্ত ৯১২

ধুনটে ইয়াবা সহ বিদ্যালয়ের নৈশ প্রহরী গ্রেফতার

বাউফলে ছাত্র হিযুবল্লার কমিটি ঘোষণা

গ্রেপ্তারের ৬ দিনের মাথায় কারামুক্ত শিরীন শারমিন

ঢাকা-বরিশাল মহাসড়কের মাদারীপুরে সাকুরা পরিবহনে অগ্নিকান্ড ” নিহত ১

খুলনা নগরীতে ছুরিকাঘাতে তাঁতীদল সভাপতির মৃত্যু

নালিতাবাড়ীতে আউশ আবাদ বাড়াতে ৬০০ কৃষকের মাঝে বীজ-সার বিতরণ

গোপালগঞ্জে ১০,২০৭ পিস ইয়াবা ও বিপুল পরিমাণ টাকা সহ এক মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১০

সংরক্ষিত আসনে সর্বকনিষ্ঠ প্রার্থী ছাত্রদলের নওরীন

১১

ইরান-যুক্তরাষ্ট্র আলোচনা ব্যর্থ, যুদ্ধবিরতির এখন কী হবে?

১২

বাংলাদেশ বেকার মুক্তি পরিষদ পটুয়াখালী শাখার আয়োজনে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

১৩

ধুনটে সাজাপ্রাপ্ত হওয়ায় শিক্ষককে চাকরি থেকে সমায়িক বরখাস্ত

১৪

সাভারে সংখ্যালঘু পরিবারের জমি দখলের চেষ্টা

১৫

সিংড়ায় কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত

১৬

বকশীগঞ্জে বাংলা নববর্ষ উদযাপনে প্রশাসনের প্রস্তুতি সভা

১৭

২০১০ থেকে ২০২৪ সাল পর্যন্ত দেশের শিক্ষা ব্যবস্থার কোন উন্নয়ন হয়নি -শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

১৮

দিনাজপুর জেলা আইনজীবী সমিতির নির্বাচন অনুষ্ঠিত

১৯

সিংড়ায় ইসলামী আন্দোলন বাংলাদেশের ঈদ পূর্নমিলনী অনুষ্ঠিত

২০