Online Desk
১৩ জানুয়ারী ২০২৬, ৮:৩৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

রাজধানীতে নিজ বাসায় জামায়াত নেতা খুন!

রাজধানীতে নিজ বাসায় জামায়াত নেতা খুন!

রাজধানীর পশ্চিম রাজাবাজারে নিজ বাসায় খুন হয়েছেন আনোয়ারুল্লাহ নামের এক জামায়াতে ইসলামীর নেতা ও হোমিও চিকিৎসক। ভোররাতে বাসার গ্রিল কেটে প্রবেশ করে দুর্বৃত্তরা তাকে হত্যা করে বলে অভিযোগ করেছে পরিবার। হত্যার পর তারা আট ভরি স্বর্ণ ও নগদ পাঁচ লাখ টাকা লুট করে পালিয়ে যায়।

সোমবার দিবাগত রাত আনুমানিক আড়াইটার দিকে এই ঘটনা ঘটে। নিহত আনোয়ারুল্লাহ ওয়ার্ড জামায়াত ইসলামীর সাবেক সহ-সভাপতি বলে জানা গেছে।

পুলিশ ও পারিবারিক সূত্র জানায়, ওই সময় দুজন যুবক বাসার বারান্দা ও একটি কক্ষের জানালার গ্রিল কেটে ভেতরে প্রবেশ করে। সিসিটিভি ফুটেজে দেখা গেছে, তারা প্রায় দুই ঘণ্টারও বেশি সময় বাসার ভেতরে অবস্থান করে এবং পরে একই পথ দিয়ে বেরিয়ে যায়।

নিহত আনোয়ারুল্লাহ দোতলার একটি ফ্ল্যাটে স্ত্রীসহ বসবাস করতেন। পরিবারের দাবি, দুর্বৃত্তরা ভেতরে ঢুকে আনোয়ারুল্লাহ ও তার স্ত্রীর হাত-পা বেঁধে প্রথমে তাকে জিম্মি করে এবং পরে হত্যা করে। পরিবারের ভাষ্য অনুযায়ী, তারা মৃত্যু নিশ্চিত করেই বাসা ছাড়ে। এ কারণে ঘটনাটিকে নিছক চুরি নয়, বরং পরিকল্পিত হত্যাকাণ্ড বলে দাবি করছে পরিবার।

এ বিষয়ে ডিএমপির (মিডিয়া) শাখার উপ-পুলিশ কমিশনার তালেবুর রহমান জানান, এখনো পর্যন্ত এ ঘটনায় কোনো মামলা দায়ের হয়নি, তবে প্রক্রিয়া চলমান।
তিনি বলেন, ঘটনাস্থল ও আশপাশের এলাকার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হচ্ছে। এটি চুরি না কি পরিকল্পিত হত্যাকাণ্ড—তদন্ত শেষে বিষয়টি স্পষ্ট হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সরিষাবাড়ীতে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে

বাগেরহাটে সাংবাদিকদের কর্মশালা: গণতন্ত্র ও মানবাধিকার রক্ষায় সক্রিয় ভূমিকার আহ্বান

ভারী বৃষ্টিতে পানির নিচে মুগডাল, দিশেহারা পটুয়াখালীর কৃষক

ফুলের হাসি ফাউন্ডেশনের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

পুলিশে বড় রদবদল, ১২ পুলিশ সুপারসহ ৩৯ কর্মকর্তা বদলি

রূপগঞ্জে পুলিশের উপর হামলা চালিয়ে হাতকড়াসহ আসামি ছিনতাই

মেঘনা ব্যাংক বিমানবন্দর, ময়মনসিংহ, ব্রাহ্মণবাড়িয়া ও সিলেট স্টেশনের জন্য বাংলাদেশ রেলওয়েকে হুইলচেয়ার হস্তান্তর করলো

বোয়ালখালীতে মাদক সেবনের দায়ে দুই যুবকের সাজা

বগুড়ার শেরপুরে পূর্ব শত্রুতার জেরে পাকা ধানে বিষ প্রয়োগ ও সেচযন্ত্র ভাঙচুর, থানায় অভিযোগ

ব্রাহ্মণপাড়ায় বিজিবির অভিযানে প্রায় ১ কোটি ৭০ লাখ টাকার অবৈধ শাড়ী জব্দ

১০

বাঁশখালীতে অটোরিকশা তল্লাশিতে মিলল ১৪শ পিস ইয়াবা, আটক রোহিঙ্গা

১১

গোপালগঞ্জে সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড জনগণের সামনে তুলে ধরছে জেলা তথ্য অফিস

১২

নর্থ বেঙ্গল সুগার মিলে গণহত্যা দিবস পালন

১৩

শ্রীপুরে আমার দেশ সম্পাদকের রোগ মুক্তির দোয়া মাহফিল

১৪

রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসির অপসারণের দাবি

১৫

কলাবাগান থানার এসআই রাকিবুল নিখোঁজ: গ্রামের বাড়িতে শোকের ছায়া

১৬

অটিজম আক্রান্তদের জন্য লন্ডন বিমানবন্দরে এমিরেটসের ট্রাভেল রিহার্সাল

১৭

জ্বালানি তেলের সংকটে স্থবির সোনাহাট স্থলবন্দর, বিপাকে ব্যবসায়ী-শ্রমিক

১৮

মৃত্যুর দ্বারপ্রান্তে বাকেরগঞ্জের শ্রীমন্ত নদী: দখল ও দূষণে হারাচ্ছে অস্তিত্ব

১৯

ধুনটে সরকারি খাদ্য গুদামে বোরো ধান ক্রয়ের উদ্বোধন

২০