Shakil Shah
৯ মে ২০২৩, ৪:৪৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

লিটনের পর আউট হয়ে ফিরলেন তামিম

ভোরের দর্পণ ডেস্ক :

লিটন দাস আউট হওয়ার পর দলীয় ১৫ রানে ফিরলেন তামিম ইকবালও। ১৯ বল খেলে তামিমের সংগ্রহ ১৪ রান। ওপেনিং জুটির পর নাজমুল হোসেন শান্তকে নিয়ে ব্যাট করছেন সাকিব আল হাসান।

এর আগে প্রথম ওভারের চতুর্থ বলে শূন্য রানে লিটনকে আউট করেন জশুয়া লিটল। তামিম আউট হন মার্ক অ্যাডায়ার বলে লরকান টাকারের হাতে ক্যাচ তুলে দিয়ে।

আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে টস হেরে ব্যাট করতে নামে বাংলাদেশ। চেমসফোর্ডের কাউন্টি গ্রাউন্ডে বাংলাদেশ সময় দুপুর ৩টা ৪৫ মিনিটে ম্যাচটি শুরু হয়।

দুই যুগ পর এই মাঠে খেলছে বাংলাদেশ। ১৯৯৯ সালে বাংলাদেশের প্রথম বিশ্বকাপের প্রথম ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে এই চেমসফোর্ডে খেলেছিল টাইগাররা। যদিও মাঝে একবার এই মাঠে একটা প্রস্তুতি ম্যাচ খেলেছিল বাংলাদেশ, তবে কোনো অফিশিয়াল ম্যাচ খেলেনি।

আজকের একাদশে বড় কোনো চমক রাখেননি হাথুরুসিংহে ও তামিম ইকবাল। নিজেদের সেরা শক্তি নিয়েই নেমেছেন চেমসফোর্ডে।

বাংলাদেশ একাদশ : তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, মো: তৌহিদ হৃদয়, ইয়াসির আলি, মেহেদি হাসান মিরাজ, শরিফুল ইসলাম, হাসান মাহমুদ ও এবাদত হোসেন।

আয়ারল্যান্ড একাদশ : অ্যান্ড্রু বালবার্নি (অধিনায়ক), মার্ক অ্যাডায়ার, জশুয়া লিটল, কার্টিস ক্যাম্ফার, জর্জ ডকরেল, স্টিফেন ডোহানি, গ্রাহাম হিউম, অ্যান্ড্রু ম্যাকব্রাইন, লরকান টাকার, পল স্টারলিং, হ্যারি টেক্টর ও অ্যান্ডি ম্যাকবির্নি।

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৯ হাজার ধর্মীয় ও বিভিন্ন শূন্য পদে শিক্ষক নিয়োগের সিদ্ধান্ত

ছয় জেলায় বজ্রপাতে নিহত ১২

হরমুজ প্রণালিতে ট্যাংকার লক্ষ্য করে ইরানি গানবোটের গুলি

সুনামগঞ্জে বজ্রপাতে ৫ কৃষকের মৃত্যু

দুই মাসে প্রধানমন্ত্রীর ৬০ গুরুত্বপূর্ণ পদক্ষেপ, সরকারের বড় সাফল্য

আশুলিয়ায় হামলা-ভাংচুরের ঘটনায় গ্রেফতারের দাবীতে মানববন্ধন

মাইনীমুখ মডেল হাই স্কুলের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও নবীনদের বরণ অনুষ্ঠিত

বাউফলে হাম প্রতিরোধে সচেতনতামূলক সভা

বাঁশখালী সরকারি উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

ধুনটে শিক্ষার মান উন্নয়নে অভিভাবক সমাবেশ

১০

বিনা প্রতিদ্বন্দ্বিতায় বাঁশখালী আইনজীবী সমিতির সভাপতি নির্বাচিত মোহাম্মদ নাছের

১১

মোরেলগঞ্জের প্রতিবন্ধী শিশু অদম্য মাইশা বাঁকা হাতেই বৃত্তি পরীক্ষা দিচ্ছে

১২

বাগেরহাটে ২০ এপ্রিল থেকে হাম-রুবেলা টিকাদান শুরু

১৩

কাহালুর বিবিরপুকুর আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন

১৪

উলিপুরে বিদায় ও বরণ উপলক্ষে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত

১৫

আড়াইহাজারে শিক্ষকের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি

১৬

নামেই ‘মডেল’, বাস্তবে জরাজীর্ণ: বকশীগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বেহাল দশা

১৭

আউশ আবাদে উৎসাহিত করতে বকশীগঞ্জে ১,২৫০ কৃষক পেলেন সরকারি প্রণোদনা

১৮

পার্বত্য মন্ত্রী ও সাংসদের মৈত্রী পানি বর্ষণ মধ্য দিয়ে জলকেলীর শুভসূচনা

১৯

মোরেলগঞ্জ-শরণখোলায় বিদ্যুৎ বিভ্রাটে অতিষ্ঠ এসএসসি পরীক্ষার্থীরা: জনজীবনে চরম ভোগান্তি

২০